Showing posts with label পুরাতন মসজিদ. Show all posts
Showing posts with label পুরাতন মসজিদ. Show all posts

Wednesday, May 5, 2010

"পুরভোটঃ জলপাইগুড়ি ১৫ নং ওয়ার্ড"

জলপাইগুড়ি, ৫ মেঃ   জলপাইগুড়ি ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলার তপন ব্যানার্জি(কংগ্রেস প্রার্থী), তিন নং ঘুমটি, পানপাড়া, সার্ফ মোড়, কংগ্রেস পাড়া, পান্ডাপাড়া সুভাষ লেন নিয়ে এই ওয়ার্ড। তপন ব্যানার্জি প্রথম কাউন্সিলার হন ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত। দ্বিতীয়বার হন ১৯৯৫থেকে ২০০০ পর্যন্ত। ২০০৫ সালে কাউন্সিলার ছিলেন বিপুল সিন্‌হা। তারপর আবার ২০০৫ থেকে ২০১০ সালে তপন ব্যানার্জি কাউন্সিলার হিসেবে নির্বাচিত হন। ১৬০ জনকে বৃদ্ধ ভাতা, ৫৯ জনকে বিধবা ভাতা, ৩০ টি পরিবারের ঘর, এলাকার স্কুলে মিড ডে মিলের যথাযত ব্যবস্থা এবং সেলফ হেল্প গ্রুপ প্রভৃতি তিনি করে থাকেন। বিগত ৫ বছরে তিনি ২ কোটি টাকা উন্নয়নের কাজে ব্যয় করে থাকেন বলে জানিয়েছেন।
১৯৯৭ সালে কাউন্সিলার থাকাকালীন প্রচুর টাকা ব্যয় করে জলপাইগুড়ি পুরানো মোসজিদের পুকুরটির পাড় বাঁধানো হয়েছিল কিন্তু কিছুদিন পড়েই তার একপাশ ভেঙ্গে যাওয়াতে বিরোধি পক্ষ এবং জনসাধারনের প্রশ্নের মুখোমুখি হলে তিনি জানান ‘পরিকাঠামো হয়ত ঠিক ছিলনা'।  শহরের পানপাড়ার ভেতর একটি ব্যবহারযোগ্য পুকুর আছে। ২০০৫ সালে বিপুল সিন্‌হা কাউন্সিলার থাকাকালীন পুকুরটি বোল্ডার দিয়ে পাঁড় বাঁধান। এবারের কাউন্সিলার তপন ব্যানার্জি এই পুকুরের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন তহবিল পর্ষদ থেকে ৯ লক্ষ আশি হাজার টাকা ধার্য করিয়েছেন বলে জানিয়েছেন। এবারের পুর ভোটে তিনি জিতলে চার নং ঘুমটিতে উড়াল পুলের ব্যাবস্থা করার আস্বাস দিয়েছেন।
অপরদিকে বামফ্রন্ট প্রার্থী অসিম কর বলেছেন, তপন ব্যানার্জি কাউন্সিলার থাকাকালীন যা কাজ করেছেন তাতে প্রচুর ভুল আছে এবং সব কাজ তাদের খেয়াল খুশি ভাবে করা হয়েছে। এসব দুর্নিতীর জন্যই তিনি ভোটে দাড়িয়েছেন এবং জিতলে জনগনের চাহিদা অনুযায়ী কাজ করবেন বলে জানিয়েছেন।
কংগ্রেস প্রার্থী তপন ব্যানার্জি

Saturday, March 20, 2010

'কালু সাহেবের মেলা'

জলপাইগুড়ি, ২০ মার্চঃ জলপাইগুড়ি শহরে অবস্থিত কালু সাহেবের দরগা উত্তরঙ্গের দরগা গুলির মধ্যে অন্যতম। প্রতিবারের মত এই বারেও তাই কালু সাহেবের মৃত্যুদিনে এই দরগায় উৎসবের আয়োজন করা হয়েছে আজ। বলা হয় যে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের সর্বধর্মনির্বিশেষ মানুষেরা তাদের বিভিন্ন সমস্যা নিরসনের জন্য এই দরগায় প্রার্থনা করতে আসে। তাই আজ পুরাতন মসজিদ প্রাঙ্গনে কালু সাহেবের দরগায় প্রার্থনা জানাতে বহু মানুষ উপস্থিত হয়েছেন।
কালু সাহেবের দরগায়-পুরাতন মসজিদ

Thursday, February 18, 2010

"যানযটের বিভ্রাট"

জলপাইগুড়ি, ১৮ ফেব্রুয়ারিঃ   আজ থেকে শুরু হয়েছে হলদীবাড়ি হুজুর সাহেবের মেলা। জলপাইগুড়ির রাস্তাঘাট তাই যানযটে পরিপূর্ন। দূর দুরান্ত থেকে আসা লোকেদের ভীড়ে মেলা প্রাঙ্গন পরিপূর্ন হলেও শহরের বাসিন্দারা প্রায় নাজেহাল এই যানযটের জন্য। গতকাল বিকেল থেকে যানযটের ভীড় বারতে থাকে এবং তা চলবে আগামিকাল পর্যন্ত। মেলায় যাওয়ার আগে দর্শনার্থীদের ভীড় জমে পুরাতন মসজিদ কালু সাহেবের দরবারে। সেখানে দোকানের সংখ্যা এবং দর্শনার্থীদের ভীড় মিলে এক জমজমাট পরিবেষ।
 







কালু সাহেব দরবারের সামনে


Thursday, January 21, 2010

"জলপাইগুড়িতে মেজদার আসর"

জলপাইগুড়ি, ২১ জানুয়ারী,   জলপাইগুড়ি পুরাতন মসজিদ সংলগ্ন "মেজদার আসর"  সদ্য প্রতিষ্ঠিত একটি ক্লাব। প্রতিষ্ঠাতা ৮৪ বছর বয়স্ক শ্রী সুরেশ চৌধুরী। যিনি সবার কাছে "মেজদা" নামেই পরিচিত। বুধবার,  সরস্বতি পূজার দিন "মেজদার আসর"  উদ্‌বোধন হয়। "মেজদা"  শ্রী সুরেশ চৌধুরী ছিলেন একজন শিক্ষক, চাকরী জীবন থেকে অবসর নেওয়ার পর এখন তিনি ১৪ জন শিশু-কিশোরদের খেলাধুলার প্রসারের লক্ষে এবং নিজের ও তার সমবয়সীদের বিনোদনের  জন্য ক্লাব নির্মান করলেন। ক্লাব ঘর নির্মানের জন্য খরচ হয়েছে ৭০ হাজার টাকা। তাকে সাহায্য করেছেন ৬০ থেকে ৮০ বছরের বৃদ্ধারা,  তারা তাদের নিজেদের উপার্জিত অর্থ থেকেই ক্লাবের প্রতিষ্ঠাতার হাথে টাকা তুলে দিয়েছেন। ক্লাব নির্মানের জন্য তারা সবাই খুশি, জনপ্রিয় মেজদার অবদানকে মনে রেখেই ক্লাবের নামকরণ হয়েছে "মেজদার আসর"।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)