Showing posts with label জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন. Show all posts
Showing posts with label জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন. Show all posts

Monday, April 25, 2011

কালবৈশাখী, শীতের আমেজ,ঝড়,জল, বৃষ্টি,জলপাইগুড়ি।

জলপাইগুড়ি,২৫ এপ্রিলঃ- বৈশাখ মাসের শুরুতে শুভ সূচনায় কালবৈশাখী ঝড় নিয়ে আমরা বছর শুরু করি। তখন থেকে আমরা প্রায় প্রতিদিন ঝড়ের মুখেই পড়ে আছি। সারাদিন ঝড়,জল, বৃষ্টি চলছে সাথে চলছে ঠান্ডা হাওয়া। যেন গরমকে উপেক্ষা করে শীতের আগমন।

Friday, April 8, 2011

এক স্কুলশিক্ষিকার অস্বাভাবিক মৃত্যু

জলপাইগুড়ি, ৮ এপ্রিলঃ- এক শিক্ষিকা জলপাইগুড়ির বাসিন্দা ধুপগুড়ির এক স্কুলের পার্শ্বশিক্ষক পদে কর্মরত ছিলেন । তিনি ধুপগুড়িতেই নতুন বাড়ী তৈরী করে থাকতেন। স্বামী কলকাতা পুলিশে কর্মরত এবং তিনি ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন। তিনি মদ্যপান করতেন এই নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ ছিল। শিক্ষিকা যখন প্রায় অর্ধদগ্ধ তখন তার স্বামী বাইরে এসে চিৎকার করে। ঘরের আসবারপত্র সব ঠিকঠাক ছিল। স্বামী এবং ননদকে পুলিশ গ্রেফতার করে ।

Saturday, April 2, 2011

ওয়ার্ল্ড কাপ ফাইনাল

জলপাইগুড়ি,৩ এপ্রিলঃ- ভারত ফাইনালে ওঠার পরই সবার মতো ব্যস্ত আমাদের এই প্রাণের শহর জলপাইগুড়ি আনন্দে মেতে ওঠে। টিন এজ থেকে শুরু করে মোটামুটি মধ্যবয়স পর্যন্ত গালে, পিঠে ইন্ডিয়া আঁকা। জনবহুল মোড়ে মোড়ে বিরাট স্কিন, বাইরে থেকে অর্কেষ্টা আনিয়ে তার আয়োজন তৈরী হয়েছে। কোথাও আবার ঢাক ঢোল পিটিয়ে আনন্দ প্রকাশ করছে। এছাড়া বাজি-বোমা তো আছেই। এসব প্রস্তুতির মধ্যেই খেলা শুরু হয়। শ্রীলঙ্কা ব্যাট করতে নামে। একটা করে উইকেট পড়ছে আর ঢাক- ঢোল, বাজির আওয়াজে শহর এক আনন্দময় দিনের সাক্ষী হয়ে থাকছে।

Wednesday, September 29, 2010

সহায়ক যন্ত্র বিতরণ

জলপাইগুড়ি, ২৯ সেপ্টেম্বরঃ- আগামী ৩০ এবং ১ লা অক্টোবর ওয়েলফেয়ার অর্গানাইজেশন বিভিন্ন কোম্পানীর সাহায্যে প্রায় সারে চার হাজার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে সহায়ক যন্ত্র দেবার এক কর্মসূচীর আয়োজন করেছে জলপাইগুড়ির টাউনক্লাবের মাঠে। তাদের এই প্রচেষ্ঠাকে গুণীজনেরা শুভেছা জানিয়েছেন।

Thursday, March 25, 2010

"তিস্তার চরে বর্জ্য পদার্থ" নির্বিকার প্রশাসন

জলপাইগুড়ি, ২৫ মার্চঃ জলপাইগুড়ি সারদাপল্লী সংলগ্ন তিস্তা নদীর চরে নদীর জলের সঙ্গে প্রচুর বস্তা ভেসে এসেছে। যার মদ্ধে প্লাস্টকের ব্যাগ, ব্লাড ব্যাগ, ইউরিন ব্যাগ, সিরিঞ্জ সহ প্রচুর বর্জ্য পদার্থ আছে। গত বৃহষ্পতিবার বন্যা নিয়ন্ত্রনের কাজ করতে আসা সেচ দপ্তরের কর্মী এবং আধিকারীকরা এই ব্যাপারটি লক্ষ করেন। তারপর থেকে বর্জ্য পদার্থের পরিস্কারের দাবি জানিয়ে অনেক আর্জি, অনেক অভিযোগ করা হলেও আজ এক সপ্তাহ হয়ে গেল এখনও তারজন্য কোনরকম পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসন এখনও নির্বিকার। জলপাইগুড়ি জেলার মূখ্য আধিকারীকের বক্তব্য লিখিতভাবে তার কাছে এখনও কিছু যায়নি।

এদিকে সারদাপল্লী এলাকার মানুষরা বর্জ্য পদার্থের প্রতিকার না
হওয়াতে বিক্ষোভে ফেটে পড়েছেন। স্থানীয় মৎসজীবীদের পেশায় আঘাত হয়েছে, তাদের কাছ থেকে কেও মাছ কিনছেনা, মাছ বিক্রি প্রায় বন্ধের মুখে। জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বলা হয়েছে দ্রুত বর্জ্য পদার্থ পরিস্কার না হলে তারা আন্দোলনে নামবেন।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)