Showing posts with label গ্রামীন ব্যাঙ্ক. Show all posts
Showing posts with label গ্রামীন ব্যাঙ্ক. Show all posts

Saturday, July 17, 2010

"প্রথম স্নাতক হল টোটো ছাত্রী"

জলপাইগুড়ি, ১৭ই জুলাইঃ   টোটো সম্প্রদায়ের মধ্যে রীতা টোটো হল প্রথম স্নাতক জেলার প্রসন্নদেব মহাবিদ্যালয় থেকে। কলেজ কর্তৃপক্ষ তাকে সম্বর্ধনা দেওয়াতে খুশি রীতা। অধ্যক্ষ ডঃ শান্তি ছেত্রীর হাত থেকে সন্মানীয় উপহার দেওয়া হয় তাকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডঃ ছেত্রী বলেন "রীতা আমাদের গর্ব। টোটো পাড়ার প্রতিকূল পরিবেশে তাকে কষ্ট করে পড়াশুনা করতে হয়েছে। রীতার এই জয়ে তার এই মহাবিদ্যালয় খুবই গর্বিত"।
রীতার উচ্চ শিক্ষার জন্য তাকে মহাবিদ্যালয় থেকে সাহায্য করা হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। স্নাতক স্তরের পরীক্ষায় সে ৪৪ শতাংশ নম্বর পেয়েছে। রীতা জানায় ভবিষ্যতে সে প্রশাসনিক আধিকারিক হতে চায়। তার বাবা সুগ্রীব টোটো গ্রামীন ব্যাঙ্কে চতুর্থ শ্রেনীর কর্মী। মহাবিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা এবং সমস্ত শিক্ষাকর্মীদের কাছে সে কৃতজ্ঞ বলে জানিয়েছে।

Friday, May 21, 2010

"১৪১১ জন প্রাথমিক শিক্ষক নেওয়া হচ্ছে জলপাইগুড়ি জেলায়"

জলপাইগুড়ি, ২১ মেঃ   জলপাইগুড়ি প্রাথমিক বিদ্যালয়ে পঠনপাঠনের মান উন্নত করার জন্য জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে ১৪১১ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ১ লক্ষ ৩২ হাজার আবেদন জমা পড়েছিল, তার মধ্যে ২১ হাজার ১৬৫ জনকে পরীক্ষার জন্য বাছাই করা হয়েছে। গত ১৭ই মে থেকে জলপাইগুড়ি গ্রামীন ব্যাঙ্কের শাখা থেকে পরীক্ষার অ্যাডমিট দেওয়া শুরু হয়েছে। যে সমস্ত পরীক্ষার্থীরা কোন কারনে অ্যাডমিট সংগ্রহ করতে পারেনি তারা আগামি ২৪ এবং ২৫ মে জলপাইগুড়ি গ্রামীন ব্যাঙ্কের শাখা থেকে অ্যাডমিট সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি। আগামি ৬ই জুন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগের পরীক্ষাটি হবে।

Monday, May 17, 2010

"প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষার অ্যাডমিট দেওয়া হচ্ছে আজ থেকে"

জলপাইগুড়ি, ১৭ মেঃ   আগামি ৬ই জুন প্রাইমারী স্কুল শিক্ষক নিয়োগের পরীক্ষা, তাই অ্যাডমিট তুলতে আসা হবু শিক্ষক শিক্ষিকাদের ভিড় উপচে পড়েছে জলপাইগুড়ি কদমতলা গ্রামীন ব্যাঙ্কের শাখায়। পরীক্ষার্থীরা আজ সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভীড় বাড়তে থেকে সেখানে। এদিকে লাইনের জেরে ঐ এলাকায় যানযটের সৃষ্টি হয় ফলে অসুবিধার সম্মুখীন হতে হয় প্রত্যেককেই। সকাল থেকেই সেখানে পুলিশের পাহারা চলছে তাই কোনরকম অসুবিধা হয়নি অ্যাডমিট তুলতে আসা ভবিষ্যতের শিক্ষক শিক্ষিকাদের।
কদমতলা গ্রামীন ব্যাঙ্কের সামনে এভাবেই সকাল থেকে দাঁড়িয়ে আছে পরীক্ষার্থীরা

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)