Showing posts with label বেরুবাড়ি. Show all posts
Showing posts with label বেরুবাড়ি. Show all posts

Wednesday, May 19, 2010

"বিধ্বংসী আগুনে ৬টি দোকান ছাই বেরুবাড়িতে"

জলপাইগুড়ি, ১৯ মেঃ   জলপাইগুড়ি সদর ব্লকের অন্তর্গত বেরুবাড়ি। গতকাল রাতে বেরুবাড়িতে এক বিধ্বংসী আগুনে ভশ্মীভূত হল সাতটি দোকান। আগুন লাগার কারন এখনো জানা জায়নি। জলপাইগুড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন আয়ত্বে আনে। আগুন লাগার খবর পেয়ে সীমান্ত এলাকার বিএসএফ জওয়ানরা আগুন নেভানোর কাজে সহায়তা করেন। আগুনে ক্ষতিগ্রস্থের পরিমান ২০ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী। জলপাইগুড়ি পঞ্চায়েত সভাপতির কাছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দ্বারস্থ হন এবং সহায়তার দাবি করেন।

Wednesday, March 31, 2010

"খাদ্যমন্ত্রীর গাড়ির ধাক্কায় মৃত্যু এক কৃষকের"

জলপাইগুড়ি, ৩১ মার্চঃ   সোমবার হলদিবাড়ি থেকে বিধান সভার অধিবেশন থেকে ফেরার জন্য নিউ জলপাইগুড়ি যাচ্ছিলেন খাদ্যমন্ত্রী শ্রী পরেশ অধিকারী। মন্ত্রীর গাড়ির পেছনেই ছিল জলপাইগুড়ি জেলার পাইলট ভ্যান। বাজার থেকে সাইকেলে ফিরছিলেন  তোরলপাড়ার বাসিন্দা নরেন্দ্রনাথ রায়। সেই সময় তার সাইকেলের সঙ্গে ধাক্কা লাগে পাইলট ভ্যানটির। গুরুতর অবস্থায় তাকে জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় এবং এদিন রাতেই তার মৃত্যু হয়। এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন বেরুবাড়ি এলাকার বাসিন্দারা। দুর্ঘটনার জন্য বিরাট অসুবিধার মুখে পড়েছেন নরেন্দ্রনাথ রায়ের পরিবার। গ্রামবাসীরা খাদ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন মৃত নরেন্দ্র রায়ের পরিবারকে দেখে যাওয়ার জন্য।

Saturday, March 27, 2010

"বেরুবাড়িতে স্কুল উদ্‌বোধন"

জলপাইগুড়ি, ২৭ মার্চঃ   চলতি বছরে জলপাইগুড়ি জেলায় আরও ২৯ টি আপার প্রাইমারি বিদ্যালয়ের অনুমোদন দিয়েছিল রাজ্য সরকার। এর মধ্যে গতকাল ২৬ শে মার্চ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাকাতিতে একটি আপার প্রাইমারি বিদ্যালয়ের উদ্‌বোধন হল। উদ্‌বোধন করেন গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রমিলা বর্মন। পঞ্চম থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত এই বিদ্যালয়ে পড়ানো হবে।

Monday, February 1, 2010

"বিপিএল তালিকা সংশধনের দাবি"

জলপাইগুড়ি, ১ ফেব্রুয়ারিঃ   বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে শনিবার যুব ফ্রন্টের তরফ থেকে পাঁচ দফা দাবিসনদ পেশ করা হয়েছে। ১০০ দিনের কাজ, বিপিএল তালিকা সংশোধন, রাস্তার সংস্কার সহ পাঁচ দফা দাবির সমর্থনে সংগঠনের ডাকে সভা হয়। 

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)