Showing posts with label গ্রাম পঞ্চায়েত. Show all posts
Showing posts with label গ্রাম পঞ্চায়েত. Show all posts

Saturday, July 17, 2010

"জলপাইগুড়িতে যোগিতা মুরলিধরন"

জলপাইগুড়ি, ১৭ই জুলাইঃ সর্বভারতীয় নেএী যোগিতা মুরলিধরন বুধবার জলপাইগুড়িতে পৌছেছেন। সাংগঠনিক নির্বাচনে যাতে অর্থের কোন অপব্যায় না হয়  সেদিকে নজর দারি করেছেন যুব কংগ্রেস। রাহুল গান্ধির নির্দেশে গ্রাম পঞ্চায়েত স্তর ও লোকসভার স্তর পর্যন্ত নির্বাচন প্রক্রিয়াটি শুরু করেছে রাজ্য যুব কংগ্রেস। এর জন্য যুব কংগ্রেস নজর দারির ব্যবস্থা করেছেন। এর পাশাপাশি ডুয়ার্সের অস্থির পরিস্থিতি সামাল দিতে যুব কংগ্রেস এর নেতা ১৬ই জুলাই মালবাজারে এবং ১৮ই জুলাই নাগরাকাটায় দুটি সমন্বয় বৈঠকের আয়োজন করেছেন। এই বৈঠকে উপস্থিত থাকবে যোগিতা মুরলীধরন।

Tuesday, June 15, 2010

"বিদ্যুৎ পরিসেবার দাবি"

জলপাইগুড়ি, ১৫ই জুনঃ  জলপাইগুড়ি জেলার উল্লারডাবরি গ্রামে বিদ্যুৎ সরবরাহ না থাকার জন্য গ্রামের বাসিন্দারা  প্রায়ই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। গ্রামে বহুদিন ধরে বিদ্যুৎ না থাকার জন্য গ্রামের বাসিন্দারা বিদ্যুৎ বিভাগের প্রজেক্ট ম্যানেজারের দপ্তরে ডেপুটেশন দেয়। দীর্ঘ দিন ধরে বিদ্যুৎ ব্যাবস্থা নিয়োগের দাবিতে তারা বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে  নিজেদের আবেদন জানিয়েছিলেন কিন্তু আজও বিদ্যুৎ পরিবহন ব্যাবস্থার কনো কাজ করা হয়নি সেই গ্রামে।

Friday, May 28, 2010

"কিছুক্ষনের ঝড়ে ক্ষতিগ্রস্থ জলপাইগুড়ির বেশ কিছু জায়গা"

জলপাইগুড়ি, ২৮ মেঃ   গত বুধবার রাতে ঝড়ের তান্ডবে জলপাইগুড়ির সদর ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু পরিবারে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের তান্ডবে বুধবার রাতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ ডেঙ্গুয়াঝার এলাকার একটি বিদ্যুৎ লাইনের খুঁটি পড়ে যাওয়াতে এলাকাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাস্তার ধারের গাছ পড়ে আহত হয়েছেন এক ব্যাক্তি, আরও ক্ষতিগ্রস্থ হয়েছে বহু দোকান। এই এলাকার অধিকাংশ দোকান এখন বন্ধ। বিধ্বংসী ঝড়ে বেশিরভাগ দোকান ব্যাবসায়ী ক্ষতিগ্রস্থ। ২০০টি-র মত কাঁচা বাড়ি পুরোপুরি ভেঙ্গে গেছে। ক্ষতির পরিমান ৩১ লক্ষ ৫০ হাজার টাকা বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এলাকায় ত্রানের ব্যাবস্থা করা হবে বলেও জানিয়েছে প্রশাসন,  বর্তমানে বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য পাঠানো হচ্ছে। ডেঙ্গুয়াঝারের পাশাপাশি রাধাবাড়ি, সুন্দরবাড়ি, গোমস্তপাড়া, শাখেরপাড়া, পাতকাটা কলোনী এলাকা গুলিতেও ক্ষতির পরিমান প্রচুর।

Tuesday, May 18, 2010

"বর্ষার আগেই রাস্তা সংস্কারের দাবি সানুপাড়ায়"

জলপাইগুড়ি, ১৮ মেঃ   জলপাইগুড়ি শহর সংলগ্ন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সানুপাড়া। সানুপাড়ার একটিমাত্র রাস্তা, তাও বেহাল অবস্থা। এদিকে বর্ষা আসছে। বহুদিন ধরে আবেদন নিবেদন করার পরও শুধুমাত্র প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাননি ঐ এলাকার বাসীন্দারা। বর্ষার আগেই যদি রাস্তাটির কোন সংস্কার করা না হয় তাহলে বর্ষার সময় বিপাকে পড়বেন ঐ এলাকার প্রায় দশ হাজার মানুষ। সানুপাড়ার এই রাস্তার মাঝখানে বড় বড় গর্ত। প্রায়দিনই কোন না কোন দুর্ঘটনা ঘটছে। এলাকায় কেও অসুস্থ হলে অ্যাম্বুলেন্স যেতে চায় না, রোগীদের দ্রুত চিকিৎসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এই রাস্তা দিয়েই কেরানীপাড়া,  ঝাকুয়াপাড়া, কাদোবাড়ি, মন্ডলঘাট, হলদিবাড়ির সঙ্গে যোগাযোগ রক্ষিত হয়। রাস্তার এই বেহাল অবস্থার জন্য নানা সমস্যা নিয়ে দিন কাটাচ্ছে সানুপাড়ার বাসীন্দারা। তাদের একটাই দাবি, প্রতিশ্রুতি নয়, বর্ষার আগে রাস্তার সংস্কার করা হোক।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)