Showing posts with label প্রাথমিক বিদ্যালয়. Show all posts
Showing posts with label প্রাথমিক বিদ্যালয়. Show all posts

Friday, June 3, 2011

প্রাথমিক শিক্ষক নিয়োগে উইথহেল্ডদের দাবি

জলপাইগুড়ি, ৩ জুনঃ- জলপাইগুড়ি জেলের প্রাথমিক শিক্ষক নিয়োগে প্যানেলভুক্ত উইথহেল্ড কমিটির সদস্যরা বৃহস্পতিবার জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদ ভবনে চাক্রির দাবিতে বিদ্যালয় পরিদর্শককে ঘেড়াও করে রাখেন। দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ঘেড়াও চলে। ৫১ জন প্যানেল্ ভুক্ত প্রার্থীকে নিয়োগ পত্র দেওয়া হয় নি। জেলা বিদ্যালয় পরিদর্শক উর্ধতন কর্তৃপক্ষকে জানাবে বলে আশ্বাস দিলে ঘেড়াও তুলে নেওয়া হয়।

Friday, July 30, 2010

"শূন্যপদে নিয়োগের দাবি"

জলপাইগুড়ি ৩০শে জুলাইঃ- জলপাইগুড়ি জেলার চা-বাগিচা এলাকায় হিন্দি প্রাথমিক বি্দ্যালয় এবং জেলার সমস্ত হিন্দি প্রাথমিক বিদ্যালয় গুলিতে চা-বাগিচা এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতিদের হিন্দি মাধ্যমার প্রাথমিক বিদ্যালয় গুলিতে শূন্যপদে অগ্রাধিকার দেবার দাবি জানানো হল এই দাবি জানিয়ে আদিবাসী বিকাশ পরিষদের প্রতিনিধিরা বৃহস্পতিবার অতিরিক্ত জেলাশাসকের দৃষ্টি আকর্ষন করেছেন।
অবরোধের ডাকঃবেহাল সড়ক সংস্কারের দাবিতে জলপাইগুড়ি জেলার সমস্ত কেন্দ্রীয় সরকারের অফিসে অবরোধ করে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন। ৩ আগষ্ট এই অবরোধ হবে ৪ আগষ্ট সমস্ত সড়ক অবরোধ করে হবে।

Thursday, July 1, 2010

"স্কুল, অফিসে ও সমস্ত প্রতিষ্ঠানে ঠাকুর পঞ্চানন বর্মার ছবি রাখাতে আন্দোলনে নামলেন সুভাষ মঞ্চ"

জলপাইগুড়ি, ১লা জুলাইঃ   জলপাইগুড়ি জেলায় প্রতিটি সরকারি অফিসে এবং বিদ্যালয়ে ঠাকুর পঞ্চানন বর্মার ছবি দেখতে পাওয়া যায়। এবারে সমস্ত অফিস আদালত এবং বিদ্যালয়ের পাঠ্যসূচিতেও ঠাকুর পঞ্চানন বর্মার ছবি ও অবদান অন্তর্ভূক্ত করার জন্য আন্দোলনে নামলেন সুভাষ মঞ্চ। বুধবার 'সুভাষ মঞ্চ' পক্ষ থেকে জানান তারা সংগঠনগত ভাবে ঠাকুর পঞ্চানন বর্মার ছবি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেবেন। তারা সমাজের উন্নয়নে পঞ্চানন বর্মার অবদান এর কথা পুস্তিকার আকারে সকল মানুষের কাছে পৌঁছে দেবেন বলেও জানিয়েছেন। এই উদ্যোগ গ্রহন করার পূর্বে সুভাষ মঞ্চর পক্ষথেকে অজিত বর্মন উওরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপকদের সাথে পরামর্শ করেছেন এবং তারা সকলেই এই মতবাদে সাধুবাদ জানিয়েছেন। ঠাকুর পঞ্চাননের অমরকীর্তি প্রাথমিক স্তরের পাঠ্যসূচিতে যাতে স্থান পায় সেই প্রচেষ্টাই তারা করে চলেছেন।  দাবির সমর্থনের জন্য সুভাষ মঞ্চর সদস্যরা সমস্ত স্থানে প্রচার চালাবেন এবং সমস্ত শিক্ষক শিক্ষিকার সঙ্গে সাক্ষাৎ করে তারা তাদের কর্মসূচির উদ্দেশ্য ব্যাখা করবেন।

Monday, June 14, 2010

"যুব ফেডারেশনের তরফ থেকে আয়োজিত রক্তদান শিবির"

জলপাইগুড়ি, ১৪ই জুনঃ  জলপাইগুড়ি জেলায় যুব ফেডারেশনের তরফ থেকে রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। এই রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছিল বামন পাড়া প্রাথমিক বিদ্যালয়ে। এই রক্তদান শিবিরের মাধ্যমে  দুস্থ রোগীদের সাহায্য করা হবে। শিবিরটিতে বিভিন্ন স্বাস্থ্য ব্যবস্থার ওপর লক্ষ রাখা হয়েছিল। এই রক্তদান শিবিরে স্ব-ইচ্ছায় ২২ জন মহিলা সহ ১১৫ জন রক্তদান করেছেন।

Friday, May 21, 2010

"১৪১১ জন প্রাথমিক শিক্ষক নেওয়া হচ্ছে জলপাইগুড়ি জেলায়"

জলপাইগুড়ি, ২১ মেঃ   জলপাইগুড়ি প্রাথমিক বিদ্যালয়ে পঠনপাঠনের মান উন্নত করার জন্য জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে ১৪১১ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ১ লক্ষ ৩২ হাজার আবেদন জমা পড়েছিল, তার মধ্যে ২১ হাজার ১৬৫ জনকে পরীক্ষার জন্য বাছাই করা হয়েছে। গত ১৭ই মে থেকে জলপাইগুড়ি গ্রামীন ব্যাঙ্কের শাখা থেকে পরীক্ষার অ্যাডমিট দেওয়া শুরু হয়েছে। যে সমস্ত পরীক্ষার্থীরা কোন কারনে অ্যাডমিট সংগ্রহ করতে পারেনি তারা আগামি ২৪ এবং ২৫ মে জলপাইগুড়ি গ্রামীন ব্যাঙ্কের শাখা থেকে অ্যাডমিট সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি। আগামি ৬ই জুন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগের পরীক্ষাটি হবে।

Monday, May 10, 2010

"রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বেলাকোবায় স্বাস্থ্য শিবিরের আয়োজন"

জলপাইগুড়ি, ১০ মেঃ   গতকাল রবিবার বেলাকোবা বিবেকানন্দ ইউনিটি সেন্টারের পরিচালনায় ঘাউরি পাড়া কিশোর পল্লি প্রাথমিক বিদ্যালয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ২৫০ তম জন্মতিথী উপলক্ষে এক চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। বিবেকানন্দ ইউনিটি সেন্টার হল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থাটি গরীব ও দুস্থ পরিবারের জন্য উন্নত মানের চিকিৎসার ব্যাবস্থা করে থাকে। এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কোলকাতা হাইকোর্টের আইনজীবী ডঃ দেবজিৎ সরকার, এছাড়াও উপস্থিত ছিলেন ডঃ শুভদীপ দাস। এই অনুষ্ঠানে ১৫৯ জন রোগীর স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করা হয়েছে।
বেলাকোবায় আয়জিত চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে চোখ পরীক্ষা করছেন ডাক্তার

Thursday, April 22, 2010

"মিড ডে মিলের দাবি শিক্ষক সমিতির"

জলপাইগুড়ি, ২২ এপ্রিলঃ   জলপাইগুড়ির অনেক প্রাথমিক বিদ্যালয়ে এখন মিড ডে মিল চালু হয়নি। মিড ডে মিল চালু না হওয়ার বঞ্চিত হচ্ছে শিশুরা। এই কারনে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জলপাইগুড়ি পুরপ্রধানের কাছে স্বারকলিপি পেশ করল। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো দিকেও তারা লক্ষ রাখার জন্য আবেদন করেছেন এবং সঙ্গে পানীয় জলের ব্যাবস্থার কথাও মাথায় রেখেছেন। ইতিমধ্যে জেলার পুর এলাকার বেশ কিছু অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হয়েছে এবং এখন যে সব বিদ্যালয়ে মিড ডে মিল চালু হয়নি সেখানে দ্রুত ব্যাবস্থা নেওয়ার আস্বাস দিয়েছেন পুরপ্রধান মোহন বোস।

Sunday, February 21, 2010

"আরও প্রাইমারি স্কুল জলপাইগুড়ি জেলায়"

জলপাইগুড়ি, ২১ ফেব্রুয়ারিঃ   জলপাইগুড়ি জেলায় চলতি বছরে আরও ২৯ টি আপার প্রাইমারি  বিদ্যালয়ের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। চতুর্থ শ্রেনী থেকে পাশ করার পর উচ্চ বিদ্যালয়গুলিতে  ভরতির ক্ষেত্রে  ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ে। পরিকাঠামোগত কারনে উচ্চ বিদ্যালয়গুলিতে ইচ্ছে  থাকলেও সব শিক্ষার্থী ভরতি হতে পারেনা। এই সমস্যার জন্য যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে অতিরিক্ত জমি আছে সেইসব  বিদ্যালয়গুলিতে আপার প্রাইমারি বিদ্যালয় তৈরি হচ্ছে। চলতি বছর থেকেই বিদ্যালয়গুলিতে পড়ানো শুরু হয়ে যাবে, পঞ্চম থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত পড়ানো হবে।  

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)