Showing posts with label ডুয়ার্স. Show all posts
Showing posts with label ডুয়ার্স. Show all posts

Thursday, June 30, 2011

ক্রেতা সুরক্ষা আদালত

জলপাইগুড়ি, ৩০ জুনঃ- জলপাইগুড়িবাসীর বহুদিনের আশা আজ বাস্তবায়িত হতে চলেছে। ক্রেতা সুরক্ষা আদালত।বহু প্রতিক্ষীত এই আদালত আজ জলপাইগুড়িতে খুলল। ক্রেতারা তাদের নিজেদের জিনিষ নিজেরা পরখ করে নিতে পারবেন কোন সন্দেহ হলে তা ক্রেতা আদালতের মাধ্যমে সুবিচার করতে পারবেন।

Friday, June 10, 2011

বনমন্ত্রী আজ জলপাইগুড়িতে

জলপাইগুড়ি, ১০ জুনঃ- আজ জলপাইগুড়ি আসছেন রাজ্যের বন মন্ত্রী হিতেন বর্মন। তাকে স্বাগত জানাবেন জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস। বন বস্তিএলাকায় আদিবাসীদের জমির পাট্টা দেওয়া নিয়েও আলোচনা হবে। বনমন্ত্রী জলপাইগুড়িতে বনদপ্তরের পদস্থ অফিসারদের সাথেও কথা বলবেন বলে জানিয়েছেন।

Saturday, May 7, 2011

নেওড়া ভ্যালির ওপর দিয়ে নতুন রাস্তার পরিকল্পনা

জলপাইগুড়ি, ৭ মেঃ- ডুয়ার্সের অরন্য সম্পদ আবার ধংসের মুখে। সেনাবাহিনী চিন সীমান্তকে আরও উন্নত করার জন্য নেওড়াভ্যালি উপত্যকার ওপর দিয়ে এক রাস্তা তৈরী করার পরিকল্পনা করেছে।
এতে আবার জঙ্গলের পরিবেশ নষ্ট হবে। এই বিশালাকার জঙ্গলে চিতা বাঘ,বাইসন, হরিন, বনের নানা রকম বন্য জন্তুর পরিবেশগত পরিবর্তনে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে পারে। জঙ্গল মহল্কে এতটুকু নষ্ট না করে কিভাবে তা বাঁচিয়ে রাস্তা তৈরী করে যায় তা সেনাবাহিনীর মধ্যেও আলোচিত।

Wednesday, December 22, 2010

হাতির মৃত্যু রুখতে অভিনব যন্ত্র আবিস্কার

জলপাইগুড়ি, ২২ ডিসেম্বরঃ- জলপাইগুড়ি জেলায় ডুয়ার্সের মধ্যে দিয়ে রেলগাড়ি যাওয়ার সময় প্রায়ই হাতির মৃত্যু ঘটে।গত ৭ মাস আগে প্রায় একসাথে ৭ টি হাতির মৃত্যু ঘটে। প্রশাসন নড়ে চড়ে বসে কিন্তু আন্দোলন প্রতি আন্দোলন ছাড়া কিছুই করতে পারে নি।
জলপাইগুড়ির পলিটেকনিক কলেজের দ্বিতীয়বর্ষের দুইজন ছাত্র এবং pass out তিনজন ছাত্রের মিলিত প্রচেষ্ঠায় এক যন্ত্র আবিস্কার করেছে যার মাধ্যমে দুর্ঘটনা আটকানো যাবে এবং ভয়াবহ দুর্ঘটনা থেকে বন্য জন্তুদের রক্ষ্যা করা যাবে বলে তাদের দাবি।
মোটা স্পিং এর ওপর পাটাতন পাতা থাকবে এবং ব্যাটারির সাথে তার ফিটকরা থাকবে ফলে হাতি, বাইসন, গন্ডার ভারিজাতীয় পশু পাটাতনের ওপর পা দিলেই রেললাইনের ধারে রাখা লাইট জ্বলে উঠবে তা দেখে গাড়ির চালক গাড়ির গতি নিয়ন্ত্রনে আনতে পারবেন এবং স্টেশনেও অ্যলার্ম বেজে উঠবে এখান থেকেও গাড়ির চালককে ফোনে আগাম সতর্ক করে দেওয়া যেতে পারে হাতির দল রাস্তা পারাপার করছে। চালক সতর্ক হয়ে যাবেন। মিলিত ছাত্রদলের আবিস্কার দাবি করে তাদের প্রচেষ্ঠা ১০০% না হলেও ভয়াবহ দুর্ঘটনা এড়াতে পারবে।

Saturday, November 27, 2010

ডুয়ার্স ভূটান রেল তৈরীর কাজ বন্ধ।

জলপাইগুড়ি, ২৭ নভেম্বরঃ-ডুয়ার্স ভূটান রেল যোগাযোগ চালুর যে পরিক্লপনা এবং কাজ শুরু হয়ে ছিল তা অথৈজলে। পর পর বনাঞ্চলের মধ্যেদিয়ে রেল যাওয়ার ফলে প্রায়ই রেলে হাতি মৃত্যুর ঘটনা ঘটছে।বনমন্ত্রী তাই সরব হয়েছেন যোগাযোগ ,ব্যাবসা-বানিজ্যে উন্নতি হওক কিন্তু বনের মধ্যে ২৩ কিমি, রাস্তা তারা কিছুতেই দেবেন না।পুরোটাই বক্সাজঙ্গলের মধ্যে দিয়ে গেছে, পুরো জঙ্গলে হাতির দল বিরাজ করে। বিকল্পভাবে উন্নতপ্রযুক্তি ব্যাবহার করে যদি রেলপথ হয় তাতে তাদের কোন বাধাঁ নেই।তারাও উন্নতির পক্ষে। ওয়ার্ক অর্ডার বের হওয়ার পর কাজ শুরুও হয়েছিল কিন্তু বনমন্ত্রী তা বন্ধ করে দেন। এতে বেজায় অখুশি জনগন।রেল আর বনবিভাগের মধ্যে কাজিয়ায় কাজ বন্ধ এবং দূর অস্ত।

Tuesday, August 17, 2010

"স্কুলে ঢুকতে বাঁধা শিক্ষকদের, প্রশাসনিক ব্যাবস্থা দাবি"

জলপাইগুড়ি ১৭ আগষ্টঃ- জলপাইগুড়ি জেলার ডুয়ার্সে বাংলা ভাষী প্রাথমিক শিক্ষকদের কিছুকিছু বিদ্যালয়ে ঢুকতে বাঁধা দেওয়া হচ্ছে। নিখিল ভারত বঙ্গসাহিত্য সন্মেলনে জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক ডঃ আনন্দগোপাল ঘোষ এই অভিযোগ করেছেন। এ ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে  আনন্দবাবু বলেন, ডুয়ার্সে কিছুকিছু উচ্চবিদ্যালয়ে বাংলা ভাষাভাষী ছাত্রছাত্রীদের পঠন পাঠন ভাষাগত যে অসুবিধার সৃষ্টি হয়েছে তাতে নিখিল ভারত বঙ্গসাহিত্য সন্মেলন উদবিগ্ন। প্র্যোজনে সংস্থার পক্ষ থেকে আন্দোলন গড়ে তোলা হবে বলে আনন্দবাবু জানান।

Friday, June 11, 2010

"স্থায়ী বাসিন্ধা হিসেবে সার্টিফিকেটের দাবি"

জলপাইগুড়ি, ১১ই জুনঃ  জলপাইগুড়ি জেলার বানারহাট, বিন্নাগুড়ি, ডুয়ার্সের, বিভিন্ন এলাকা থেকে শিক্ষিত বেকার যুবকরা চাকরির জন্য মহকুমাশাসকের দপ্তরে এসে সমবেত হয়েছিল গত সপ্তাহে। এই যুবকেরা মহকুমাশাসকের দপ্তরে  মহকুমাশাসকের কাছে দাবি জানিয়েছে স্থায়ী বাসিন্ধা হিসাবে তাদের সার্টিফিকেট দেওয়া হোক। কিন্তু মহকুমাশাসক জানিয়েছে স্থায়ী বাসিন্ধা হিসাবে সার্টিফিকেট দেওয়ার অধিকার শুধু মাএ জেলাশাসকের রয়েছে। ডুয়ার্সের যুবকদের দাবির সম্পর্কে উচুমহলের কর্তৃ পক্ষকে জানানো হবে।

Friday, April 16, 2010

"ঝড়, শিলাবৃষ্টি দিয়ে শুরু হল নতুন বছর"

জলপাইগুড়ি, ১৬ এপ্রিলঃ   গতকাল ছিল পয়লা বৈশাখ, বাংলা নতুন বছরের শুরু। গতকাল দিনের বেলা আবহাওয়া স্বাভাবিক থাকলেও বিকেলে ১০-১৫ মিনিটের কালবৈশাখীতে বিপর্যস্ত হয়ে পড়ে ডুয়ার্সের বিভিন্ন এলাকা। কালবৈশাখীর দাপটে কয়েকটি গ্রামের প্রচুর কাঁচা বাড়ি ভেঙে পড়ে। গাছপালা মাটিতে পড়ে যায় এবং বিদ্যুতের খুটি উপড়ে পড়ায় কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। এই কালবৈশাখী ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ময়নাগুড়ি এবং মালবাজারে কিছু এলাকা। এইসব এলাকায় বাড়িঘর ভাঙন এবং অন্যান্ন ক্ষয়খতির পরিমান অনেক বেশি। কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টি হয় যার ফলে প্রচুর জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পয়লা বৈশাখের দিন

Tuesday, April 6, 2010

"জনমুক্তি মোর্চা ও জনজাগরনের সংঘর্ষে বিপর্যস্ত মালবাজার"

মালবাজার, ৬ এপ্রিলঃ   গোর্খা জনমুক্তি মোর্চার র‌্যালিকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ডুয়ার্সের মালবাজার শহর। গোর্খাল্যান্ডের দাবিতে বিভিন্ন ধরনের আন্দোলনে বিপর্যস্ত ডুয়ার্সবাসী মোর্চার গোর্খাল্যান্ডের ডুয়ার্সের অন্তর্ভুক্তির দাবির বিরোধিতা করে আসছে দীর্ঘদিন ধরে। আজ ডুয়ার্সের বিভিন্ন স্থান থেকে শতাধিক মোর্চা সমর্থক মোটরবাইক ও গাড়ির র‌্যালি নিয়ে গরু বাথান ও সেবকের দিকে আন্দোলন ও সভার জন্য যাওয়া শুরু করে। র‌্যালিটি মালবাজারে আসার পর জনজাগরন (উত্তরবঙ্গের অন্যতম শক্তিশালী গোর্খাল্যান্ড বিরোধী মঞ্চ) সমর্থকদের সাথে মোর্চা সমর্থকদের বচসা বাধে ও পরে তা সংঘর্ষের আকার নেয়। কিছুক্ষনের মদ্ধেই মালবাজারের সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। প্রসাশনের পক্ষ থেকে অবস্থা নিয়ন্ত্রনে আনার জন্য পুলিশি টহল ও নজরদারী শুরু করা হয়েছে। উচ্চ মাধ্যমিক চলাকালীন সময় এই জাতীয় ক্রিয়াকলাপ যাতে পরীক্ষার্থীদের নিরপত্তা ও সুষ্ঠ পরীক্ষার ওপরে প্রভাব না  ফেলতে পারে তার ব্যাবস্থা গ্রহনের দাবি জানিয়েছে জনসাধারন।
মালবাজারে ঘন ঘন মোর্চা ও জনজাগরনের সংঘর্ষের ফলে বিপর্যস্ত জনজীবন স্বাভাবিক করতে মোর্চার উস্কানি মূলক আন্দোলন বন্ধের জন্য প্রসাশনিক ব্যাবস্থার দাবিতে সোচ্চার হয়েছেন মালবাজার বাসীরা।

"বিদেশি টাকা বদলের কাউন্টার হওয়া দরকার"

মালাবাজার, ৬ এপ্রিলঃ ডুয়ার্সের জলপাইগুড়ি জেলা থেকে মালবাজার সর্বত্র ভুটানী টাকার বাজার রমরমিয়ে চলছে।জলপাইগুড়ির ব্যবসায়ী সমিতি থেকে রিজার্ভ ব্যাঙ্ক কর্তপক্ষকে জানানো হলেও তেমন কোনো সুরাহা হয় নি। জয়গাঁ বাজারে লেনদেনের সুবিধার জন্য ভুটানী নোটের ব্যবহার ৫,১০ টাকা থেকে বেড়ে ১০০,৫০০ টাকায় এসে দাড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা এবং পর্যটন ব্যবসায়ীরাও স্বীকার করে দাবি জানিয়েছেন ভুটানী নোট বদলের কাউন্টার খোলার জন্য।

Thursday, March 18, 2010

"ত্রিপাক্ষিক বৈঠকে বিরোধিতা করে বন্‌ধ ডাকল বাংলা ও বাংলা ভাষা বাঁচাও সমিতি"

জলপাইগুড়ি, ১৮ মার্চঃ   বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটি গোর্খাল্যান্ড বিষয়ে কেন্দ্র সরকার আহূত ত্রিপাক্ষিক বৈঠকের বিরোধিতা করে আজ ধর্মঘটের ডাক বিয়েছে। তাদের ডাকা বন্ধের কারনে জলপাইগুড়ি থেকে ডুয়ার্সের বিভিন্ন রুটের বেসরকারি বাস পরিসেবা বিঘ্নিত হয়েছে। একাদশ শ্রেনীর বার্ষিক পরীক্ষা চলাকালীন এই ধর্মঘটের জন্য পরীক্ষারত ছাত্রছাত্রীরা কিছুটা হলেও সমস্যায় পড়েছে।

কদমতলা বাস স্ট্যান্ড

Saturday, January 30, 2010

"জলপাইগুড়ি-ডুয়ার্স চা বাগান"

জলপাইগুড়ি, ৩০ জানুয়ারিঃ   শুক্রবার,  ২৯শে জানুয়ারী জেলাশাসক বন্দনা যাদবের উপস্থিতিতে ত্রিপাক্ষিক বৈঠকে ডুয়ার্সের ফাঁসখাওয়া বন্ধ চা বাগান  খোলা হল। গত ১লা জানুয়ারী থেকে মালিকপক্ষ লকআউট  ঘোষনা করেছিল। অবশেষে গতকাল তার নিষ্পত্তি হল। ১লা ফেব্রুয়ারি  থেকে বাগানের কাজ স্বাভাবিক ভাবে শুরু হবে বলে জানা গেছে। 

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)