Showing posts with label চা শিল্প. Show all posts
Showing posts with label চা শিল্প. Show all posts

Wednesday, June 15, 2011

চা শিল্প

দুটি পাতা একটি শিশ--চা পাতা

জলপাইগুড়ি, ১৫ জুনঃ
- জলপাইগুড়ি চা শিল্পে একটি গুরুত্বপূর্ন জায়গা দখল করে আছে। জলপাইগুরির আশে পাশে প্রচুর চা বাগান অবস্থিত। চা একটি অর্থকরী ফসল ও রপ্তানি পন্য। নিজের দেশের আভ্যন্তরীন চাহিদা মিটিয়ে প্রতি বছর কয়েক মিলিয়ন কেজি চা রপ্তানি হয়ে থাকে।
চা এর অনুকূল পরিবেশ। চা তার বৃদ্ধিতে কিছুটা আরণ্যক পরিবেশ পছন্দ করে। উষ্ণ ও আর্দ্র পরিবেশ যেখানে, তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত ২০০০ মিলিমিটারের উপরে। ঢালু পাহাড়ি সমতল চা চাষের জন্য উপকারি। বাতাসে জলীয় বাস্পের পরিমান বেশী অর্থাৎ আদ্রতা ৭০ থেকে ৯০% সেই এলাকা চা চাষের আদর্শ পরিবেশ। এছাড়া মাটি বেলে এবং দোঁয়াশ হওয়া আবশ্যক। গাছের বীজগুলি ২০ সেন্টিমিটার ত্রিভূজ দুরত্বে লাগাতে হবে। বীজ তলায় ছায়া প্রদান আবশ্যক। প্রতি বেডে ৬০ থেকে ৭৫ সেন্টিমিটার উচুঁতে ছন বা বাঁশের চাটাই দিয়ে ছায়ার ব্যাবস্থা করতে হয়। নার্সারিতে জলের সেচ ব্যবস্থা করতে হবে। টিলা বা পাহাড়ী ঢাল যুক্ত জমি চা চাষের পক্ষে উপযোগী।

Thursday, June 2, 2011

চা শিল্পের কর্মশালা

জলপাইগুড়ি, ২ জুনঃ- চা শিল্পের জন্য জলপাইগুড়ি বিখ্যাত। এই চা শিল্পের কিভাবে চাহিদা আরো বাড়ানো যায় , কিভাবে আরো উন্নত মানের চা কোথায় বিক্রি করলে বেশী মুনাফা আসবে এই সম্পর্কে জলপাইগুড়ি কদমতলায় এক হোটেলে ক্ষুদ্রচাষীদের নিয়ে চা পর্যদ এক কর্মশালার আয়োজন করেন। অনেক ক্ষেত্রে দুটি পাতা একটি কড়ি না ছিড়েঁ পাতার ওজন বাড়ানোর জন্য চা গাছের বেশীর ভাগ অংশ তুলে কারখানায় দেওয়া হয়। তাতে কারখানাগুলি কাঁচা পাতার দামও কমিয়ে দেয়। এই প্রবনতা কমাতে ওজনকে প্রাধান্য না দিয়ে পাতার মান বজায় রাখতে বলা হয়েছে। ভারতীয় চা শিল্প এই ভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ক্ষুদ্র চা চাষীদের রসদ ও ধারনার অভাব দূর করতে পারবে বলে আশা করে।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)