Showing posts with label মন্ডলঘাট. Show all posts
Showing posts with label মন্ডলঘাট. Show all posts

Wednesday, July 14, 2010

"পাঙ্গা সাহেব বাড়ির সেতুটি পুননির্মানের আবেদন"

জলপাইগুড়ি, ১৪ই জুলাইঃ জলপাইগুড়ি সদর ব্লকের মন্ডলঘাট গ্রামে বাসুনীয়া পাড়ার সংলগ্ন পাঙ্গা সেতু ভেঙ্গে পড়ায় ২৫ হাজার মানুষ বিপাকে পড়েছে। সেই গ্রামে সংলগ্ন বিদ্যালয়ের ছাএ-ছাএীদের যাতায়তে অসুবিধা হচ্ছে। এবং ধাপগঞ্জের সড়ক এবং মন্ডলঘাটের সরকের যোগা যোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়েছে।মন্ডলঘাটের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে পুনরায় সেতু নির্মানের অনুরোধ জানানো হয়েছে। প্রায় এক মাস আগে এই সেতুটি ভেঙ্গে যাওয়ার পড়, ধাপগঞ্চ, বোধনি, বেরু বারি, বাসুনীয়া, পাড়া সহ মন্ডলঘাট এলাকার মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। মন্ডলঘাট  হল একটি কৃষিবয়ল এলাকা তাই জলপাইগুড়ির বিধায়ক বলেছেন কাল বিলম্ব না করে সেতুটির পুনর্নিমান করা প্রয়োজন। মন্ডলঘাট এলাকার মানুষ চিকিৎসার জন্য জলপাইগুড়ির ওপর নির্ভরশীল। বর্ষার সময়ে কাজ করার ক্ষেএে সমস্যা রয়েছে। তাই খুব শীঘ্রই সেতুটির পুননির্মান করা প্রয়োজন।

Tuesday, July 13, 2010

"অ্যাথলেটিকসে সাফল্য লাভ করে বাড়ি ফিরলো মানু"

জলপাইগুড়ি, ১৩ই জুলাইঃ জলপাইগুড়ির মন্ডলঘাট গ্রামের এক যুবক মানু রায় রাজ্য অ্যাথলেটিকস মিটে সাফল্য পেয়েছে। বিশ্বকাপের পর দিনই গ্রামের ছেলে প্রাপ্ত অ্যাথলেটিকস মিটের কাপকে দেখতে ভিড় হয়েছিল মন্ডল ঘাটে। মানু রায় অ্যাথলেটিকস মিটে ৬০.৮৯ মিটার জ্যাভলিন ছুড়ে রেকর্ড করেছে। মানুর বাবা একজন ভ্যান চালক ছেলের খেলাধূলা ও পড়াশুনায় আগ্রহ থাকা সত্তেও অর্থ খরচ করার সামর্থ নেই মানুর বাবার। মানুর খেলাধুলা ও পড়াশুনার সুযোগ করে দেয় মন্ডঘাটের র‌্যাশন ডিলার দীপক কুমার। মানু চতুর্থ শ্রেনী থেকে দীপক কুমারের বাড়িতে  বড় হয়। মানু এখন একাদশ শ্রেনীর ছাএ। আগামিতে মানুর লক্ষ হলো ইষ্ট জোন অ্যাথলেটিকস মিটে সাফল্য  লাভ করা।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)