Showing posts with label দুষ্কৃতি. Show all posts
Showing posts with label দুষ্কৃতি. Show all posts
Thursday, August 5, 2010
"সশস্ত্র যুবক আদালত চত্বরে"
জলপাইগুড়ি৫ই আগষ্টঃ-জলপাইগুড়িতে আগ্নেয় অস্ত্র সহ এক যুবককে আদালত চত্বর থেকে গ্রেফতার করল পুলিশ।ঐ যুবকের নাম প্রশান্ত রায়। জলপাইগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুভাষ উন্নয়ন পল্লিতে বাড়ি। পুলিশ প্রশান্তকে জেরা করছে, প্রশান্ত কেন আদালত চত্বরে আগ্নেয় অস্ত্র নিয়ে গেল তা খতিয়ে দেখে হচ্ছে। জলপাইগুড়ি কোতয়ালি থানার আই-সি, ভি-কে সিং বলেছেন প্রশান্ত রায় গাড়ির চালক। গ্রেফতার হবার পর প্রশান্ত পুলিশকে এ কথা জানিয়েছে। জয়দীপ মুখার্জি নামে এক ব্যক্তির গাড়ি চালায় সে। জয়দীপবাবু তাঁকে একটি পিস্তল রাখতে দেয়। জয়দীপবাবুর কাছ থেকই পিস্তলটি পায় প্রশান্ত। তার বয়েস ১৮বছর, প্রশান্তর কাছ থাকে পিস্তলটি উদ্ধারের সময় একটি গুলি পাওয়া যায়। ঐ যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে পুলিশ মামলা করবে আই-সি, ভি-কে সিং জানান জয়দীপ মুখার্জিকে খোঁজা হচ্ছে।প্রশান্তের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শ্রী মুখার্জির বক্তব্য শুনবে পুলিশ আই-সি, এ কথা জানান। আদালত চত্বরের একটি চা এর দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তারের সময় আদালত চত্বরে ভিড় জমে যায়।
Tuesday, May 11, 2010
"গৌরীয় মঠে চুরি"
জলপাইগুড়ি, ১১ মেঃ রবিবার রাত দুটোর দিকে জলপাইগুড়ি গৌরীয় মঠের রাধা গোবিন্দ বিগ্রহের পেছনের দরজার তালা ভেঙ্গে সমস্ত সোনার গয়না নিয়ে পালিয়েছে দুষ্কৃতিরা। মঠের পুরোহিত ব্রজমোহন বাবু জানান বিগ্রহের একটি সোনার মুকুট, একটি রুপোর মুকুট, একটি সোনার হার, একজোড়া সোনার কানের দুল, ১০ টি সোনার টিপ, নাকের নথ এবং প্রনামির বাক্স সহ প্রচুর টাকা চুরি হয়েছে। মঠের আবাসিকদের বক্তব্য, রাত প্রায় দুটো নাগাদ এই ঘটনাটি ঘটে।
গৌরীয় মঠের আবাসিকরা ঘটনার রাতে আভাস পেয়ে দুজন দুষ্কৃতির পেছনে তাড়া করলেও অন্ধকারের সুযোগে তারা পালিয়ে যায়। জলপাইগুড়ি কোতয়ালি থানার I.C. বিজয় কুমার সিং জানান, ঘটনাটির তদন্ত শুরু করেছেন তারা। এর আগেও এই মঠে অনেকবার চুরি হয়েছে কিন্তু সেসবের কোন সমাধান করতে পারেননি কোতয়ালি থানার পুলিশরা। তারা প্রত্যেকবারের মত এবারেও আস্বাস দিয়েছেন চুরির সমাধান করবেন।
গৌরীয় মঠের আবাসিকরা ঘটনার রাতে আভাস পেয়ে দুজন দুষ্কৃতির পেছনে তাড়া করলেও অন্ধকারের সুযোগে তারা পালিয়ে যায়। জলপাইগুড়ি কোতয়ালি থানার I.C. বিজয় কুমার সিং জানান, ঘটনাটির তদন্ত শুরু করেছেন তারা। এর আগেও এই মঠে অনেকবার চুরি হয়েছে কিন্তু সেসবের কোন সমাধান করতে পারেননি কোতয়ালি থানার পুলিশরা। তারা প্রত্যেকবারের মত এবারেও আস্বাস দিয়েছেন চুরির সমাধান করবেন।
Wednesday, March 17, 2010
"জলপাইগুড়িতে দুষ্কৃতি তান্ডব"
জলপাইগুড়ি, ১৭ মার্চঃ জলপাইগুড়ি মোহিতনগর হাইস্কুল সংলগ্ন এলাকার বাসীন্দা পরিমল সরকার। পেশায় ছোট চা বাগানের মালিক। সোমবার রাত সারে তিনটে নাগাদ একদল ডাকাত পিস্তল, ভোজালি শাবল সহ পরিমল সরকারের বাড়ি হানা দেয়। তারা বাড়ির গেটের এবং ঘরের দরজা ভেঙে ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা ও প্রচুর সোনা গয়না নিয়ে পালিয়ে যায়। পরিমল বাবুর পাশেই থাকেন তার দাদা। একই ভাবে সেই বাড়তেও হামলা করে ডাকাতরা। সেখান থেকে ৩৪ হাজার টাকা এবং কিছু গয়নাগাটি নিয়ে দুষ্কৃতিরা পালিয়ে যায়।
Subscribe to:
Posts (Atom)
খবরে খুজুন
জলপাইগুড়ি
(208)
উত্তরবঙ্গ
(18)
করলা নদী
(18)
ডুয়ার্স
(12)
পশ্চিমবঙ্গ
(11)
মালবাজার
(9)
কদমতলা
(8)
দিনবাজার
(7)
কোচবিহার
(6)
তিস্তা
(6)
দেবনগর
(6)
পাঙ্গা সাহেববাড়ি
(6)
বাংলাদেশ
(6)
ভারত
(6)
সুকান্তনগর
(6)
A.C. College
(5)
দার্জিলিং
(5)
বেগুনটারি
(5)
ময়নাগুড়ি
(5)
রবীন্দ্রভবন
(5)
গোশালা মোড়
(4)
পুরাতন মসজিদ
(4)
বেরুবাড়ি
(4)
রায়কতপাড়া
(4)
স্পোর্টস কমপ্লেক্স
(4)
গোর্খাল্যান্ড
(3)
বিবেকানন্দ কলোনি
(3)
সার্কিট হাউস
(3)
অরবিন্দ নগর
(2)
কলেজ
(2)
কাদোবাড়ি
(2)
ডিবিসি রোড
(2)
ডেঙ্গুয়াঝার
(2)
বাবুঘাট
(2)
মন্ডলঘাট
(2)
মাদ্রাসা মাঠ
(2)
মোগিতনগর
(2)
রাজগঞ্জ
(2)
সারদা পল্লী
(2)
গোঁসাইরহাট
(1)
জলপাইগুড়ি স্টেশন
(1)
টাউনক্লাব
(1)
টিয়াপাড়া
(1)
ফাটাপুকুর
(1)
হুজুর সাহেবের মেলা
(1)