Showing posts with label জলপাইগুড়ি জেলা. Show all posts
Showing posts with label জলপাইগুড়ি জেলা. Show all posts

Friday, June 10, 2011

বনমন্ত্রী আজ জলপাইগুড়িতে

জলপাইগুড়ি, ১০ জুনঃ- আজ জলপাইগুড়ি আসছেন রাজ্যের বন মন্ত্রী হিতেন বর্মন। তাকে স্বাগত জানাবেন জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস। বন বস্তিএলাকায় আদিবাসীদের জমির পাট্টা দেওয়া নিয়েও আলোচনা হবে। বনমন্ত্রী জলপাইগুড়িতে বনদপ্তরের পদস্থ অফিসারদের সাথেও কথা বলবেন বলে জানিয়েছেন।

Wednesday, June 8, 2011

১৬ জুন থেকে ১৬ সেপ্টেম্বর বন্ধ থাকবে লাটাগুড়ি অভয়ারণ্য

জলপাইগুড়ি, ৮ জুনঃ- জলপাইগুড়ি জেলার লাটাগুড়ি অভয়ারণ্যটি ভারতবর্ষের সবকটি অভয়ারন্যের মধ্যে অন্যতম।সবকটি অভায়ারণ্যই বছরের তিনটি মাস বন্ধ থাকে। এবার লাটাগুড়ি অভয়ারন্যটি এর মধ্যে পড়েছে। ১৬ জুন থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রথমত বর্ষা তারপর এই সময়টা প্রজননের সময়। ফলে কোন টুরিষ্ট, গাইড কেউই যেতে পারবে না। ব্যাবসায়ীদের তো মাথায় হাত। কিন্তু বন্যপ্রাণী সংরক্ষনে মেনেতো নিতেই হবে। তবে সবারি আশা গরুমারা খোলার পর আবার ভিড় উপচে পড়বে। পর্যটকদের টানার জন্য আশে পাশের নদী, মন্দির, চা বাগান, কমলা লেবুর বাগান ,ঝরনা ইত্যাদি আওত্তায় আনা হচ্ছে।

Tuesday, May 3, 2011

বিশ্বজোড়া দুশমন ওসামা বিন লাদেন মৃত

জলপাইগুড়ি, ৩ মেঃ- আমরা সবাই প্রত্যক্ষভাবে না হলেও পরক্ষো ভাবে লাদেনের কথা ও নামের সাথে পেপারের মাধ্যমে পরিচিত। হঠাৎ টিভিতে খবর দেখতে দেখতে বিশেষ খবরটি দেখতে পেলাম লাদেন মৃত। রবিবার গভীর রাতে এক সাংবাদিক সন্মেলনে মার্কিন প্রেসিডেন্ট এই কথা ঘোষনা করেন। ২০১১ সালের ১১ ই সেপ্টেম্বর আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে লাদেন মস্তিস্ক প্রসূত যে ভয়াবহ বিস্ফোরন ঘটে তাতে অন্তত ৩০০০ লোক মারা যায়। স্বভাবতই লাদেনের মৃত্যুতে খুশি আমেরিকাবাসী।
মার্কিন প্রসাশনে কোন হতাহতের খবর নেই।

Tuesday, February 1, 2011

দ্রব্যমূল্যবৃদ্ধি

দ্রব্যমূল্যবৃদ্ধি
জলপাইগুড়ি, ১ ফেব্রয়ারীঃ- দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল জলপাইগুড়ির এস.ইউ.সি. সংগঠন এক প্রতিবাদ মিছিল করে। সারা শহর পরিক্রমার পর কোর্টের গেটের সামনে মিছিল এবং পুলিশের মধ্যে বিক্ষোভ শুরু হয়। উচ্চ প্রসাশনিক ক্ষমতায় পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)