জলপাইগুড়ি, ২৪ মেঃ- পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বাংলাদেশ আমাদের খুব কাছে এমন কি ৪,৫ কিলোমিটার দূরে কাঁটাতারের বেড়া দিয়ে সীমানা। এই সীমানা অতিক্রান্ত করতে হলে নানা সরকারি বিধি নিষেধ মেনে এবং সময় ব্যয় করে ভিসা(অনুমতি পত্র)করতে হয়। ইচ্চা থাকলেও উপায় থাকে না।
আজ তা হাতের মুঠোয়।
পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং শিলিগুড়ির আশে পাশের এলাকার মানুষের সুবিধার্থে আগামী ২৮ মে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ হাইকমিশন শিলিগুড়িতে একদিনের উপ ভিসা ক্যাম্প খুলবে। সেবক রোডের সোনালী ব্যাঙ্কে এই ক্যাম্প বসবে। ১০ টা থেকে ১২টা পর্যন্ত পূরন করা ভিসা ফর্ম গ্রহন করা হবে। একই দিনে বিকেল ৪ টা থেকে ৫টার মধ্যে ভিসা ইসু করা হবে। বাংলাদেশ ভ্রমণ পিপাসুদের জন্য নীচের ওয়েবসাইট থেকে ফর্ম পাওয়া যাবে।
http://kolkata.mafa.gov.bd/
নীচের টেলিফোন থেকেও বিস্তারিত খবর পাওয়া যাবে।
০৩৩-৪০১২৭৫০০/৫০৯/৫২৮
Showing posts with label পশ্চিমবঙ্গ. Show all posts
Showing posts with label পশ্চিমবঙ্গ. Show all posts
Wednesday, May 25, 2011
Tuesday, February 1, 2011
দ্রব্যমূল্যবৃদ্ধি
দ্রব্যমূল্যবৃদ্ধি
জলপাইগুড়ি, ১ ফেব্রয়ারীঃ- দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল জলপাইগুড়ির এস.ইউ.সি. সংগঠন এক প্রতিবাদ মিছিল করে। সারা শহর পরিক্রমার পর কোর্টের গেটের সামনে মিছিল এবং পুলিশের মধ্যে বিক্ষোভ শুরু হয়। উচ্চ প্রসাশনিক ক্ষমতায় পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়।
জলপাইগুড়ি, ১ ফেব্রয়ারীঃ- দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল জলপাইগুড়ির এস.ইউ.সি. সংগঠন এক প্রতিবাদ মিছিল করে। সারা শহর পরিক্রমার পর কোর্টের গেটের সামনে মিছিল এবং পুলিশের মধ্যে বিক্ষোভ শুরু হয়। উচ্চ প্রসাশনিক ক্ষমতায় পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়।
Tuesday, July 27, 2010
"যৌথ কনভেনশন তিন সংগঠনের"
জলপাইগুড়ি, ২৭শে জুলাইঃ জলপাইগুড়ি গনতান্ত্রিক যুব ফেডারেশন এবং এস-এফ-আই এবং পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক মহিলা সমিতির কমিটির যৌথ উদ্যোগে জলপাইগুড়িতে সাংগঠনিক কনভেনশনের আযোজন করা হয়। বিরোধীরা পশ্চিমবঙ্গে রাজনৈতিক আস্থিরতা সৃষ্টি করেছে। কংগ্রেস তৃণমূল, সহ বিরধীরা শান্ত পরিবেশকে অশান্ত করে তুলছে। রেলের প্রশাসন চালাতে রেলমন্ত্রী ব্যর্থ ইত্যাদী আভিযোগ তোলা হয় কনভেনশনে। সোমবার গনতান্ত্রিক যুব ফেডারেশনের নেতা দীপশুভ্র সান্যাল এই সংবাদ জানিয়েছেন। কনভেনশনে বক্তব্য রাখেন মিনতি সেন, সন্ধ্যা চক্রবর্তী, বিপ্লব ঝা প্রমুখেরা।
Wednesday, July 21, 2010
"২৪ শে জুলাই স্কুল পরিদর্শকদের সন্মেলন"
জলপাইগুড়ি, ২০ জুলাইঃ আগামি ২৪ শে জুলাই অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শকদের জেলা সম্নেলন। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বিদ্যা সাগর কক্ষে কেন্দ্রিয় কমিটির সহ সম্পাদক বিদ্যুৎ বরন মিত্র সন্মেলনের উদ্বোধন করবেন। জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মৃণাল পাল প্রধান অতিথি হিসেবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সন্মেলনে বক্তব্য রাখবেন কো-অর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক অপূর্ব বোস, পশ্চিমবঙ্গ বিদ্যালয় সমিতি দপ্তরের সম্পাদক শুভজিৎ চট্টপাধ্যায়।
Monday, July 19, 2010
"সাংস্কৃতিক ও জাতীয় অলোচনাচক্রের আযোজন উপহিমালয়ের আদি বাসিন্দাদের নিয়ে"
জলপাইগুড়ি, ১৯শে জুলাইঃ সাংস্কৃতিক এবং জাতীয় আলোচনাচক্র অনুষ্ঠানের আয়োজন করা হয় উপহিমালয় অঞ্চলের আদি বাসিন্দাদের ওপর। ২৫ শে জুলাই দিল্লিতে ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই সাংস্কৃতির ও জাতীয় আলোচনার সভা আযোজন করা হবে। অনুষ্ঠানের উদবোধন করবেন রাজ্য সভার সদস্য ডঃ বরুন মুখার্জি, আরো আনেকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে। সকলেই এই অনুষ্ঠেন একটি মুক্ষ ভুমিকা পালন করবেন।
Wednesday, May 12, 2010
"রবীন্দ্র ভারতী সম্মান পেলেন জলপাইগুড়ির ডঃ বিমলেন্দু মজুমদার"
জলপাইগুড়ি, ১২ মেঃ ডঃ বিমলেন্দু মজুমদার এমন একজন গবেষক যার গবেষনা ক্ষেএ বিস্তীর্ন অঞ্চল জুড়ে। তিনি উওরবঙ্গ, অসম, মেঘালয়ের পাশাপাশি ভুটানের উপজাতিদের সংস্কৃতি এবং জনজীবন সর্ম্পকে অনেক গবেষনা করে তথ্য সংরক্ষন করেছেন। লোক সংস্কৃতির ক্ষেএে অনবদ্য কাজ করার জন্য 'রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়' থেকে আচার্য দীনেশচন্দ্র সেন স্মারক সম্মান দেওয়া হয়েছে তাকে। লোক সংস্কৃতির ক্ষেএে তিনিই প্রথম এই পুরস্কার পেলেন। তিনি জলপাইগুড়ি জেলার ৪০টি উপজাতি জনগোষ্ঠির সংস্কৃতির উপরে গবেষনা করেন। ডঃ বিমলেন্দু বাবুর রচিত দুটি বই 'রাভা' ও 'টোটোর জাতিদের' উপর লেখা যা তৃতীয় ও সপ্তম শ্রেনীর পাঠ্যসূচিতে সংযুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি থেকে গত ডিসেম্বর মাসে বিমলেন্দু বাবুকে লোক সংস্কৃতির ওপর অনবদ্য কাজ করার জন্য পুরস্কৃত করাহয়। তিনি বহু বছর ধরে সাংবাদিকতা করেছেন। ৭০ বছর বয়স হলেও পরিবেশের আন্দোলনের সঙ্গে নিজেকে আজও যুক্ত রেখেছেন বিমলেন্দু বাবু।
Tuesday, April 27, 2010
"কুমুদিনী বালিকা বিদ্যালয়ের শিক্ষাদান শিবির"
জলপাইগুড়ি, ২৭ এপ্রিলঃ কেন্দ্রীয় প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদের উদ্যোগে “National Service Scheme” এর অন্তর্ভুক্ত দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেনীর একশ(১০০) জন সদস্যা ছাত্রী বিদ্যালয় থেকে প্রায় ২ km দূরে “পোড়া পাড়া” গ্রামের প্রতি পরিবারে সমীক্ষা করে ৭৫ জন মহিলাকে একত্রিত করে তাদের সাক্ষর করার উদ্যোগ গ্রহন করে। এই উদ্দেশ্যে ২০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত একটি শিবিরের আয়োজন করা হয়েছিল
এই শিবিরে ২৪ এপ্রিল শেষ হলেও শিক্ষাদান প্রিকৃয়া দীর্ঘদিন ধরে চলবে যাতে ঐ মহিলারা স্বল্প শিক্ষিত হয়ে সমাজে চলবার পথের প্রতিবন্ধকতা দূর করতে পারে।
এই শিবিরে ২৪ এপ্রিল শেষ হলেও শিক্ষাদান প্রিকৃয়া দীর্ঘদিন ধরে চলবে যাতে ঐ মহিলারা স্বল্প শিক্ষিত হয়ে সমাজে চলবার পথের প্রতিবন্ধকতা দূর করতে পারে।
ছাত্রীদের শিক্ষাদানের আয়োজন
Monday, March 29, 2010
"পঞ্চম কৃষি সমিতি রাজ্য সন্মেলন"
জলপাইগুড়ি, ২৯ মার্চঃ পশ্চিমবঙ্গ কৃষি কর্মচারী সমিতির সন্মেলন শুরু হতে চলেছে আগামি ৫ থেকে ৭ ফেব্রুয়ারি। পঞ্চম রাজ্য সন্মেলনটি অনুষ্ঠিত হবে স্পোর্টস কমপ্লেক্স ময়দানে।
পঞ্চম কৃষি কর্মচারী রাজ্য সন্মেলন
Saturday, March 20, 2010
"বিশ্ব কবিতা দিবসে আমন্ত্রীত জলপাইগুড়ির কবিরা"
জলপাইগুড়ি, ২০ মার্চঃ গতকাল ১৯ সে মার্চ থেকে পশ্চিমবঙ্গ বাংলা একাদেমীতে শুরু হয়েছে 'বিশ্ব কবিতা দিবস।' আন্তর্জাতিক এই কবিতা উৎসবে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবিরা অংশ গ্রহন করবেন। এই অনুষ্ঠানে আমন্ত্রীত হয়েছেন জলপাইগুড়ি জেলার কবিরা (রেনু দত্তরায়, রানা সরকার, গৌতম গুহরায় এবং কমলেশ রাহা রায়)। এই অনুষ্ঠানে আমন্ত্রনে খুসি শহরের সাধারন মানুষ। আগামিকাল ২১ শে মার্চ পর্যন্ত অনুষ্ঠান চলবে।
Saturday, January 16, 2010
"জাতীয় ব্যাডমিন্টনে জলপাইগুড়ির সেরা তিন"
জলপাইগুড়ি, ১৬ জানুয়ারীঃ জাতীয় জুনিয়র হাইস্কুল অনূর্ধ্ব-১৪ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের হয়ে জলপাইগুড়ির জেলার তিনজন খেলোয়াড় প্রতিনিধিত্ব করবে। সৌরভ যোশী, আকাশ পাশোয়ান(সোনাউল্লা হাই স্কুল), এবং বাবু রায়(জলপাইগুড়ি হাই স্কুল)। জাতীয় জুনীয়র হাই স্কুল অনূর্ধ্ব-১৪ প্রতিযোগীতা ১ থেকে ৪ তারিখ পুনেতে হবে। বর্তমানে বাংলা দলের এই তিন খেলোয়ার জলপাইগুড়ি শিল্পসমিতিপাড়ার মিনি ইনডোর স্টেডিয়ামে অনুশীলন করছে।
Saturday, January 9, 2010
স্থায়ীকরনের দাবিতে মিছিল......
জলপাইগুড়ি, ৯ জানুয়ারীঃ পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত কম্পিউটর অপারেটর অ্যাসোসিয়শনের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে পঞ্চায়েতস্তরে নিযুক্ত ভি এল ই দের স্থায়ীকরনের দাবি করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে মিছিল বের করা হয়। পাঁচ দফা দাবির সমর্থনে জেলাশাসককে স্বারকলিপি দেওয়া হয়। পঞ্চায়েতস্তরে ভি এল ই-দের কর্মচ্যুত না করা, জীবন ধারনের উপযোগী নির্দিস্ট পারিশ্রমিক প্রদান, রাজ্য প্রশাসন কর্তৃক ভি এল ই-দের নিয়োগপত্র প্রদান, দ্রব্যমূল্য রোধে কার্যকারী পদক্ষেপ সহ পাঁচ দফা দাবি করা হয়েছে।
Subscribe to:
Posts (Atom)
খবরে খুজুন
জলপাইগুড়ি
(208)
উত্তরবঙ্গ
(18)
করলা নদী
(18)
ডুয়ার্স
(12)
পশ্চিমবঙ্গ
(11)
মালবাজার
(9)
কদমতলা
(8)
দিনবাজার
(7)
কোচবিহার
(6)
তিস্তা
(6)
দেবনগর
(6)
পাঙ্গা সাহেববাড়ি
(6)
বাংলাদেশ
(6)
ভারত
(6)
সুকান্তনগর
(6)
A.C. College
(5)
দার্জিলিং
(5)
বেগুনটারি
(5)
ময়নাগুড়ি
(5)
রবীন্দ্রভবন
(5)
গোশালা মোড়
(4)
পুরাতন মসজিদ
(4)
বেরুবাড়ি
(4)
রায়কতপাড়া
(4)
স্পোর্টস কমপ্লেক্স
(4)
গোর্খাল্যান্ড
(3)
বিবেকানন্দ কলোনি
(3)
সার্কিট হাউস
(3)
অরবিন্দ নগর
(2)
কলেজ
(2)
কাদোবাড়ি
(2)
ডিবিসি রোড
(2)
ডেঙ্গুয়াঝার
(2)
বাবুঘাট
(2)
মন্ডলঘাট
(2)
মাদ্রাসা মাঠ
(2)
মোগিতনগর
(2)
রাজগঞ্জ
(2)
সারদা পল্লী
(2)
গোঁসাইরহাট
(1)
জলপাইগুড়ি স্টেশন
(1)
টাউনক্লাব
(1)
টিয়াপাড়া
(1)
ফাটাপুকুর
(1)
হুজুর সাহেবের মেলা
(1)