Showing posts with label জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ. Show all posts
Showing posts with label জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ. Show all posts

Friday, June 3, 2011

রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি

দেবপ্রসাদ রায়



জলপাইগুড়ি, ৩ জুনঃ- জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের খুব কাছের লোক দেবপ্রসাদ রায়। সাধারনের কাছে মিঠুদা নামেই পরিচিত। ২০১১ সালে আলিপুরদুয়ার থেকে বিধানসভা নির্বাচনে দেবপ্রসাদ রায় বামফ্রন্টের হেভি ওয়েট নেতা ক্ষিতি গোস্বামীকে হারিয়ে জয়ী হন। প্রচুর অভিঙ্গতা সম্পন্ন দেবপ্রসাদ রায় বিধান সভার মন্ত্রীর দৌড়ে কখনই বাড়াবাড়ি করেন নি। গান্ধী পরিবারের খুব কাছের লোক হয়েও তার রাজনৈতিক প্রতিযোগিতায় নিরব থাকা তাকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে এগিয়ে দিয়েছেন। রাজ্য রাজনীতিতে দেবপ্রসাদ রায়কে রাজ্যের একটি বড় অংশ চাইছে।

Friday, August 20, 2010

"ফের অভিযুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা"

জলপাইগুড়ি, ২০ আগস্টঃ  জলপাইগুড়ি শহরের মাসকালাই বাড়ি এলাকায় বুধবার রাত্রে জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের সঙ্গে সেখান কার বাসিন্ধাদের  একটি গোলমালের মাধ্যমে উওেজনা ছড়াল। মাসকালাইবাড়ি বাসিন্দাদের অভিযোগ কলেজের ছাত্ররা এদিন সন্ধ্যায় মদ্যপান করে। ছাত্ররা জানান মদ্যপানের অভিযোগ ঠিক নয়। ছাত্ররা এই বিষয়ে প্রতিবাদ করার ফলে মাসকালাইবাড়ির বাসিন্দাদের সাথে মারধর শুরু হয়, এই ঝামেলায়  কয়েক জন ছাত্র অহত হয়েছেন। 

Thursday, July 29, 2010

"বেআইনি মদের বিরুদ্ধে অভিযান"

জলপাইগুড়ি ২৯শে জুলাইঃ-  বেআইনি মদের ব্যবাসার বিরুদ্ধে অভিযানের পথে নামলেন মহিলারা। ডাটাপাড়া পঞ্চায়েত সদস্যা লক্ষী রায় এর নেতৃত্বে এই আভিযান। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকা সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় বেশীরভাগ পরিবার বাস করেন। বেআইনি মদের ব্যবসার ফলে সামাজিক পরিবেশ দূষিত হচ্ছিল। স্থানীয় মহিলাদের অভিযোগ অনেকদিন ধরেই বেআইনি মদের ব্যবাসার বিরুদ্ধে অভিযোগ জানালেও তার কোনোও সুরাহা হয়নি। নব নির্বাচিত পঞ্চায়েত সদ্যস্যা লক্ষ্মী রায় এর নেতৃত্বে স্থানীয় মহিলারা এই কারবারের বিরুদ্ধে আন্দোলনে অঙ্গ-হিসেবে মদের বোতল ভেঙ্গে দেন।

Tuesday, July 27, 2010

"জলপাইগুড়িতে ইঞ্জিনিয়ারিং কলেজ"

জলপাইগুড়ি, ২৭শে জুলাইঃ  জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান মোহন বোস জানিয়েছেন জলপাইগুড়ি শহরে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করা হচ্ছে। রবিবার শিলিগুড়ি ও জলপাইগুড়ি উন্নয়ন কতৃপক্ষের বৈঠকে পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য কলেজের জন্য জলপাইগুড়ির পুরপতির কাছে জমিদেবার জন্য প্রস্তাব দেন। পুরপ্রধান জানিয়েছেন জলপাইগুড়ি কম্পোজিট কমপ্লেক্সে জমি দেওয়া হবে।



Thursday, April 8, 2010

"বিদ্যুৎ পর্ষদের অফিসে হামলা-দায়ী লোডশেডিং"

জলপাইগুড়ি, ৮ এপ্রিলঃ   গতকাল সন্ধায় সমাজপাড়া বিদ্যুৎ পর্ষদের অফিসে হামলা চালালো ক্ষুদ্ধ ছাত্ররা। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রায় চল্লিশ জন ছাত্র বিক্ষোভ দেখাতে থাকে IPL দেখতে না পারার জন্য। বিক্ষোভ যখন একতরফা তখন ভাংচুর হওয়ার সম্ভাবনা প্রবল। সুতরাং অফিসের কাঁচ এবং আসবাবপত্র ভাঙার জন্য ভবিষ্যতের ইঞ্জিনিয়াররা অনূকুল পরিবেশের সঠিক ব্যাবহার করেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে ছাত্রদের বিক্ষোভ আয়ত্তে আনে।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)