Showing posts with label গোশালা মোড়. Show all posts
Showing posts with label গোশালা মোড়. Show all posts

Tuesday, July 27, 2010

"সুবাস ও শান্তা বৈঠক "

জলপাইগুড়ি, ২৭শে জুলাইঃ জলপাইগুড়ি জেলায় কার্সিয়াংয়ের বিধায়ক শান্তা ছেত্রীর সঙ্গে জি-এন-এল-এফ নেতা ঘিসিংযের বৈঠক হল। গোরখা সুত্রের খবর, পাহাড়ে তাদের সাংগঠনিক আবস্থা নিয়ে আলোচনা হয়েছে। পাহাড়ে রাজনৈতিক আস্থিরতা নিয়ে জি-এন-এল-এফ উদবিগ্ন। জনমুক্তিমোর্চা পাহাড়ে আস্থিরতা সৃষ্টি করেছে। পাহাড়ের স্বার্থে জি-এন-এল-এফ কাজ করে যাবে তারা কাজ বন্ধ করবে না শ্রী শান্তা ছেত্রী দলীয় নেতার সঙ্গে কি নিয়ে আলোচনা করেছে তা কিছুই জানান নি। 

Monday, July 26, 2010

"ঐতিহ্যবাহী গাছ বাচানোর চেষ্টা"

জলপাইগুড়ি, ২৬শে জুলাইঃ   গোশালা মোড়ে অবস্থিত দেবী চৌধুরানী মন্দির সংলগ্ন এলাকায় শতাব্দী প্রাচীন একতি রুদ্রাক্ষ গাছ গত ২৫ জুন ঝড়ে উপড়ে পরে। শতাব্দী প্রাচীন গাছটিকে বাঁচাবার চেষ্টা চলছে। গাছটির শেকড় ৯৮ শতাংশ মাটির উপরে বেড়িয়ে পরেছে। মন্দির কমিটির সম্পাদক দেবাশিষ সরকার জানিয়েছেন বন দপ্তর থেকে পরামর্শ নিয়েছেন গাছটি বাঁচাবার জন্য। পরামর্শ আনুসারে গাছটির গোড়ায় মাটি দেওয়া হয়েছে কিন্তু বৃষ্টির জলে সেই মাটি ধুয়ে গেছে। গাছটির গোড়ায় আবার মাটি দেওয়ার জন্য স্থানীয় পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের সাথে কথা বলা হয়েছে। প্রাচীন এই গাছটি সংরক্ষন করা প্রয়োজন। জলপাইগুড়ি বন বিভাগের ডি,এফ,ও, কল্যান দাস বলেন বিশাল রুদ্রাক্ষ গাছটিকে সোজা করে বাঁচানোর কোন রাস্তা নেই। গাছটির একটি ভাগ কেটে গোড়াতে মাটি দিয়ে বাঁচানোর চেষ্টা করা যেতে পারে, তবে সফল হওয়া যাবে কিনা তা বলা সম্ভব নয়।

Friday, July 9, 2010

"জলপাইগুড়ি শহরের উন্নতির জন্য তৈরি করা হবে প্রচুর টার্মিনাস"

জলপাইগুড়ি, ৯ই জুলাইঃ জলপাইগুড়ির বিভিন্ন পুরসভার এলাকা গুলিতে আধুনিক বাস টার্মিনাস গঠন করার জন্য রাজ্য পরিবহন দপ্তর জলপাইগুড়ির পুরসভাকে সাহায্য করবেন। বাস টার্মিনাস-এর জন্য তিন কোটি টাকা খরচ করা হবে। জলপাইগুড়িতে আধুনিক বাস টার্মিনাস তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন পরিবহন মন্ত্রী। জলপাইগুড়ির সংলগ্ন গোশালা মোড়ে তারা এই বাস টার্মিনাস তৈরি করতে আগ্রহি। জলপাইগুড়ি হল উওরবঙ্গের একটি প্রশাসনিক রাজধানী। তাই মোহন বোস বলেন একটি বাস টার্মিনাসের মাধ্যমে সমস্যার সমাধান হবে না। সমস্যা সমাধানের জন্য আরও বাস টার্মিনাস এর প্রয়োজন হবে।

Friday, February 12, 2010

জলপাইগুড়িতে দুষ্কৃতি গ্রেফতার

জলপাইগুড়ি, ১২ ফেব্রুয়ারিঃ   বুধবার গভীর রাত্রে জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকা গোশালা মোড়ের একটি ধাবা থেকে আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতিকে পুলিশ গ্রেফতার করে। কোতয়ালি থানার পুলিশ খবর পেয়ে গোপন সূত্রে ধাবাতে হানা দেয়। চারজন দুষ্কৃতি ছিল ধাবাতে, একজন পালিয়ে গেলেও তিন জনকে ধরতে সক্ষম হয় পুলিশ। ধৃতদের কাছ থেকে দুটি পিস্তল, ১১ রাউন্ড কার্তুজ এবং একটি মোটরসাইকেল আটক করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হয়।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)