Showing posts with label জলপাইগুরি. Show all posts
Showing posts with label জলপাইগুরি. Show all posts

Thursday, June 16, 2011

পাম্পিং স্টেশন

জলপাইগুড়ি, ১৬ জুনঃ -জলপাইগুড়ি মিউনিসিপাল্টি তাদের সমস্ত বর্জ্য পদার্থ পাঙ্গাতে ডাম্পিং স্টেশনে নিয়ে ফেলত। এতে পরিবেশ দূষন হচ্ছে। আশে পাশের লোকজনদের নানারকম অসুবিধার মধ্যে কাটাতে হয়। স্থানীয় লোকজন প্রতিবাদ করে জলপাইগুড়ি পৌরসভার নোংড়া ভর্তি গাড়ি আটকে দেয়। জেলা প্রশাসন ব্যাপারটা সাময়িক সামলে নেয়। বিকল্প ডাম্পিং স্টেশনের জন্য জমি খোঁজা হচ্ছে। জলপাইগুড়ির পৌরপতিও বলেন মানুষের অসুবিধা করে কখনই কোন ডাম্পিং স্টেশন হবে না।

Wednesday, June 8, 2011

রাজ্যের নতুন ক্রীড়া মন্ত্রী জলপাইগুড়ি ঘুড়ে গেলেন

জলপাইগুড়ি ৮ জুনঃ- জলপাইগুড়ি ঘুড়ে গেলেন রাজ্যের নতুন ক্রীড়া মন্ত্রী। তিনি ১৭ বছর ধরে বন্ধ জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স ঘুরে দেখেন, বন্ধের কারন ১৫ দিনের মধ্যে কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেন। পুরসভা নির্মিত সুইমিং পুলটিও ঘুরে দেখে তিনি অভিভূত এবং প্রতিটি জেলায় একটি করে সুইমিংপুল করার জন্য আগ্রহ প্রকাশ করেন।

Tuesday, May 31, 2011

শান্তিপাড়া কালী মন্দিরে চুরি।

জলপাইগুড়ি, ৩১ মেঃ- জলপাইগুড়ি শান্তিপাড়া কালীমন্দিরে গতকাল চুরি হয়। মন্দিরে মায়ের গহনা সোনার অলংকার সমস্ত চুরি হয়ে যায়। মন্দির কর্তৃপক্ষ পুলিশে খবর দিয়েছে। এখন চুরির কোন হদিশ হয় নি।

Tuesday, May 3, 2011

রিক্সা ভাড়া

জলপাইগুড়ি,৩ মেঃ- জলপাইগুড়ি পৌরসভা থেকে রিক্সা ভাড়া বেঁধে দেওয়া আছে। কিন্তু জলপাইগুড়ির বেশীরভাগ রিক্সা তা মানতে রাজী নয়। তাদের দাবি যে সাধারন নাগরিক একটু কষ্ট হলেও হেটেঁ যেতে রাজী তবু রিক্সায়ালাদের সাথে মুখ লাগাতে নারাজ। রিক্সায় উঠলেই ১০ টাকা। যেখানেই যাও ৭ টাকা খুচরো নেই এই অজুহাতে তারা ১০ টাকাই দাবি করে। জলপাইগুড়ি কদমতলা মোড় থেকে ৭৩ মোড় ১০ টাকা ভাড়া।যে কোন রিক্সায় এলেই তারা ১৫, ২০ টাকা চেয়ে বসবে কারন এদিক থেকে ফেরার পথে নাকি খালি রিক্সা ফিরতে হয় তাই ভাড়া বেশী দিতে হবে কোন অজুহাত চলবে না। সন্ধ্যা হলে তো কথাই নেই। কোন দিকে, কোথায় , কত ভাড়া সে এক নানা অজুহাত। জলপাইগুড়িবাসী হয়ে আমাদের আবেদন প্রশাসন যদি এব্যপারে একটু দৃষ্টি আকর্ষন করত তবে রিক্সা নিয়ে সাধারন মানুষের মধ্যে যে বিভীষিকা তা দূর হত।

Thursday, April 14, 2011

শুভ নববর্ষ, ১৪১৮

জলপাইগুড়ি, ১৪ এপ্রিলঃ- সবাইকে শুভনববর্ষ,
নতুন বছরের দিনগুলো নতুন আনন্দে ভরে উঠুক সবার।
Micro kpo কর্মীবৃন্দ।

Monday, April 11, 2011

ভোটের বাড়ি

জলপাইগুড়ি, ১১ এপ্রিলঃ- ভোটের বাড়ি এ কোন গনণা কেন্দ্র নয়। একটি গ্রামের নাম ভোটবাড়ি। ভোট রায় নামে এক ব্যক্তি অনেকদিন আগে এখানে বসবাস করত তার নাম অনুসারে এই গ্রামের নাম হয় ভোট বাড়ি। জলপাইগুড়ি হলদীবাড়ি রাস্তার পাশেই এই গ্রাম অবস্থিত। এই গ্রামে ভোটের কোন ছায়া পড়ে নি। কোন রাজনৈতিক পোষ্টার ও পড়ে নি, কোন রাজনৈতিক ব্যক্তিত্বও এখানে পৌঁছায় নি। ভোট ভোটের দিন যত এগিয়ে আসছে ততই মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের আশা অনেক পাঁকা রাস্তা, সেতুর উন্নয়ন,গ্রামের উন্নয়ন সবকিছুর উন্নতির জন্য তারা অপেক্ষা করে আছে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এলেই তারা চেপে ধরবে।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)