Showing posts with label জলপাইগুড়ি।. Show all posts
Showing posts with label জলপাইগুড়ি।. Show all posts

Thursday, July 28, 2011

ভাইস চেয়ার ম্যান পদ নিয়ে বিরোধ

জলপাইগুড়ি, ২৮ জুলাইঃ- উত্তরবঙ্গের ভাইস চেয়ার ম্যান পদ তুলে দেওয়া নিয়ে বাম শরিকদের মধ্যে ক্রমশ মতবিরোধ বাড়ছে। তাদের মতে উন্নয়নই বড় ব্যাপার। কোন পদ থাকল কোন পদ থাকল না সেটা বড় ব্যাপার নয়। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক বলেছেন বাম শরিক নিজেদের মধ্যে কোন আলোচনা না করেই একা সিদ্ধান্ত নিয়েছে। এই ভাইস চেয়ার ম্যান পদ নিয়ে নিজেদের মধ্যে এক অসন্তোষের সৃষ্টি হয়েছে।

Monday, July 25, 2011

যুব মোর্চার সভা

জলপাইগুড়ি, ২৫ জুলাইঃ- জনত পার্টির জেলা কার্যালয়ে যুব মোর্চা্র সাধারন সম্পাদক এক সভা করেন। আগামী ৯ আগষ্ট দিল্লীতে বিক্ষোভ সমাবেশে জলপাইগুড়ি থেকে প্রায় ২ হাজার বিজেপির সমর্থক থাকবেন বলে জানা গেছে।

Saturday, July 23, 2011

জলপাইগুড়ি জেলা স্তরে টেবিল টেনিস প্রতিযোগিতা

জলপাইগুড়ি, ২৩ জুলাইঃ- জলপাইগুড়ি জেলা টেবিল টেনিসের ব্যবস্থাপনায় জলপাইগুড়ির মিনি ইনডোর স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্য টেবিল টেনিস প্রতিযোগিতা।

Saturday, July 16, 2011

৫১ পীঠ ত্রিস্রোতা মা ভ্রাম্ররী দেবী

জলপাইগুড়ি,১৬ জুলাইঃ- এতদ্বারা সমস্ত ভক্ত বৃন্দকে জানানো যাচ্ছে যে আগামি ২৯ শে আষাঢ় ১৪১৮ হিতে ৩ রা শ্রাবন ১৪১৮ তারিখ (ইং- ১৪/৭/১১ থেকে ২০/৭/১১) পর্যন্ত অরন্য সপ্তাহ উপলক্ষে ৭ দিন ব্যাপী ফল ও ফুলের গাছ বৃক্ষ রোপনের আয়োজন করা হইয়াছে।
উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করি।
নিবেদন ইতি-
বুদ্ধভৈরব (লাল ঠাকুর)
বৈকুন্ঠপুর, শালবাড়ী, বোদাগঙ্গ, বার পাটিয়া, নুতন বস, জলপাইগুড়ি।

Friday, July 8, 2011

বর্ষা বর্ষা

জলপাইগুড়ি,৮ জুলাইঃ- জলপাইগুড়ি শহরে নিকাশি ব্যাবস্থা বিপর্যস্ত। সামান্য বৃষ্টিতে রাস্তা ঘাট কাঁদা । বৃষ্টি এমন সময় বুঝে বুঝে হচ্ছে যে সবার অফিস ,স্কুল যাওয়ার ও আসার সময় । আর জলপাইগুড়ির রিক্সা এই সুযোগে ভাড়াটাও দ্বিগুন হেঁকে বসেছে। প্রকৃতির এমন খেলা মেনে নিতেই হবে।

Wednesday, July 6, 2011

বেআইনি রিক্সা ধরতে জলপাইগুড়িতে পুরসভার অভিযান

জলপাইগুড়ি, ৬ জুলাইঃ- জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে বেআইনি রিক্সার বিরুদ্ধে অভিযান চালানো হয়। পুরসভার কাউন্সিলার এই অভিযানের নেতৃত্ব দেন। নেতাজী পাড়া , বাসস্ট্যান্ড, ৩নং ঘুমটি এবং মিউনিসিপ্যাল্টি মার্কেট থেকে ৬০ টি বেআইনি রিক্সা বাজেয়াপ্ত করা হয়।

Thursday, June 30, 2011

স্বামীর সঙ্গে স্বামীর ঘরে ফেরা।

জলপাইগুড়ি,৩০ জুনঃ- জলপাইগুড়ি আইন বিশ্ব বিদ্যালয়ের পঞ্চমবর্ষের ছাত্রী সুদীপ্তা পাল বাড়িতে না জানিয়ে পাড়ার আনন্দ বনিক নামে এক ছেলের সাথে আইনি মতে বিয়ে করেন। সুদীপ্তা জলপাইগুড়ির মহুরীপাড়ায় ভাড়া বাড়িতে থেকে পড়াশোনা করতেন। বাড়ি জামালদহে। একই পাড়ায় স্বামী আনন্দ বনিকের বাড়ি। তাদের সারের ব্যবসা। ১৯ মাস হয়ে গেলেও তারা পরীক্ষার পর সামাজিক মতে বিয়ে করবেন বলে স্থির করেন। কিন্তু সুদীপ্তার বাবাও এক জন আইনজীবি। তিনি মেয়ের এই বিবাহকে কিছুতেই মেনে নিতে পারছেন না। কলেজ থেকে আইন আদালতে ভিজিট করতে গেলে তাকে ছলে বলে কৌশলে গাড়ীতে তুলে নিকট আত্মীয়ের বাড়ীতে বন্দী করে রাখে। স্থানীয় লোকের সহযোগিতায় সে পালিয়ে এসে তার হবু স্বামীর সঙ্গে দেখা করেন। মেখলিগঙ্গের বিচারপতি তাকে স্বামীর সঙ্গে স্বামীর ঘরে ফেরার নির্দেশ দেন।

Saturday, June 25, 2011

কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা

জলপাইগুড়ি, ২৫ জুনঃ- জলপাইগুড়ি মহন্ত পাড়ায় এক গৃহবধূ গতকাল কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

Thursday, June 23, 2011

আলোচনা সভার দিন পরিবর্তন।

জলপাইগুড়ি,২৩ জুনঃ- জলপাইগুড়ি জেলা পরিষদের হলে মাশরুম নিয়ে যে আলোচনা সভা হওয়ার কথা ছিল ২৫ জুনের পরিবর্তে তা ২৬ জুন সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।

Tuesday, June 21, 2011

ইন্টারনেট দুনিয়ার প্রসার

জলপাইগুড়ি, ২১ জুনঃ সাধারন ধারাবাহিকতা থেকে মুক্তি পেতে চলেছে ইন্টার নেট দুনিয়া। ওয়েবসাইটের অ্যাড্রেস মানেই এত দিন ছিল ডট কম। এবার এই ধরনের ৩০০ ও বেশী অ্যাড্রেস আসছে। এই সংখ্যাটা বাড়ানোর ব্যাপারে এক বৈঠক বসবে। ওই বৈঠকে আড্রেস বিষয়ে কোন বাঁধা নিষেধ না থাকলে আগামী দিনে তা বাড়বে। এতদিন ডোমেন নেমে ডট কম-ই মূলত ব্যবহার করা হত।

Monday, May 30, 2011

অভাব অনটনে উজ্জ্বল নক্ষত্র তাপস বর্মন

জলপাইগুড়ি, ২৯ মেঃ- জলপাইগুড়ি জেলায় সার্বিকভাবে মাধ্যমিকের ফল আশানরুপ হয় নি । এর আগে জলপাইগুড়ি থেকে মাধ্যমিকে প্রথম, দ্বিতীয় স্থানাধীকারকে আমরা পেয়েছি। সে তুলনায় এবারের ফল খারাপ হয়েছে।
নজর কেড়েছে এক রিক্সাচালকের ছেলে তাপস বর্মনের রেজাল্ট। অভাব অনটন দূরে ফেলে সে ৫৬৩ নম্বর পেয়েছে। তাকে ধারাবাহিকভাবে সাহায্য করে এসেছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তার রেজাল্টে তার বাবা খুব খুশি। স্কুল শিক্ষক শিক্ষিকারাও খুব খুশি।

Monday, May 23, 2011

জলপাইগুড়ি থেকে নির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থী সুখবিলাস বর্মনকে সম্বর্থনা দেওয়া হয়।

জলপাইগুড়ি, ২৩ মেঃ- সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থী সুখবিলাস বর্মাকে স্থানীয় সোনাউল্লা হাইস্কুলে সংবর্ধনা জানান হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় পৌরপতি মোহন বোস। আরও কংগ্রেস কর্মীরা বক্তৃতা রাখেন। জয়ী প্রার্থীও সবার উদ্দেশ্যে অভিনন্দন জানান। পরে অরবিন্দ নগর থেকে কংগ্রেসের এক বিরাট মিছিল বের হয়।

Saturday, April 9, 2011

জেলা চত্বরে মারপিঠ

জলপাইগুড়ি, ৯ এপ্রিলঃ- জলপাইগুড়ি আদালত চত্ত্বরে দুই বিচারাধীন বন্ধীর মধ্যে আদালত চত্বরেই মারপিঠ লেগে যায়। মারপিঠ এমন পর্যায়ে পৌঁছায় যে কয়েক জন পুলিশকর্মীও আহত হয়। পরিস্থিতি এমন বেগতিক হয়ে পড়ে যে কোতযালী থেকে পুলিশ এসে তা সামাল দেয়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

Tuesday, March 29, 2011

কংগ্রেসের কর্মশালা

জলপাইগুড়ি,২৮ মার্চঃ- জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মীদের নিয়ে কংগ্রেস নেতৃত্ব আদর্শ নিরবাচান বিধি বিষয়ে রবিবার একটি কর্মশালা করে। কর্মশালাতে বক্তব্য রাখেন জলপাইগুড়ির সভাপতি মোহন বোস।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)