Showing posts with label বন্যা. Show all posts
Showing posts with label বন্যা. Show all posts

Wednesday, May 4, 2011

মেখলিগঙ্গ বন্যার কবলে

জলপাইগুড়ি,৫ মেঃ- তীব্র আর্থিক অনটনে জেরবার উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রন কমিশন। তিস্তা নদী যে ভাবে দিক পরিবর্তন করছে তাতে মেখলিগঞ শহর বাঁচানই দুষ্কর হয়ে যাবে। সেচ দপ্তরের কর্তারাবেশ চিন্তিত আগামীদিনে বনয়া পরিস্থিতি নিয়ন্ত্রনে।তারা বলেন নিয়মিত সেচ দপ্তরের রক্ষনাবেক্ষনের অভাবে অর্থাৎ ধারাবাহিকভাবে বন্যা নিয়ন্ত্রনের কাজ না হওয়াতে জলপাইগুড়ি ডিভিশনের সেচদপ্তরের ইঙ্গিনিয়াররা বেশ বিরক্ত।
এদিকে চা বাগানগুলিও বেশ ভয়বহতার মধ্যে আছে।কারন পাহাড়ী নদীগুলি দিক পরিবর্তন করে চা বাগান গুলিতে ধুকে পড়ছে। জলপাইগুড়ি টি অ্যাসোসিয়েশন যুদ্ধকালীন তৎপরতায় প্রতিকারের চেষ্টা করছে।

Wednesday, October 20, 2010

কর্মীর অভাবে বন্যা নিয়ন্ত্রনের কাজ শিকেয়

জলপাইগুড়ি, ২০ অক্টোবরঃ উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রন কমিশনের এবারের বর্ষায় ক্ষয়ক্ষতির পরিমান ৫৩ কোটি টাকা। বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকাগুলিতে দ্রুত গতিতে কাজের ক্ষেত্রেও সমস্যা লেগেই আছে। এসবের কারন হিসেবে নানান অভিযোগ উঠেছে। উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রন কমিশনে প্রচুর গরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। কর্মরত মেম্বাররাও প্রায়ই অফিসে অনুপস্থিত থাকেন। এদিকে নতুন নিয়োগ না হবার ফলে পরিস্থিতি দিন দিন জটিল আকার ধারন করছে।

Monday, May 24, 2010

"বর্ষা কালে তিস্তাপাড়ের ভাঙন নিয়ে অতঙ্ক জনগনের মধ্যে"

জালপাইগুড়ি, ২৪ মেঃ বর্ষার শুরুতে জলপাইগুড়ি সংলগ্ন সুকান্তনগর, সারদাপল্লি, এবং বিবেকান্দ কলোনির মানুষের মধ্যে অতঙ্কের সৃষ্টি হয়। ইতিমধ্যে বিভিন্ন প্রতিশ্রুতি শোনা গেলেও ভাঙন প্রতিরোধের পর্যাপ্ত অর্থ পাওয়া যায়নি। ভাঙন সমস্যার কথা উওরবঙ্গ উন্নয়ন পর্ষদের সভায়, তুলে ধরা হলে পর্যাপ্ত অর্থ হিসাবে ৭৪ লক্ষ টাকা পওয়া যায়। তিস্তা ভাঙনের তীব্রতা দেখা গিয়ে ছিল গত বছর। তিস্তা পাড়ের সংলগ্ন গ্রামগুলি ছিল কৃষি নির্ভর। তাদের আবাদি জমি ও বসতি জমি-জমার মধ্যে নদীর গর্ভে চলে যাওয়ার ফলে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে ক্ষতিগ্রস্থ মানুষের জীবনে। ভাঙন ক্রমশ শহরের দিকে এগিয়ে আসায় শহর বাসীও ১৯৬৮ সালের ভয়াবহ বন্যার কথা মনে করে আতঙ্কিত। ইতিমধ্যে বর্ষার ভাঙন প্রতিরোধের স্থায়ী ব্যবস্থা গড়ে তোলা যায়নি আজও।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)