Showing posts with label জলপাইগুড়ি ক্রীড়া সংস্থা. Show all posts
Showing posts with label জলপাইগুড়ি ক্রীড়া সংস্থা. Show all posts

Monday, November 1, 2010

গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু

জলপাইগুড়ি, ১ নভেম্বর - জলপাইগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডের পান পাড়ার বাসিন্দা ইতি চন্দ নামে এক গৃহবধু অগ্নিদগ্ধ অবস্থায় অস্বাভাবিক মৃত্য ঘটে। তার মৃত্যতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত্যুকালে সে তার দাদাকে কিছু কথা বলে যায়। সে কথা থেকে নানা সন্দেহের দানা বাধঁছে। দাদা পার্থ চন্দ বলেন বাড়ি ধুপগুড়ি গিয়ে সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন।

ধুপগুড়ির বাসিন্দা ইতি চন্দের সাথে পরিবহন ব্যবসায়ী স্বপন বোসের ১৯৯৫ সালে বিয়ে হয়। তাদের দুই মেয়ে। বড় মেয়ে স্বাগতা পঞ্চম শ্রেণীতে পড়ে, ছোট মেয়ে সঞ্চিতার বয়স ৫ বছর। ইতি দেবীর ভাই পার্থ বাবু জানিয়েছেন গভীর রাতে তার বোন অগ্নিদগ্ধ হন এবং হাসপাতালে আনা হয়। রবিবার রাতে তিনি মারা যান।

Wednesday, October 6, 2010

প্রতিবন্ধকতা কোন বাধাই নয়

জলপাইগুড়ি, ৬ অক্টোবরঃ- যদুনাথ রায় নিবাস জলপাইগুড়ি জেলার রাজগজ্ঞে। তিনি প্রতিবন্ধী, দৃষ্টিশক্তি ১০০ % ০। কিন্তু সব বাধাঁ দূরে রেখে এহেন কাজ নেই তিনি করেন না।
সম্প্রতি জলপাইগুড়ি ওয়েলফেয়ার সংস্থা ৩০ এবং ১ অক্টোবর দুদিন ধরে প্রতিবন্ধীদের সহায়ক সরঞ্জাম বিলির ব্যবস্থা করে টাউন ক্লাবের মাঠে। যদুবাবুর হাতে দায়িত্ব ছিল প্রতিবন্ধীদের শিবিরে নিয়ে আসা। তিনি এখান ওখান থেকে প্রতিবন্ধীদের নিয়ে শিবিরে আসেন এবং তিনি এই কাজ খুব আন্তরিকের সঙ্গে করতে এবং ব্যস্ত থাকতে ভালোবাসেন। ওয়েলফেয়ারের এক কর্ণধার বলেন, সাধারণত এই কাজ করার জন্য অনেকেই প্রশ্ন তোলেন তারা কি পাবেন। ওয়েলফেয়ারের এক মুখপাত্র বলেন এক মাত্র তিনিই কিছু নিতে চান নি। তাকে জোর করে একটা লাঠি দেওয়া হয়। তিনি বলেন, ২০০৫ সালে মুম্বাইয়ের একটি বানিজ্য সংস্থা তাকে একটি মাণপত্র এবং নগদ ৫০০০ টাকা দিয়ে সন্মান জানায় প্রতিবন্ধকতার কাজ করার জন্য।
যদুবাবু বলেন, নিজে প্রতিবন্ধী হয়ে বোঝেন সমাজে প্রতিবন্ধক্তার কি কষ্ট। তিনি ভগবানের কাছে কিছুই চান না, শুধু প্রতিবন্ধীদের হয়ে কাজ করে যেতে চান।

Tuesday, July 13, 2010

"জলপাইগুড়ির ফুট বল লিগে জয়ী আর-এস-এ"

জলপাইগুড়ি, ১৩ই জুলাইঃ সোমবার জলপাইগুড়ির স্পোর্টস কমপ্লেক্সের ময়দানে জেলা ক্রীড়া সংস্থা  পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগের আয়োজন করা হয়। এই ফুটবল লিগে অংশ গ্রহন করেছিল জে.ওয়াই. সি.সি. এবং রায়কতপাড়া স্পোটিং আ্যাসোসিয়েশন। এই ফুটবল লিগে প্রথমে জে.ওয়াই.সি.সি. ১ গোল করে এগিয়ে যায়। এবং তার পর আর.এস.এ. দুটি গোল করে জয় প্রাপ্তি করে। জেওয়াই এর তরফ থেকে একটি মাএ গোল করে ছল রাজীব দাস এবং আর-এস-এ এর তরফ থেকে গোল করে ছিল প্রনব গাঙ্গুলি এবং রাজীব বারলা।

Thursday, July 1, 2010

"শুরু হতে চলেছে ১৮ই জুলাই থেকে ফুটবল টুর্নামেন্ট"

জলপাইগুড়ি, ১লা জুলাইঃ জলপাইগুড়িতে ১৮ই জুলাই থেকে শুরু হতে চলেছে ফুটবল টুর্নামেন্ট। এই ফুটবল টুর্নামেন্টের উদবোধন হবে ১৮ই জুলাই-এ। বিভিন্ন রাজ্য থেকে ফুটবল দলরা অংশ গ্রহন করতে পারবে। কিন্তু জেলা ক্রীড়া সংস্থার সচিব অঞ্জন সেনগুপ্ত জানিয়েছেন, মালদা জেলার দুটি, দক্ষিন দিনাজপুর জেলার দুটি, উওর দিনাজপুর জেলার চারটি, জলপাইগুড়ি জেলার চারটি, কোচবিহার ও দার্জিলিং জেলার দু্টি, করে দল প্রতিযোগীতায় অংশ নেবে।

Tuesday, June 8, 2010

"আন্তঃক্লাব ফুটবল লিগে জয়ী টাউন ক্লাব"

জলপাইগুড়ি, ৮ই জুনঃ  গতকাল সোমবার জলপাইগুড়ি জেলায় টাউন ক্লাব ও জে.ওয়াই.সি.সি.-র মধ্যে একটি আন্তঃক্লাব ফুটবল লিগের আয়োজন করা হয়েছিল। এই আন্তঃক্লাব ফুটবল লিগের পরিচালনা করেছিল জলপাইগুড়ি ক্রীড়া সংস্থা। এই আন্তঃক্লাব ফুটবল লিগে জলপাইগুড়ির টাউন ক্লাব জে.ওয়াই.সি.সি. কে ৩-০ গোলে পরাজিত করে। টাউন ক্লাবের পক্ষ থেকে যারা ৩টি গোল করে জলপাইগুড়ি টাউন ক্লাবকে জয়ী করেছিল তারা হল, শান্তনু দাস, সুমিত গোস্বামী, এবং বিবেক বিশ্বকর্মা।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)