Showing posts with label মোহন বোস. Show all posts
Showing posts with label মোহন বোস. Show all posts

Wednesday, October 19, 2011

কালিপূজোয় মিলন মেলার আয়োজন করেছে বেগুনটারি যুব মঞ্চ

জলপাইগুড়ি, ১৯শে অক্টোবরঃ কালিপূজোর মন্ডপ চত্বরে মিলনমেলার আয়োজন করা হয়েছে বেগুনটারি যুব মঞ্চে। কাঁথি শিল্পিরা ৬৫ ফুট উঁচু মন্ডপ সজ্জার কাজে ব্যাস্ত। এই পূজো কমিটির সম্পাদক হলো জলপাইগুড়ি পুরপ্রধান মোহন বোস। বহুবছর ধরে এই 'বিগ বাজেট'-এর পূজো হচ্ছে সোনাউল্লা উচ্চ বিদ্যালয়ের মাঠে। এই পূজো মন্ডপে প্রতিবছর দর্শনার্থীদের ঢল নামে। পূজো কমিটির সম্পাদক বলেছেন এই পূজো মন্ডপে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আমরা প্রতিবছরই লক্ষ করি আর এই বিপুল সংখক মানুষকে আমরা মনেকরি মিলন মেলা।
জানা গেছে যে শীত আসন্ন, পাঁচ শতাধিক দুস্থ মানুষকে কম্বল দেওয়া হবে। চন্দন নগরের আলোক সজ্জা এই পূজো কমিটির অন্যতম আকর্ষন।
যুব মঞ্চ জলপাইগুড়ি
ব্যাস্ত শিল্পীরা 

Saturday, October 8, 2011

বিনোদন কেন্দ্র করবার জন্য উদ্যোগ

জলপাইগুড়ি ৮ অক্টোবর  ঃ জলপাইগুড়ি পুরসভা কলকাতার একটি নামি সংস্থার সঙ্গে একটি বিনোদন কেন্দ্র করবার জন্য
উদ্যোগ নিয়েছেন। পুরপ্রধান মোহন বোস শুক্রবার কলকাতার এই  সংস্থারটির সঙ্গে বৈঠক করেন। বোটিং সহ জলপাইগুড়ি পুকুর কে ব্যবহার করে বিনোদন প্রক্লপ রুপায়নে কর্মসূচি নেওয়া হয়েছে।  

Thursday, July 22, 2010

"সার্কিট বেঞ্চ দ্রুত চালুর জন্য কেন্দ্রীয় আইনমন্ত্রীর দারস্থ হচ্ছেন পুরপ্রধান"

জলপাইগুড়ি, ২২শে জুলাইঃ   জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান শ্রী মোহন বোস জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ দ্রুত চালুর জন্য আগামি বুধবার দ্বারস্থ হচ্ছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী বীরাপ্পা মাইলির কাছে। বুধবার আইনমন্ত্রী কোলকাতায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসে প্রকাশ্য জনসভাতে যোগ দিতে আসছেন। শ্রী মোহন বোস জানান, পুরসভার সদস্য প্রসেনজিৎ সাহা এবং বার কাউন্সেলিং এর সদস্য গৌতম দাস কে নিয়ে দেখা করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে।
আগামি ২৪শে জুলাই কোলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে হাইকোর্টের একটি দল আসছেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অস্থায়ী পরিকাঠামো দেখতে এবং স্থায়ী পরিকাঠামোর অধিগৃহিত জমি পরিদর্শন করবেন।

Tuesday, June 22, 2010

"জলপাইগুড়ি শহরে পার্থেনিয়াম গাছ"

জলপাইগুড়ি, ২২ শে জুনঃ   জলপাইগুড়ি শহর সংলগ্ন নেতাজিপাড়া এবং পাহাড়পুর মোড়ে পার্থেনিয়াম গাছের বিস্তার রিতিমত চিন্তায় ফেলে দিয়েছে শহরের বাসীন্দাদের। শহরের নির্মল বাতাস প্রতিনিয়ত দূষিত হচ্ছে এই পার্থেনিয়াম গাছের প্রভাবে। নেতাজিপাড়ার একটি পরিত্যক্ত মাঠেই এই পার্থেনিয়াম গাছের সাম্রাজ্য। দিন দিন গাছের বংশ বৃদ্ধি পাওয়ার ব্যাপারটি নিয়ে প্রশাসনের কোন চিন্তা ভাবনা নেই বলে অভিযোগ। জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে এই পার্থেনিয়াম গাছ কাটার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পুরপ্রধান মোহন বোস।

Monday, June 21, 2010

"গতকাল সংবর্ধনা দেওয়া হল জলপাইগুড়ি জেলার নবনির্বাচিত কাউন্সিলারদের"

জলপাইগুড়ি ২১ শে জুনঃ   বঙ্গীয় কারারক্ষী সমিতির সেন্ট্রাল জেল শাখা জলপাইগুড়ি পুরসভার নবনির্বাচিত কাউন্সিলারদের সংবর্ধনা দিল গতকাল। সংবর্ধনা অনুষ্ঠানটি হয় সেন্ট্রাল জেল চত্বরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান মোহন বোস এবং অন্নান্য কাউন্সিলাররাও। আয়োজিত সংবর্ধনা সভায় কর্মচারী আন্দোলনের নেতা সঞ্জীব চ্যাটার্জী কেন্দ্রীয় সংশোধনাগারের পরিকাঠামো নিয়ে অভিযোগ প্রকাশ করেছেন, এবং সংশোধনাগারের পাশে থাকা পুকুর সংস্কারের দাবিও করেছেন তিনি। সভায় বক্তব্য রাখেন পুরপ্রধান মোহন বোসও। পুকুর সংস্কারের ব্যাপারে তিনি জানান যে, সংশোধনাগার কর্তৃপক্ষ তাদের চিঠি দিয়ে জানালে পুরসভা তার অন্য যথাশীঘ্রই পদক্ষেপ গ্রহন করবে।

Thursday, June 17, 2010

"গতকাল তৃতীয়বার শপথ গ্রহন করলেন মোহন বোস"

জলপাইগুড়ি, ১৭ই জুনঃ  গতকাল, বুধবার জলপাইগুড়ি পৌরসভার পুরপ্রধান তৃতীয়বার শপথ গ্রহন করলেন পৌরসভার পুরভবনে। এদিন অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতা এবং কাউন্সিলাররা সমবেত হয়েছিলেন। শপথ গ্রহন অনুষ্ঠানের জন্য নতুন সাজে সজ্জিত করা হয় পৌরসভার ভবনকে। দুপুর ১২টা নাগাদ পুরপ্রধান মোহন বোসকে নিয়ে শপথ গ্রহন অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শুরুর আগে পুরপ্রধান সহ জেলার বিভিন্ন প্রান্তের নেতারা মিলে মিছিল করে জলপাইগুড়ি শহর পরিক্রমা করেন। পরিক্রমা করার সময় রাস্তার দুইধারে জনসাধারনরা হাত নেড়ে পুরপ্রধানকে অভিনন্দন জানায়। এদিন শপথ গ্রহন অনুষ্ঠানের পর পুরপ্রধান মোহন বোস পৌরসভায় জেনারেটর উদ্‌বোধন করেন। লোডশেডিং-এর সময় যাতে পৌরসভায় কাজ করতে কোনরকম অসুবিধা না হয় তাই জেনারেটরের ব্যবস্থা বলে তিনি জানিয়েছেন।

Thursday, May 6, 2010

"জলপাইগুড়িকে গ্রীন সিটি করার প্রয়াস"

জলপাইগুড়ি, ৬ মেঃ   জলপাইগুড়িকে গ্রীন সিটিতে পরিনত করা হবে একথা কংগ্রেসের পক্ষ থেকে জানা গেছে। বুধবার জলপাইগুড়ি পুরসভার নির্বাচনকে সামনে রেখে পুরপতি মোহন বোস একথা জানিয়েছেন। জলপাইগুড়ি বেগুনটারির কংগ্রেস নির্বাচনের কার্যালয়ে এদিন সিডি'ও প্রকাশ হয়েছে। এই সিডি-তে রয়েছে তাদের বিগত বছরের বিভিন্ন কার্যাবলীর বিবরন। এককথায় বলা যেতে পারে যে এই সিডি তাদের কার্যবিবরনের দলিল স্বরুপ। এবারে দেখা যেতে পারে যে এই দলিলের ক্রিয়া কলাপ জলপাইগুড়ি মানুষের কাছে কতটা কাজে লাগে।

Friday, April 23, 2010

"বৃদ্ধাবাস উদ্‌বোধন হল জলপাইগুড়িতে"

জলপাইগুড়ি, ২৩ এপ্রিলঃ   জলপাইগুড়ি জেলায় অনেকদিন ধরেই একটি বৃদ্ধাবাসের প্রয়োজন ছিল। পুরসভার উদ্যোগে সেই প্রয়োজন পূর্নতার রুপ নিল। শহরের মোহন্তপাড়া সিটিজেন পার্কে  ইন্দিরা গাঁধী  বৃদ্ধাবাস উদ্‌বোধন হল গতকাল। বৃদ্ধাবাস নির্মানের শুরুতেই ভালোমত সারা পাওয়া গেছে। এখানে থাকার জন্য মালদা, কোচবিহার, দার্জিলিং এবং আরও কিছু জেলার থেকে প্রচুর আবেদন জমা পড়েছে বলে জানা গেছে। ৪০ জনের মত থাকার ব্যাবস্থা এখানে আছে। বৃদ্ধাবাসে আবাসিকদের প্রয়োজন অনুযায়ী সমস্ত রকম ব্যাবস্থা থাকবে এবং প্রথমিক চিকিৎসার ব্যাবস্থা পুরসভাই দেখবে।
বৃদ্ধাবাস উদ্‌বোধন করেন পুরপ্রধান মোহন বোস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বিধায়ক দেবপ্রসাদ রায়।

Thursday, April 22, 2010

"মিড ডে মিলের দাবি শিক্ষক সমিতির"

জলপাইগুড়ি, ২২ এপ্রিলঃ   জলপাইগুড়ির অনেক প্রাথমিক বিদ্যালয়ে এখন মিড ডে মিল চালু হয়নি। মিড ডে মিল চালু না হওয়ার বঞ্চিত হচ্ছে শিশুরা। এই কারনে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জলপাইগুড়ি পুরপ্রধানের কাছে স্বারকলিপি পেশ করল। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো দিকেও তারা লক্ষ রাখার জন্য আবেদন করেছেন এবং সঙ্গে পানীয় জলের ব্যাবস্থার কথাও মাথায় রেখেছেন। ইতিমধ্যে জেলার পুর এলাকার বেশ কিছু অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হয়েছে এবং এখন যে সব বিদ্যালয়ে মিড ডে মিল চালু হয়নি সেখানে দ্রুত ব্যাবস্থা নেওয়ার আস্বাস দিয়েছেন পুরপ্রধান মোহন বোস।

Friday, April 16, 2010

"তিস্তা বাঁধের বিকল্প রাস্তা"

জলপাইগুড়ি, ১৬ এপ্রিলঃ   জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে পয়লা বৈশাখের দিন শুরু হল তিস্তা বাঁধের বিকল্প রাস্তার কাজ। পয়লা বৈশাখের সকালে রাস্তার কাজের উদ্‌বোধন করলেন পুর-চেয়ারম্যান মোহন বোস। উপস্থিত ছিলেন বিধায়ক দেবপ্রসাদ রায়। বিবেকানন্দ পল্লি থেকে টিকিয়াপাড়া পর্যন্ত এই রাস্তা ব্যাবহার করা যাবে। রাস্তার কাজ শেষ হলে শহরের যোগাযোগ পরিকাঠামো বাড়বে এবং যানযটের কিছুটা সমাধান হবে বলে রাজনৈতিক মহলের ধারনা।

Wednesday, April 7, 2010

"জলপাইগুড়িতে রশিদ খাঁ-র সংগীত অ্যাকাডেমি"

জলপাইগুড়ি, ৭ এপ্রিলঃ   প্রখ্যাত শাস্ত্রীয় সংগীত শিল্পী রশিদ খাঁ জলপাইগুড়িতে সংগীত অ্যাকাডেমি খুলছেন। জলপাইগুড়ির সিটিজেন পার্কের ভবনে অ্যাকাডেমির উদ্‌বোধন করবেন তিনি নিজেই। উদ্‌বোধন হবে পয়লা বৈশাখের দিন। জলপাইগুড়ির পুরসভার ১১৫ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এসেছিলেন, তখনই তিনি পুরপ্রধানের তরফ থেকে সংগীত অ্যাকাডেমি গড়ার প্রস্তাবে সারা দিয়ে এই অ্যাকাডেমি গড়ার জন্য রাজি হন। পাঁচশ শিক্ষার্থীকে এখানে অনুশীলনের সুযোগ দেওয়া হবে। সংগীতপ্রেমীদের কাছে এটি একটি বড় প্রাপ্তি।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)