Showing posts with label ময়নাগুড়ি. Show all posts
Showing posts with label ময়নাগুড়ি. Show all posts

Friday, April 9, 2010

"জলপাইগুড়ি জ়েলার ময়নাগুড়ি ব্লকের চাষীদের মাথায় হাত"

জলপাইগুড়ি, ৯ এপ্রিলঃ ময়নাগুড়ি ব্লকের কন্যাবাড়ি বেগুনের সুখ্যাতি সারা রাজ্যে। টানা তিনমাস বৃষ্টি নেই, শুকিয়ে যাচ্ছে খেত, এরই মধ্যে আজ সকালে ময়নাগুড়ির ইন্দিরা মোড় থেকে পাওয়ার হাউস ধুপগুড়ি পর্যন্ত ১ ঘন্টা টানা বৃষ্টি হওয়াতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও চাষীদের চিন্তায় দিন কাটাছে। চাষবাষের প্রধান উপকরন জল, মাটি, সার। কিন্তু জল নেই, মাটি শুকিয়ে চৌচির। পাম্পসেটের মাধ্যমে জল সরবরাহ ব্যয়সাধ্য। মেশিনের মাধ্যমে জল দেওয়া সবার পক্ষে সম্ভব নয়। ভূবিদদের মতে জলস্তর অনেক নীচে নেমে গেছে। সবচেয়ে বড় সমস্যা বীজ বোনা। বহু দূর দূর থেকে বহু মানুষ আসে ময়নাগুড়ির কন্যাবাড়িতে বেগুন কিনতে। ক্ষতির সাথে সাথে পাট চাষের ক্ষতি হছে। দরকার উন্নতমানের সেচ ব্যবস্থা। সেটাও ব্যর্থ। ফলে ময়নাগুড়ির চাষীরা ক্ষতির আশঙ্কায় দিন গুনছেন।

Friday, March 19, 2010

"স্রোতহীন বিবর্ন ধরলানদী, ময়নাগুড়ি"

জলপাইগুড়ি, ১৯ মার্চঃ কালিম্পং এর বিচিলা পাহাড় থেকে উৎপন্ন হয়ে মালবাজার ছুয়ে সমতলে নেমে এসেছে ময়নাগুড়ির লাইফ লাইন ধরলা নদী। কোথাও নেওলা, কোথাও ধরলা নাম নিয়ে বিভিন্ন গ্রামের উপর দিয়ে চলে গেছে বাংলাদেশে। পাহাড়ী ধরলা সারাবছর জলে টইটুম্বুর থাকতো রুই, শোল, কাতলা, মৃগেল সহ প্রায় ২৫ রকম সুস্বাদু মাছ পাওয়া যেত। এই প্রানীকুলের উপর নির্ভর করে জীবিকা অর্জন করত প্রচুর মৎসজীবি। দুদশক পর আজ সেই নদী শীর্ণকায়, প্রাণহীন, বিকল স্রোতহীন নালা। স্রোত হারিয়ে নদী পরিনত হয়েছে ধানক্ষেতে। যে সামান্য জল আছে সেখানে বাঁধ দেওয়ার কাজে নেমেছে কিছু প্রকৃতিবিরুদ্ধ সুবিধাবাদী মানুষ।

বিবর্ন ধরলা নদী

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)