Showing posts with label প্রাথমিক শিক্ষক. Show all posts
Showing posts with label প্রাথমিক শিক্ষক. Show all posts
Saturday, November 27, 2010
জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগের দূর্নীতি
জলপাইগুড়ি, ২৭ নভেম্বরঃ- জলপাইগুড়ি জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দূর্নীতির অভিযোগ উঠেছে তার তদন্ত কমিটি রিপোর্ট প্রকাশ না হওয়ায় যুব কংগ্রেস তৃণমূল প্রতিবাদে আন্দোলনে উত্তাল জলপাইগুড়ি। প্রথমে তারা প্রাথমিক শিক্ষাসংসদ ভবন পরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের কক্ষে বিক্ষোভ দেখান। শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। শিব পুজো করে প্রতিবাদ করা হয়। ১৫ দিন সময় সীমা বেধেঁ দেওয়ায়, ফল না হলে বৃহত্তর গণ আন্দোলনের ডাক দিয়েছে।
Wednesday, September 29, 2010
প্রাথমিক শিক্ষা সমিতি,জলপাইগুড়ি
জলপাইগুড়ি, ২৯ সেপ্টেম্বরঃ- নিখিলবঙ্গ শিক্ষক সমিতির অভিযোগের ভিত্তিতে যুব কংগ্রেস সভিপতি মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করেন। তার বক্তব্য জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ প্রাথমিক শিক্ষক নিয়োগে যে দূর্নীতি করেছে তা দমন করতে তার কারাবাস করতেও কোনো দ্বিধা নেই। পুলিশ সভাপতির বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টকরা, ৪৪৭, ৪২৭, ১৮৬ এবং ৫০৬ ধারাতে মামলা দায়ের করেছে। মঙ্গলবার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে যুব কংগ্রেস সভাপতি আত্মসমর্পন করেন। অন্যদিকে নবনিযুক্ত শিক্ষক সমিতি পুজোর আগে সব শিক্ষক শিক্ষিকাদের বেতন দেবার জন্য দাবি জানিয়েছেন।
Wednesday, September 1, 2010
"প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি, ১৫ জনের সাময়িক বরখাস্ত"
জলপাইগুড়ি, ১ সেপ্টেম্বরঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেল নিয়ে গোটা জেলা জুরে নানা আন্দোলনের পর অবশেষে ১৫ জন নবনিযুক্ত শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্ত করল শিক্ষা সংসদ। বরখাস্ত হওয়া ১৫ জনের মধ্যে বেশিরভাগই জেলার নামকরা রাজনৈতিক মহলের লোকেদের ঘনিষ্ট আত্মীয় এবং কেও কেও জেলা শিক্ষা সংসদ কর্মীদের নিজেদের লোক।
প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগের প্যানেলে দূর্নীতির জন্য অনেকদিন আগে থেকেই এর প্রতিবাদে আন্দোলন করে আসছে জেলা কংগ্রেস। তাদের দাবি জেলার রাজনৈতিক মহলের লোক এবং প্রাথমিক শিক্ষা সংসদের লোকেদের ছেড়ে উপযুক্ত ছেলেমেয়েদের চাকরী দিতে হবে। তাদের এই দাবির জেরে বিভিন্ন আন্দোলন এবং বিক্ষোভের পর গতকাল ১৫ জনকে চাকরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এদিকে স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রথমিক নিয়োগের প্রকৃয়ায় কিছুটা অনিয়ম হয়েছে। পরবর্তীতে আরও ৩২ জনকে বরখাস্ত করা হবে বলেও সংসদ সূত্রের খবর।
জেলা যুব কংগ্রেস সভাপতি সৈকত চট্টপাধ্যায় জানান, আগামি ১০ দিনের মধ্যে প্যানেল বাতিল এবং দোষিদের শাস্তি না দিলে তারা আমরণ অণশনে নামবেন।

Friday, August 6, 2010
"প্রাথমিক শিক্ষক নিযোগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ"
জলপাইগুড়ি, ৬ই আগস্টঃ প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগে কার্যরত প্রার্থীদের নিয়ে অনশন চলছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির কারনে প্রায় এক সপ্তাহ ধরে তালা বন্ধ করা হয় জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে। অফিসে লাগানো ওই তালা পুলিশ প্রসাশনও খোলাতে পারেনি। অভিযোগ করা হয়েছে সংসদের চেয়ারম্যান এর কাছে। প্রাথিমিক শিক্ষা সংসদের নিয়ম মেনেই ওই নিযোগের বদলের দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস।
Subscribe to:
Posts (Atom)
খবরে খুজুন
জলপাইগুড়ি
(208)
উত্তরবঙ্গ
(18)
করলা নদী
(18)
ডুয়ার্স
(12)
পশ্চিমবঙ্গ
(11)
মালবাজার
(9)
কদমতলা
(8)
দিনবাজার
(7)
কোচবিহার
(6)
তিস্তা
(6)
দেবনগর
(6)
পাঙ্গা সাহেববাড়ি
(6)
বাংলাদেশ
(6)
ভারত
(6)
সুকান্তনগর
(6)
A.C. College
(5)
দার্জিলিং
(5)
বেগুনটারি
(5)
ময়নাগুড়ি
(5)
রবীন্দ্রভবন
(5)
গোশালা মোড়
(4)
পুরাতন মসজিদ
(4)
বেরুবাড়ি
(4)
রায়কতপাড়া
(4)
স্পোর্টস কমপ্লেক্স
(4)
গোর্খাল্যান্ড
(3)
বিবেকানন্দ কলোনি
(3)
সার্কিট হাউস
(3)
অরবিন্দ নগর
(2)
কলেজ
(2)
কাদোবাড়ি
(2)
ডিবিসি রোড
(2)
ডেঙ্গুয়াঝার
(2)
বাবুঘাট
(2)
মন্ডলঘাট
(2)
মাদ্রাসা মাঠ
(2)
মোগিতনগর
(2)
রাজগঞ্জ
(2)
সারদা পল্লী
(2)
গোঁসাইরহাট
(1)
জলপাইগুড়ি স্টেশন
(1)
টাউনক্লাব
(1)
টিয়াপাড়া
(1)
ফাটাপুকুর
(1)
হুজুর সাহেবের মেলা
(1)