Showing posts with label বেগুনটারি. Show all posts
Showing posts with label বেগুনটারি. Show all posts

Wednesday, October 19, 2011

কালিপূজোয় মিলন মেলার আয়োজন করেছে বেগুনটারি যুব মঞ্চ

জলপাইগুড়ি, ১৯শে অক্টোবরঃ কালিপূজোর মন্ডপ চত্বরে মিলনমেলার আয়োজন করা হয়েছে বেগুনটারি যুব মঞ্চে। কাঁথি শিল্পিরা ৬৫ ফুট উঁচু মন্ডপ সজ্জার কাজে ব্যাস্ত। এই পূজো কমিটির সম্পাদক হলো জলপাইগুড়ি পুরপ্রধান মোহন বোস। বহুবছর ধরে এই 'বিগ বাজেট'-এর পূজো হচ্ছে সোনাউল্লা উচ্চ বিদ্যালয়ের মাঠে। এই পূজো মন্ডপে প্রতিবছর দর্শনার্থীদের ঢল নামে। পূজো কমিটির সম্পাদক বলেছেন এই পূজো মন্ডপে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আমরা প্রতিবছরই লক্ষ করি আর এই বিপুল সংখক মানুষকে আমরা মনেকরি মিলন মেলা।
জানা গেছে যে শীত আসন্ন, পাঁচ শতাধিক দুস্থ মানুষকে কম্বল দেওয়া হবে। চন্দন নগরের আলোক সজ্জা এই পূজো কমিটির অন্যতম আকর্ষন।
যুব মঞ্চ জলপাইগুড়ি
ব্যাস্ত শিল্পীরা 

Saturday, September 24, 2011

ট্রাফিক আইনভঙ্গের প্রতিবাদে ছাত্র পরিষদ

জলপাইগুড়ি ২৪সেপ্টেম্বর : ট্রাফিক আইনভঙ্গের প্রতিবাদে নেমেএল জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদ. কর্মব্যস্ত সময়ে জলপাইগুড়ির বেশ কিছু রাস্তায়  ট্রাফিক আইনভঙ্গ করা পণ্যবাহী গাড়ি যাতায়াতের প্রতিবাদ করলো ছাত্র পরিষদ. শুক্রবার বেগুনটারি মোড়ে রাজ্য ছাত্র পরিষদ নেতা অভিজিত সিনহার নেতৃত্বে বেআইনিভাবে শহর প্রবেশ করা পণ্যবাহী গড়ি আটকান ছাত্র পরিষদের কর্মীরা. এই সমন্ধে মহকুমাশাসককের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানান রাজ্য ছাত্র পরিষদ নেতা অভিজিত সিনহা.

Thursday, July 29, 2010

দুষ্কৃতিদের আক্রমনে আহত ছাত্রী"

জলপাইগুড়ি, ২৯শে জুলাইঃ মঙ্গলবার সকাল ৭টা নাগাদ জলপাইগুড়ির বেগুনটারির শিববারি এলাকায় একটি দুষ্কর জনক ঘটনা ঘটেছিল এক ছাত্রীর সাথে। ছাত্রীটি রেসকোর্স পাড়ার বাসিন্দা, নবম শ্রেনীর ছাত্রী। সকালে কোচিং নিতে এসে তিন দুস্কৃতীর হাতে পড়ে। ছাত্রীটিকে ঘিরে দুস্কৃতীরা তার কানের দুল, আংটি নেওয়ার চেষ্টা করলে ছাত্রীটি চিৎকার করে, দুষ্কৃতিরা ছুরি দিয়ে তাকে আঘাত করে। এই ঘটনাটির তদন্ত চলছে। পুলিশ কৃর্তিপক্ষ জানিয়েছেন খুব শীঘ্রই দুষ্কৃতিদের পুলিশ হেফাজতে নেওয়া হবে।

Thursday, May 6, 2010

"বেগুনটারি মোড়ে বাস দুর্ঘটনায় মৃত এক ব্যাক্তি"

জলপাইগুড়ি, ৬ মেঃ  আজ সকাল ১১ টা নাগাদ জলপাইগুড়ি বেগুনটারি মোড়ের কাছে একটি বাস দুর্ঘটনায় প্রান হারিয়েছেন অসিত চক্রবর্তী(৪৮) নামে এক ব্যাক্তি। মৃত ব্যাক্তির বাড়ি নিউটাউন পাড়ায়।

বেগুনটারি মোড় সংলগ্ল সেন্ট্রাল গার্লস হাই স্কুল এবং সোনাউল্লা হাই স্কুল। পাশাপাশি অবস্থিত দুই স্কুলের মাঝ বরাবর রাস্তার পাশে দীর্ঘদিন ধরে বালি, পাথর ঢিবি করে রাখা থাকে। প্রতিদিন ঐ রাস্তা দিয়ে চলাচলের সময় যানযটের সমস্যা যেমন হয়েই থাকে তেমনি ছোট খাট দুর্ঘটনাও লেগে আছে। দীর্ঘদিন ধরে রাস্তার এরকম অবস্থা থাকা সত্বেও প্রশাসনের তরফ থেকে কোনরকম পদক্ষেপ নেওয়া হয়না।
আজ সকালে দিনবাজারে বাজার করতে যান অসিত চক্রবর্তী। তিনি বাড়ি ফেরার সময় ওদলাবাড়ি গামী একটি বাস ঐ রাস্তায় পাথর ও বালি থাকার জন্য নিয়ন্ত্রন হারায় এবং অসিত চক্রবর্তীর সঙ্গে  ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই প্রান হারান তিনি। ক্ষিপ্ত জনসাধারন এবং পুলিশ মিলে বাসটিকে আটক করলেও ড্রাইভার পলাতক। দুর্ঘটনার পর সেখানে উপস্থিত হন বিধায়ক দেবপ্রসাদ রায়। তবে তার কাছ থেকে এখনো কিছু জানা জায়নি।


"জলপাইগুড়িকে গ্রীন সিটি করার প্রয়াস"

জলপাইগুড়ি, ৬ মেঃ   জলপাইগুড়িকে গ্রীন সিটিতে পরিনত করা হবে একথা কংগ্রেসের পক্ষ থেকে জানা গেছে। বুধবার জলপাইগুড়ি পুরসভার নির্বাচনকে সামনে রেখে পুরপতি মোহন বোস একথা জানিয়েছেন। জলপাইগুড়ি বেগুনটারির কংগ্রেস নির্বাচনের কার্যালয়ে এদিন সিডি'ও প্রকাশ হয়েছে। এই সিডি-তে রয়েছে তাদের বিগত বছরের বিভিন্ন কার্যাবলীর বিবরন। এককথায় বলা যেতে পারে যে এই সিডি তাদের কার্যবিবরনের দলিল স্বরুপ। এবারে দেখা যেতে পারে যে এই দলিলের ক্রিয়া কলাপ জলপাইগুড়ি মানুষের কাছে কতটা কাজে লাগে।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)