Showing posts with label জ্যোতি বসু. Show all posts
Showing posts with label জ্যোতি বসু. Show all posts

Wednesday, May 26, 2010

"ভোটের প্রচারে ছেয়েগেছে জলপাইগুড়ি শহর"

জলপাইগুড়ি, ২৬ মেঃ জলপাইগুড়ি পুরসভা নির্বাচন প্রচারের ফ্লেক্সে রয়েছে জ্যোতি বসুর ছবি। নির্বাচনি প্রচারের জন্য জলপাইগুড়িতে প্রধান মন্ত্রী আসেননি তাই কংগ্রেসের প্রার্থিরা তাদের ছবি ছেয়ে দিয়েছে বিভিন্ন এলাকায়। ২৫টি ওয়ার্ডেই তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মূলত বেশি দেখা গিয়েছে। জলপাইগুড়ির কামারপাড়া মূলত দুটি (৪নং, ৬নং) ওয়ার্ডের ভোট প্রচার জোরদার চলছে। জলপাইগুড়ির কদমতলার রাস্তায় কংগ্রেস বিশাল ফ্লেক্স লাগিয়েছে। প্রধান মন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের সাখে মোহন বোস এর ছবি নির্বাচনি পোষ্টারে দেওয়া হয়েছে। শুধুমাএ কদমতলা নয় শহরের অনান্য কর্মব্যস্ত  স্থানে এই ছবিটি দেখা যায়। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, পরিবর্তনের হাওয়ার কান্ডারী হলেন মমতা। জলপাইগুড়িতে এবার হাতে লেখা কোন পোস্টার দেখাযায়নি। বামফ্রন্টের পক্ষে এবার বিশেষ বড়ো সভা করা হয়নি। বুধবার জলপাইগুড়ি মাদ্রাসা ময়দানের একমাএ বড়ো সভা হচ্ছে বামফ্রন্টের।

Tuesday, January 19, 2010

"জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্বরন সভা"

জলপাইগুড়ি ১৯ জানুয়ারীঃ   প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্বরনে জলপাইগুড়ি জেলা পার্টি অফিস থেকে এক বিশাল শোকমিছিলের আয়োজন করা হয়েছে। উক্ত শোকমিছিল জলপাইগুড়ি পরিক্রমা করে জেলা কার্যালয়ে এক শোকসভার মধ্য দিয়ে ৫.৩০ এ সমাপ্ত হয়েছে। এছাড়াও জলপাইগুড়ির বিভিন্ন মহলে জ্যোতি বসুর স্বরনে স্বরন বেদীতে মাল্যোদান করা হয়।
গতকাল, ১৮ জানুয়ারী রাজ্যের সমস্ত কার্যালয় বন্ধ থাকে এবং আজও সমস্ত সরকারী প্রতিষ্ঠান বন্ধ থাকে।

কমরেড জ্যোতি বসুর স্বরনসভা

Monday, January 18, 2010

চলে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী...

জলপাইগুড়ি ১৮ জানুয়ারীঃ   চলে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, শেষ হল তার সতেরো দিনের লড়াই। রবিবার বেলা ১১টা ৪৭, প্রয়াত হলেন তিনি।


গত ১ জানুয়ারী নিউমোনিয়ার সংক্রমণ নিয়ে  সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন ৯৬ বছরের কমিউনিস্ট নেতা। স্বাস্থের অবনতি শুরু হওয়াতে ৬ জানুয়ারী থেকে ছিলেন ভেন্টিলেশনে। সেই সঙ্গেই চলছিল চরম টানাপোড়েন। ক্রমশই তার অবস্থা আরও গুরুতর হতে থাকে। রবিবার সকালেই তাকে পরিক্ষা করে মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নেন আর কোনরকম চিকিৎসা চালানো যাবে না। শেষ পর্যন্ত এদিন দুপুরেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আজ, সোমবারেও তার মরদেহ রাখা থাকবে পিস হেভ্‌নে। কাল তাঁর শেষ যাত্রা। তিনি ২০০৩ সালেই তাঁর দেহদানের অঙ্গীকারপত্রে সই করে দিয়েছিলেন, ফলে শোকযাত্রা করে শেষ পর্যন্ত তাঁর দেহ নিয়ে যাওয়া হবে এসএসকেএম হাসপাতালে।
প্রয়াত জ্যোতি বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ, রাজ্য সরকারের সব সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য অনুরোধ জানিয়েছেন রাজ্য সরকার।



চলে গেলেন রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)