Showing posts with label ব্যাবসায়ী. Show all posts
Showing posts with label ব্যাবসায়ী. Show all posts
Monday, September 27, 2010
"টাকার পরিবর্তে অনেক বেশি টাকা"
জলপাইগুড়ি, ২৭ শে সেপ্টেম্বরঃ- টাকার বিনিময়ে টাকা কিনতে এক ব্যাবসায়ী শিলিগুড়ি থেকে এসেছে জলপাইগুড়ি মিনিসিপ্যল বাজারে। ১ টাকার ১০০ টাকার বান্ডিল দিলেই মিলবে ৫০০ টাকা, ২ টাকার বান্ডিল দিলে মিলবে ৭০০ টাকা। এই আভিনব ব্যাবসায় বেজায়ে খুশি জনগণ। পুজোর আগে একটা বোনাস। ক্রেতাকে জিজ্ঞাসা করাতে উনি বলেন বিয়ে সহ নানা মাঙ্গলিক কাজে খুচরো টাকার দরকার হয়, এগুলো আরো বেশি দামে বিক্রি হয়। পুজ়োর আগে এই আভিনব কান্ডে বেজায় খুশি সাধারন মানুষ।
Friday, May 28, 2010
"কিছুক্ষনের ঝড়ে ক্ষতিগ্রস্থ জলপাইগুড়ির বেশ কিছু জায়গা"
জলপাইগুড়ি, ২৮ মেঃ গত বুধবার রাতে ঝড়ের তান্ডবে জলপাইগুড়ির সদর ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু পরিবারে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের তান্ডবে বুধবার রাতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ ডেঙ্গুয়াঝার এলাকার একটি বিদ্যুৎ লাইনের খুঁটি পড়ে যাওয়াতে এলাকাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাস্তার ধারের গাছ পড়ে আহত হয়েছেন এক ব্যাক্তি, আরও ক্ষতিগ্রস্থ হয়েছে বহু দোকান। এই এলাকার অধিকাংশ দোকান এখন বন্ধ। বিধ্বংসী ঝড়ে বেশিরভাগ দোকান ব্যাবসায়ী ক্ষতিগ্রস্থ। ২০০টি-র মত কাঁচা বাড়ি পুরোপুরি ভেঙ্গে গেছে। ক্ষতির পরিমান ৩১ লক্ষ ৫০ হাজার টাকা বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এলাকায় ত্রানের ব্যাবস্থা করা হবে বলেও জানিয়েছে প্রশাসন, বর্তমানে বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য পাঠানো হচ্ছে। ডেঙ্গুয়াঝারের পাশাপাশি রাধাবাড়ি, সুন্দরবাড়ি, গোমস্তপাড়া, শাখেরপাড়া, পাতকাটা কলোনী এলাকা গুলিতেও ক্ষতির পরিমান প্রচুর।
Thursday, May 20, 2010
"চক্রান্ত করে সাম্রাজ্য বিস্তারের চেষ্টা, প্রয়জনে বলপ্রয়োগ"
জলপাইগুড়ি, ২০ মেঃ গত ১লা মে জলপাইগুড়ির কোন একটি বানিজ্যিক ভবনে এক জনসভার আয়োজন করেন দিনবাজার ব্যবসায়ী সম্প্রদায়। ঐ সভায় উপস্থিত হয় ১২১ জন মারোয়ারী ব্যবসায়ী। এই সমাবেশের উদ্যোগতা ছিলেন শহরের একজন নামি ঠিকাদার, একজন স্বর্ন ব্যবসায়ী এবং একজন বিস্কুট ব্যবসায়ী। এরা সকলেই ছিলেন অবাঙালি। কেন এই জনসভা তা অনেকেই জানত না। অনেকে ভেবেছিলেন কোন সংগঠনমূলক কাজের প্রস্তাব এই সভার মূল বিষয় হতে পারে। কিন্তু এমন একটি প্রস্তাব সমাবেশে তুলে ধরা হয় যা অনেককেই স্তম্ভিত করে দিয়েছিল।
আয়োজকরা সভাতে উপস্থিত ব্যবসায়ীদের সম্মুখে শহরে মারোয়ারীদের আধিপত্ত ফিরিয়ে আনার প্রস্তাব দেন। এর জন্য টাকা খরচ করে লোভী বিহারি, ও বাঙালি দের কব্জায় আনতে হবে বলেও তারা প্রস্তাব রাখেন। তার ফলে বিশেষ একটি রাজনৈতিক দলের প্রার্থীদের জেতানো যাবে এবং তাতে শহরের মারোয়ারী ব্যবসায়ীদের ক্ষমতা বাড়বে আর সেটাই হবে জলপাইগুড়ি শহরে মারোয়ারী রাজ্যের প্রথম ধাপ।
টাকা দিয়ে লোভী বিহারী ও বাঙালিদের কিনে নেওয়ার প্রস্তাব দেওয়ার পাশাপাশি শিলিগুড়ি থেকে 'ভাড়া করা মাসলম্যান' নিয়ে আসবেন এবং ভোটের কয়েকদিন আগেই এদের কর্মকান্ড চলবে বলে তারা বলেছেন। গরীব বিহারি ও বাঙালিদের টাকা দিয়ে কেনার প্রস্তাবে রাজি না হলে প্রয়জনে তারা বল প্রয়োগ করতেও পিছপা হবে না বলে জানিয়েছেন।
এই প্রস্তাব শুনেই সভার বেশিরভাগ মারোয়ারী ব্যবসায়ীগন সভা ছেড়ে চলে যায়। কারা এই সভা ডেকেছে তাদের নাম এখনো জানা জায়নি। শুবুদ্ধি সম্পন্ন কিছু মারোয়ারী জনগন ৫ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার সন্দীপ মাহাতোকে একথা জানালে তিনি উপযুক্ত ব্যাবস্থাও নিতে শুরু করেছেন। উক্ত ঘটনার জন্য মারোয়ারী ব্যবসায়ীদের মধ্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন কারন তারা নিজেদের এই শহরের স্থায়ী বাসীন্দা বলে মনে করেন। এইরকম হিংসাত্বক ঘটনা জলপাইগুড়ির ইতিহাসকে কালিমা লিপ্ত করছে।

Wednesday, May 19, 2010
"বিধ্বংসী আগুনে ৬টি দোকান ছাই বেরুবাড়িতে"
জলপাইগুড়ি, ১৯ মেঃ জলপাইগুড়ি সদর ব্লকের অন্তর্গত বেরুবাড়ি। গতকাল রাতে বেরুবাড়িতে এক বিধ্বংসী আগুনে ভশ্মীভূত হল সাতটি দোকান। আগুন লাগার কারন এখনো জানা জায়নি। জলপাইগুড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন আয়ত্বে আনে। আগুন লাগার খবর পেয়ে সীমান্ত এলাকার বিএসএফ জওয়ানরা আগুন নেভানোর কাজে সহায়তা করেন। আগুনে ক্ষতিগ্রস্থের পরিমান ২০ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী। জলপাইগুড়ি পঞ্চায়েত সভাপতির কাছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দ্বারস্থ হন এবং সহায়তার দাবি করেন।
Thursday, April 29, 2010
"অবশেষে জামিন হল ব্যবসায়ীদের"
জলপাইগুড়ি, ২৯ এপ্রিলঃ শেষ পর্যন্ত জামিন হল ধৃত ব্যাবসায়ীদের। কিছুদিন আগে সমাজপাড়ায় আইনজীবী এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ফলে দু পক্ষের বিরুদ্ধেই অভিযোগ জমা পড়ে। অভিযুক্ত আইনজীবী জামিনে মুক্তি পেয়ে গেলেও ব্যবসায়ীদের আইনজীবীর অভাবে জামিন না মঞ্জুর হয়ে যায়। গত সোমবার ধৃতদের জামিন হয়ে যাবে বলে জানা গেছিল কিন্তু তা না হওয়ায় এবং মঙ্গলবার ভারত বন্ধ থাকার জন্য অফিস আদালত বন্ধ থাকে। তাই গতকাল সন্ধায় শেষ পর্যন্ত ধৃতদের জামিন হয়।
Wednesday, April 21, 2010
"আজ জেলায় ২৪ ঘন্টা বনধে্র ডাক দিল ব্যাবসায়ী সমিতি"
জলপাইগুড়ি, ২১ এপ্রিলঃ গতকাল ব্যাবসায়ী সমিতির ডাকা বন্ধে জলপাইগুড়ি শহরের সমস্ত দোকানপাট বন্ধ ছিল। গত ১৮ এপ্রিল আইনজীবী ও ব্যাবসায়ীদের মধ্যে সংঘর্ষের জেরে গ্রেফতার হওয়া পাঁচ জন ব্যাবসায়ীর মুক্তির দাবিতে আজ আবার ২৪ ঘন্টার বন্ধের ডাক দিয়েছে ক্ষুদ্ধ ব্যাবসায়ীরা। আইনজীবীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ধৃত পাঁচ ব্যাবসায়ীর জামিন আবেদনের জন্য জেলার কোন আইনজীবী রাজি হননি। আইনজীবীদের এই আচরনের বিরুদ্ধে আজ বিভিন্ন ক্লাব, পাঠাগার, স্বেচ্ছাসেবী সংস্থাকে নিয়ে গন কনভেনশনের ডাক দিয়েছে মার্চেন্ট রোড ব্যাবসায়ী সমিতি।
Tuesday, April 20, 2010
"উকিল ব্যাবসায়ী সংঘর্ষের জেরে আজও শহরে অবরোধ ডাকল ব্যাবসায়ী সমিতি"
জলপাইগুড়ি, ২০ এপ্রিলঃ গতকাল সকাল থেকে শান্তিপূর্ন পথ অবরোধে নামে জলপাইগুড়ি ব্যাবসায়ী সংগঠন। কিছু উঠতি উকিলের নিয়মিত দাদাগিরির জেরে ঘটনার সূত্রপাত। গত ১৮ এপ্রিল সমাজপাড়া এলাকায় একজন উকিল এলাকাবর্তী এক দোকানদারকে মদ্যপ অবস্থায় মরধোর করেন। কিছুদিন ধরেই কয়েকজন উকিল তাদের পেশাগত সুবিধার সুযোগ নিয়ে ব্যাবসায়ীদের উপর দাদাগিরি চালাচ্ছে বলে এলাকার প্রায় সকল ব্যাবসায়ীদের অভিযোগ। ঘটনার দিন উকিল ও ব্যাবসায়ীর মধ্যে সংঘর্ষের পর ব্যাবসায়ীদের পক্ষ থেকে থানায় এফ আই আর করে অভিযুক্ত উকিল ও তার দলবলকে ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে। কিন্তু সীমিত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার না করার জন্য ব্যাবসায়ীরা অবরোধ শুরু করে এবং পরে অবরোধকারীদের উপর হামলাও চালায় অভিযুক্ত উকিল(বাপ্পা ঘোষ) ও তার দলবল। দুই পক্ষের এখনো কনরকম সমাধান না হওয়ার জন্য আজকেও ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে জলপাইগুড়ি শহরে অবরোধের ডাক দিয়েছে। ঘটনার মীমাংসা না হওয়া পর্যন্ত অবরোধ চলতে থাকবে বলে জানা গেছে।
Monday, April 19, 2010
"উকিল ব্যাবসায়ী ঝামেলায় দোকান পাট সব বন্ধ জলপাইগুড়িতে"
জলপাইগুড়ি, ১৯ এপ্রিলঃ সমাজ পাড়া মোড় এলাকাতে গত সন্ধ্যায়, মদের ঘোরে এক উকিল প্রথমে একজন যুবককে প্রহার করে। স্থানীয় ব্যাবসায়ীরা ঠেকাতে গেলে বসচা বাধে। জনপ্রিয় ব্যাবসায়ী রাজু সাহা, আর বাচ্চু রায়ের গায়ে হাততোলেন স্থানীয় বাপ্পা ঘোষ নামে উকিল। প্রতিবাদী ব্যাবসায়ীদের সামনে পুলিশের নগ্ন রুপ তুলে ধরে বলেন, পুলিশ আমার কেনা। পুলিশের ভূমিকা সম্পর্কে সমাজের সমস্ত স্তরের মানুশের একটা ঘৃনার ভাব প্রতিদিন প্রত্যক্ষ করা যায়। তাদের সাথে যুক্ত হয়েছে উকিলদের চুড়ান্ত ক্ষমতা দেখানোর চেষ্টা।
আজ সকালে শান্তিপুর্ন পথ অবরোধে নামেন ব্যাবসায়ী সংগঠন। কিছু উঠতি উকিলেরা মিলে গায়ের জোড়ে অবরোধ হাঠানোর চেষ্টা করলে, সংঘর্ষের সূচনা হয়। সকলকে অবাক করে পুলিশ গ্রেফতার করে পাঁচ জন স্থানীয় ব্যাবসায়ীকে। পুলিশ আর উকিলের অশুভ আতাতের বিরুদ্ধে সোচ্চার হয়ে ব্যাবসায়ী সংগঠনের তরফ থেকে নিরপরাধ পাঁচ জনের মুক্তির দাবীতে সমাজ পাড়া মাঠে একটি মিটিং এর আয়জন করেছেন ব্যাবসায়ীরা।
এখানে বলার প্রয়োজন যে- স্থানীয় রাজনৈতিক নেতাদের কোনোরকম সহযোগীতাই পায়নি ব্যাবসায়ীরা। প্রথমদিকে তাদের উপস্থিতি দেখা গেলেও, পরবর্তিতে তার উকিলের ওকালতিতে ব্যাস্ত হয়ে পরেন বলে ব্যাবসায়ীরা মনে করছেন। সামনে পৌরসভার ভোটের দিকে তাকিয়ে এই অস্থিরতার একটা সমাধান জরুরি। সাধারন জলপাইগুড়ির সকলের মনে উকিল পুলিশ আর নেতাদের সম্পর্কে ভীতির ভাব উন্নয়নের বাধার সৃষ্টি করবে।

Monday, April 5, 2010
"বৃষ্টির অভাবে চাষাবাদ হচ্ছেনা বহু জমিতে, হতাশ চাষীরা"
জলপাইগুড়ি, ৫ এপ্রিলঃ জলপাইগুড়িতে ২ লক্ষ-এর বেশি কৃষি জমি আছে। কিন্তু বৃষ্টির অভাবে বেশিরভাগ জমি এখনো চাষাবাদ শুরু করতে পারেনি কৃষকরা। রীতিমত তারা সমস্যায় পড়েছেন। সময়মত ফসলের চাষ শুরু না করতে পারলে কঠিন সমস্যার আশঙ্কা করছেন তারা। বৃষ্টি না হওয়ার জন্য পাট চাষের মরশুমেও পাটের চাষ শুরু করতে পারেনি অনেকেই। তাই চাষীদের পাশাপাশি বীজ ব্যাবসায়ীরাও সমানভাবে হতাশ হয়েছেন। বর্তমানে আলু চাষীদের সমস্যা নিয়ে সরকার উদ্বিগ্ন, পরবর্তীতে পাট এবং অন্নান্য ফসলের ক্ষেত্রেও একই পরিস্থিতি থাকবে কিনা সেটাই এখন প্রশ্ন। বৃষ্টি কবে হবে তা কারোরই জানা নেই তাই দিন দিন কৃষিকাজে ক্ষতির পরিমান বেড়েই যাচ্ছে।
Subscribe to:
Posts (Atom)
খবরে খুজুন
জলপাইগুড়ি
(208)
উত্তরবঙ্গ
(18)
করলা নদী
(18)
ডুয়ার্স
(12)
পশ্চিমবঙ্গ
(11)
মালবাজার
(9)
কদমতলা
(8)
দিনবাজার
(7)
কোচবিহার
(6)
তিস্তা
(6)
দেবনগর
(6)
পাঙ্গা সাহেববাড়ি
(6)
বাংলাদেশ
(6)
ভারত
(6)
সুকান্তনগর
(6)
A.C. College
(5)
দার্জিলিং
(5)
বেগুনটারি
(5)
ময়নাগুড়ি
(5)
রবীন্দ্রভবন
(5)
গোশালা মোড়
(4)
পুরাতন মসজিদ
(4)
বেরুবাড়ি
(4)
রায়কতপাড়া
(4)
স্পোর্টস কমপ্লেক্স
(4)
গোর্খাল্যান্ড
(3)
বিবেকানন্দ কলোনি
(3)
সার্কিট হাউস
(3)
অরবিন্দ নগর
(2)
কলেজ
(2)
কাদোবাড়ি
(2)
ডিবিসি রোড
(2)
ডেঙ্গুয়াঝার
(2)
বাবুঘাট
(2)
মন্ডলঘাট
(2)
মাদ্রাসা মাঠ
(2)
মোগিতনগর
(2)
রাজগঞ্জ
(2)
সারদা পল্লী
(2)
গোঁসাইরহাট
(1)
জলপাইগুড়ি স্টেশন
(1)
টাউনক্লাব
(1)
টিয়াপাড়া
(1)
ফাটাপুকুর
(1)
হুজুর সাহেবের মেলা
(1)