Showing posts with label Jalpaiguri. Show all posts
Showing posts with label Jalpaiguri. Show all posts

Sunday, October 4, 2015

Great event at Teesta to celebrate Wildlife Welfare Day

A big size jumbo sculpture erected at the river Teesta by a few activists. The idea is to make people aware about human animal conflict happening in Dooars. Victims are elephants most of the time. The structure of elephant with driftwood is a symbol. Representative of those in the wild.

According to sources and related application sent to various departments is clearly mentioning the person who has taken the initiative. But some people hacked the event day for personal benefits. The creative idea of Micro-KPO is now celebrated without the main organizer.

Whatever this is unique opportunity for the residents of JALPAIGURI to have a glance on it to support the cause.

Saturday, August 3, 2013

Jalpaiguri Update

আমদের এই বিভাগের লেখক মণ্ডলী সময়ের জটিলতায়, জীবিকার দায়ে শখের দায়ভার নিতে অপারক। সুদির্ঘ এই ওয়েব পত্রিকার ধারাবাহিকতা বজায় রাখা গেলনা । আমি আমাদের পাঠক দের কাছে ক্ষমা চাইছি। আমরা আবার ফিরে আসবো। তবে সেদিনের খুব বেশি দেরি নেই । 

Tuesday, September 18, 2012

বিশ্বকর্মা পূজা পালিত হল মহা ধুমধামে

জলপাইগুড়ি শহরে গত বছরের ভূমিকম্পের স্মৃতি নিয়েই এই বছরের বিশ্বকর্মা পূজা পালন করা হয়। এন বি এস টি সি বাস স্ট্যান্ডের পূজায় জনতার ভিড় ছিল চোখে পরার মতন। এছাড়াও শহরের প্রায় সমস্ত এলাকায় ছোট প্যান্ডেলের ছড়াছড়ি শারদ উৎসবের শুরুর প্রস্তুতি হিসাবে খুশির আবহ নিয়ে আসে।

ভারি বর্ষণে করলার দুপাশ প্লাবিত

লাগাতার বৃষ্টির দরুন করলায় জলস্ফীতি। নেতাজি পারা সংলগ্ন নদীর পাসের এলাকাটি জলমগ্ন হয়ে পরে। প্রাথমিক ভাবে বিচলিত বাসিন্দারা ঘর ছেরে রাস্তায় আশ্রয় নেয়। স্থানীয় তৃনমূল দলের তরফে একটি সেবা কেন্দ্র খোলা হয়। দুপুরে জল কমায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Thursday, February 2, 2012

জলপাইগুড়ি ঘোষ পাড়াতে লক্ষী প্যাচা

লক্ষী প্যাচা
জলপাইগুড়ি, ১ ফেব্রুয়ারী : কাল জলপাইগুড়ি ঘোষ পাড়া এলাকায় একটি দোকানের সামনে একটি প্যাচা উড়ে আসে. ঠান্ডাতে কাবুহওয়ার কারণে সেই পেচাটি উড়তে পারেনা. পাড়ার লোকেরা বলেছে এটি নাকি লক্ষী পেচা, এটি সংসারে আসা ভালো. পাড়ার লোকেরা বনকর্মীদের খবর দেয় আর তারে এসে সেই পেচাটিকে নিয়ে যায়. 

Wednesday, February 1, 2012

জলপাইগুড়িতে আবার পথ দুরঘটনায় মারা গেল দুই জন

জলপাইগুড়ি, ১ ফেব্রুয়ারী : কাল ভয়াবহ দুরঘটনা হলো কংগ্রেসপড়া মোড়ে. এই পথ দুরঘটনায় মারা গেল দুই জন মানুষ. সন্ধা ৬ টার সময় ট্রাকের ধাক্কা লেগে দুই সাইকেল আরোহীর মুতু হলো. পুলিশ জানিয়েছে মৃত দের নাম জটাশংকর ঝা ও শুভম ঝা. শুভম ফনিন্দ্রদেব বিদ্যালয়ের  ছাত্র ছিল. উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়. পুলিশ গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে. ট্রাক চালক পলাতক. 
এই পরিস্হিতির কিছু ছবি নিচে দেয়া হলো.
ট্রাক ভাঙচুর

মৃত মানুষের রক্ত

উত্তেজিত জনতা

Saturday, December 31, 2011

Happy New Year 2012

জলপাইগুড়ি আপডেট-এর পক্ষ থেকে আমাদের সমস্ত পাঠকদের নতুন বছরে শুভেচ্ছা জানাই। 

নবনিযুক্ত কয়েকজন শিক্ষক-শিক্ষিকাকে আগামী মাসে সসপেন্ড করার সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর

জলপাইগুড়ি, ৩১ ডিসেম্বরঃ জলপাইগুড়িতে প্রথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে স্থানীয় নেতাদের আত্মীয় স্বজনদের চাকরী দেওয়ার গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎকালীন কয়েকজন নবনিযুক্ত শিক্ষক শিক্ষিকাকে সাময়িক ভাবে সাস্পেন্ড করা হয়েছিল। ইতিমধ্যে অভিযুক্তদের পরীক্ষার খাতা নতুন করে দেখার পর তাতে প্রচুর অসংগতি ধরা পড়েছে। ওইসব কেন্দ্রে পরিক্ষকদের নামের তালিকা তৈরী করে তাদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাদপ্তর। 

Monday, December 12, 2011

তিস্তা সেতু নিয়ে সমস্যা

নাকাল হচ্ছে সাধারণ মানুষ
জলপাইগুড়ি ১২ ডিসেম্বর:  দীর্ঘ দিন ধরে টালবাহানা চালিয়ে লোক দেখানোর সংস্কারের কাজ করা হচ্ছে তিস্তা সেতু তে, এতে নাকাল হচ্ছে সাধারণ মানুষ এবং এতে আরো দুর্ঘটনা বাড়ছে চরম আকারে। তিস্তা সড়কসেতুটি যথেষ্ট পুরনো। এই তিস্তা সমস্যার কথা সাড়া ভারতবর্ষ জানে। তবুও এতে কোনও গুরুত্ব দিচ্ছে না রাজ্য সরকার. তিস্তা সড়ক সেতু প্রতিনিয়ত যানজট হচ্ছে।

Tuesday, December 6, 2011

চোর কে ধরে গণপ্রহার


চোর কে ধরে গণপ্রহার
চোর কে ধরে গণপ্রহার
জলপাইগুড়ি ৬ ডিসেম্বর: আজ সকালে জলপাইগুড়ি বৌবাজার এলাকায় ধরা পড়ল এক সাইকেল চোর। উত্তেজিত জনতারা সেই চোর কে ধরে গণপ্রহার শুরু করে। জনতারা এরপর চোরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
 

Monday, December 5, 2011

শীতবস্ত্র দান

জলপাইগুড়ি ৫ ডিসেম্বর: জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের থেকে রবিবার আশ্রমে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ক্ষুদিরামপল্লি, সুভাষনগর, মুন্ডাবস্তি এলাকায় ৩০০ জনের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

Tuesday, November 29, 2011

ব্যাঙ্কের গাড়ি থেকে লুঠ ২০ লক্ষ


জলপাইগুড়ি ২৯ নভেম্বরঃ আবার দিনদুপুরে লুঠ হলো ২০ লক্ষ টাকা। ব্যাঙ্কের গাড়ি থেকে ২০ লক্ষ টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। নিরাপত্তা রক্ষী ছাড়াই গাড়িটি সেন্ট্রাল ব্যাঙ্কের জলপাইগুড়ির সদর অফিস থেকে হলদিবাড়ির শাখা কার্যালয়ে যাচ্ছিল। সোমবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে জলপাইগুড়ির কোতোয়ালি থানার সর্দারপাড়ায়। ওই ব্যাঙ্কের হলদিবাড়ি শাখার ম্যানেজার সুবীর চক্রবর্তী বলেন, “আমাদের নিয়ম অনুযায়ী ২০ লক্ষ টাকা পর্যন্ত আনা-নেওয়া করার ক্ষেত্রে নিরাপত্তা রক্ষী রাখা হয় না। তার চেয়ে বেশি পরিমাণের টাকা হলে এক জন সশস্ত্র নিরাপত্তা রক্ষী রাখা হয়। এই ব্যাপারে স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। 

Saturday, November 26, 2011

আনন্দচন্দ্র কলেজে উত্তেজনা

জলপাইগুড়ি ২৬ নভেম্বরঃ শুক্রবার জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজে বহিরাগতদের ঢোকার অভিযোগে দুই ছাত্র সংগঠনের আন্দোলনের জেরে বিপাকে পড়েন অধ্যাপক। কলেজের সামনে পথ অবরোধের জেরে নাকাল হতে হয় বাস যাত্রীসহ সাধারণ মানুষকে। এসএফআই এর অভিযোগ, বহিরাগত ছাত্র পরিষদ কর্মীর হাতে আক্রান্ত হয়ে আহত অবস্থায় এক ছাত্র জলপাইগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক দীপায়ন ঘোষ অভিযোগ করেছেন নেশাগ্রস্থ হয়ে এসএফআই-এর বহিরাগত নেতারা কলেজে ঢুকেছে। এই কারণে কলেজ চত্বরে চরম উত্তেজনা দেখা দেয়। 

Thursday, November 10, 2011

গৌতম দেব তিস্তাসড়ক সেতু পরিদর্শন করতে গেলন

জলপাইগুড়ি ১০ নভেম্বরঃ বুধবার তিস্তাসড়ক সেতু সংস্কারের কাজ পরিদর্শন করতে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তারাতারি এই সেতু সংস্কারের কাজ শেষ করার জন ন্যাশনাল হাইওয়ে অথরিটির সঙ্গে আলোচনা করেছেন গৌতম বাবু। মন্ত্রী সেতু সংস্কারের কাজ পরিদশন করে জানান যে উত্তরবঙ্গ-র মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম এই তিস্তা সেতু।

Tuesday, November 8, 2011

মিথ্যা তথ্য দিয়ে ফোন দমকলে

জলপাইগুড়ি ৮ নভেম্বরঃ জলপাইগুড়ি দমকল কেন্দ্রে মিথ্যা তথ্য দিয়ে ফোন করা হচ্ছে বারবার। বিভ্রান্ত হচ্ছে তাতে দমকল কর্মীরা এছাড়া ফোনে নানা ভাষায় গালাগালি করা হচ্ছে বলে জানিয়েছে দমকল অফিসাররা।  মিথ্যা তথ্য  দেওয়ার কারণে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন তারা। 

Saturday, November 5, 2011

ডিএসও পাস ফেল প্রথা তোলার প্রোতিবাদ করল

জলপাইগুড়ি ৫ নভেম্বর : শুক্রবার ডি এস ও-র পক্ষের জেলা সম্পাদক তপন রায় বলেন সরকার এই পাস ফেল তুলে নিলে রাজ্যে শিক্ষাব্যবস্থা  ক্ষতিগ্রস্থ হবেত। অষ্টম শ্র্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা তুলে দেওয়া হয়েছে জলপাইগুড়িতে। পাস ফেল প্রথা চালুর দাবিতে ডিএসও লাগাতার আন্দোলন করে যাবে বলে জানিয়েছেন। 

Thursday, October 27, 2011

Dinbazar 

Dadavai Club Mandapa

At PC Sharma More

After Drizzling 
Pooja - Dead of Night

Crackers at Sky


Saturday, October 15, 2011

৪ঠা নভেম্বর মুজুরি চুক্তি নিয়ে আবার বৈঠক

জলপাইগুড়ি ১৫ই অক্টোবরঃ রাজ্য সরকার উত্তরবঙ্গের তরাই এবং ডুয়ার্সের চা শ্রমিকদের মজুরি চুক্তির জন্য আগামি ৪ নভেম্বর কলকাতায় ত্রিপক্ষিক বৈঠক ডেকেছেন। এ ব্যাপারে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে শুক্রবার। চা শ্রমিকদের মজুরি চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩১শে মার্চ। বর্তমানে ৬৭ টাকা চা শ্রমিকরা দৈনিক মজুরি পাচ্ছে। মজুরি চুক্তির জন্য আগে ৬টি বৈঠক হলেও কোন সমাধান সুত্র বের হয়নি। আইএনটিইউসি নেতা অলোক চক্রবর্তী জানিয়েছেন শ্রমিক পক্ষে যুক্তি সংগত দাবি মালিক পক্ষের মেনে নেওয়া উচিৎ বলে তিনি মনে করেন। 

Sunday, October 2, 2011

চতুর্থী

দূর্গা মা বাঙালির উত্সবের নিমিত্ত. মা এখানে বাড়ির মেয়ে, বছর বছরই আসে. পুরানো হয়না তবুও.. চতুর্থী, দূর্গা দালানে, মা আসলো ঘরে...

Tuesday, September 20, 2011

সিটি বাস চালু হল জলপাইগুড়িতে

জলপাইগুড়ি, ২০ সেপ্টেম্বরঃ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা কোচবিহারের মত জলপাইগুড়িতেও সিটি বাস চালু করল। পরবর্তীতে উত্তরবঙ্গের আরও কিছু শহরে এই সিটি বাস চালু করতে চায় এই সংস্থা।
গতকাল নেতাজীপাড়া বাস টার্মিনাসে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সিটি বাস উদবোধন করা হয়। উদবোধন করেন সিটি বাস সংস্থার চেয়ারম্যান তথা বিধায়ক রবীন্দ্র ঘোষ। জলপাইগুড়ি শহরে অনেকগুলি পুরনো রুট বন্ধ হয়ে আছে, তিনি সেগুলো খোলার আস্বাস দেন। 

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)