জলপাইগুড়ি, ২৪ মেঃ- পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বাংলাদেশ আমাদের খুব কাছে এমন কি ৪,৫ কিলোমিটার দূরে কাঁটাতারের বেড়া দিয়ে সীমানা। এই সীমানা অতিক্রান্ত করতে হলে নানা সরকারি বিধি নিষেধ মেনে এবং সময় ব্যয় করে ভিসা(অনুমতি পত্র)করতে হয়। ইচ্চা থাকলেও উপায় থাকে না।
আজ তা হাতের মুঠোয়।
পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং শিলিগুড়ির আশে পাশের এলাকার মানুষের সুবিধার্থে আগামী ২৮ মে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ হাইকমিশন শিলিগুড়িতে একদিনের উপ ভিসা ক্যাম্প খুলবে। সেবক রোডের সোনালী ব্যাঙ্কে এই ক্যাম্প বসবে। ১০ টা থেকে ১২টা পর্যন্ত পূরন করা ভিসা ফর্ম গ্রহন করা হবে। একই দিনে বিকেল ৪ টা থেকে ৫টার মধ্যে ভিসা ইসু করা হবে। বাংলাদেশ ভ্রমণ পিপাসুদের জন্য নীচের ওয়েবসাইট থেকে ফর্ম পাওয়া যাবে।
http://kolkata.mafa.gov.bd/
নীচের টেলিফোন থেকেও বিস্তারিত খবর পাওয়া যাবে।
০৩৩-৪০১২৭৫০০/৫০৯/৫২৮
Showing posts with label বাংলাদেশ. Show all posts
Showing posts with label বাংলাদেশ. Show all posts
Wednesday, May 25, 2011
Wednesday, June 30, 2010
"জাল নোট নিয়ে উদ্বিগ্ন জলপাইগুড়ি পুলিশ প্রশাসন"
জলপাইগুড়ি, ৩০শে জুনঃ জলপাইগুড়ি জেলায় দেখা দিল এক নতুন সমস্যা। পাকিস্থান থেকে বাংলাদেশ হয়ে সোজা জাল টাকার বান্ডিল চলে আসছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ির সংলগ্ন এলাকা ডেঙ্গুয়াঝাড় এলাকায় তৈরী হয়েছে জাল টাকার একটি শিবির। খুব অল্প সময়ের মাধ্যে জাল কারবারি দের কাছে পরিচিত হয়ে উঠেছে ডেঙ্গুয়াঝার চা বাগান। পুলিশ অভিযান চালিয়ে একবার এই জাল টাকা উদ্ধার করতে পেরেছে। তারপর থেকে ডেঙ্গুয়াঝাড় এলাকায় কড়া নজরদারি রাখা হচ্ছে। নিখুঁত অপারেশন হওয়াতে নজরদারি রেখেও তাদের ধরা যাচ্ছে না বলে যানা যায়। কিন্তু যথেষ্ট প্রয়াস চালান হচ্ছে। খুব শীঘ্রই তারা পুলিশের হাতে ধরা পরবে বলে জানিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ।
Saturday, March 20, 2010
"জলপাইগুড়ি জেলা সমবায় মেলা ও সন্মেলন"
জলপাইগুড়ি, ২০ মার্চঃ আজ থেকে জলপাইগুড়ি রবীন্দ্রভবন প্রাঙ্গনে অনুষ্টিত হতে চলেছে জলপাইগুড়ি সমবায় মেলা ও সন্মেলন। আজ বেলা ৩ টেয় অনুষ্ঠানের উদ্বোধন করবেন জলপাইগুড়ির প্রক্তন বিধায়ক শ্রী গোবিন্দ রায় মহাশয়। বিভিন্ন সমবায় সংস্থা সমূহ মেলায় তাদের পসরা নিয়ে উপস্থিত হয়েছেন। মেলা উপলক্ষে রাতে রবীন্দ্রভবন মঞ্চে অনুষ্ঠিত হবে নাটক 'বিয়ের প্রস্তাব' এবং আরও সাংস্কৃতিক অনুষ্ঠান। নাটক পরিবেষন করবে বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেতা চিন্ময় রায় ও তার সম্প্রদায়। মেলায় বিশেষ আকর্ষন হিসেবে থাকছে বাংলাদেশের ইলিশ মাছ ও বগুরার দই।
জেলা সমবায় মেলা ও সন্মেলন-রবীন্দ্রভবন
উল্লেখ্যঃ সবকিছুই ঠিক ছিল শুধুমাত্র রাস্তায় 'জেলা সমবায় মেল ও সন্মেলন' কমিটির পক্ষ থেকে যে ফ্ল্যাগ লাগান হয়েছে ভুলবশত সেগুলিতে বিশ্ব সমকামী স্বীকৃতি আন্দোলন উল্লেখ করা হয়েছে।
Friday, March 19, 2010
"স্রোতহীন বিবর্ন ধরলানদী, ময়নাগুড়ি"
জলপাইগুড়ি, ১৯ মার্চঃ কালিম্পং এর বিচিলা পাহাড় থেকে উৎপন্ন হয়ে মালবাজার ছুয়ে সমতলে নেমে এসেছে ময়নাগুড়ির লাইফ লাইন ধরলা নদী। কোথাও নেওলা, কোথাও ধরলা নাম নিয়ে বিভিন্ন গ্রামের উপর দিয়ে চলে গেছে বাংলাদেশে। পাহাড়ী ধরলা সারাবছর জলে টইটুম্বুর থাকতো রুই, শোল, কাতলা, মৃগেল সহ প্রায় ২৫ রকম সুস্বাদু মাছ পাওয়া যেত। এই প্রানীকুলের উপর নির্ভর করে জীবিকা অর্জন করত প্রচুর মৎসজীবি। দুদশক পর আজ সেই নদী শীর্ণকায়, প্রাণহীন, বিকল স্রোতহীন নালা। স্রোত হারিয়ে নদী পরিনত হয়েছে ধানক্ষেতে। যে সামান্য জল আছে সেখানে বাঁধ দেওয়ার কাজে নেমেছে কিছু প্রকৃতিবিরুদ্ধ সুবিধাবাদী মানুষ।
বিবর্ন ধরলা নদী
Tuesday, March 2, 2010
"মিলন মেলা"
জলপাইগুড়ি, ২ মার্চঃ জলপাইগুড়ি সদর ব্লকের টিয়াপাড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে জিরো পয়েন্টে রয়েছে 'সৈয়দ বুড়া পীরের মাজার'। এই 'মাজারকে' কেন্দ্র করে প্রতিবছর আয়োজন হয় মিলন মেলার। সমবেত দুই বাংলার মানুষের মঙ্গল কামনার জন্য 'মাজারের' পাশেই মেলা বসে। এই বছরও একই ভাবে আয়োজন হয়েছে এই মেলার। গত রোবি বার দুই বাংলার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় মিলন মেলা। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বিধায়ক দেবপ্রসাদ রায় এবং পঞ্চগড়ের আওয়ামি লিগের সংসদ মাজারুল হক প্রধান।
Friday, February 12, 2010
সার্কিট বেঞ্চঃ পদযাত্রা ফওয়ার্ড ব্লকের
জলপাইগুড়ি, ১২ ফেব্রুয়ারিঃ কোলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালুর দাবিতে বৃহস্পতিবার রললাইন ধরে পদযাত্রা করল ফরওয়ার্ড ব্লক। হলদিবাড়ি থেকে শুরু হওয়া পদযাত্রা জলপাইগুড়িতে এসে শেষ হয় বৃহস্পতি বার বিকেলে। হলদিবাড়ি থেকে চিলাহাটি রুট দিয়ে বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগের জোড়াল দাবিও করে ফরওয়ার্ড ব্লক।
Subscribe to:
Posts (Atom)
খবরে খুজুন
জলপাইগুড়ি
(208)
উত্তরবঙ্গ
(18)
করলা নদী
(18)
ডুয়ার্স
(12)
পশ্চিমবঙ্গ
(11)
মালবাজার
(9)
কদমতলা
(8)
দিনবাজার
(7)
কোচবিহার
(6)
তিস্তা
(6)
দেবনগর
(6)
পাঙ্গা সাহেববাড়ি
(6)
বাংলাদেশ
(6)
ভারত
(6)
সুকান্তনগর
(6)
A.C. College
(5)
দার্জিলিং
(5)
বেগুনটারি
(5)
ময়নাগুড়ি
(5)
রবীন্দ্রভবন
(5)
গোশালা মোড়
(4)
পুরাতন মসজিদ
(4)
বেরুবাড়ি
(4)
রায়কতপাড়া
(4)
স্পোর্টস কমপ্লেক্স
(4)
গোর্খাল্যান্ড
(3)
বিবেকানন্দ কলোনি
(3)
সার্কিট হাউস
(3)
অরবিন্দ নগর
(2)
কলেজ
(2)
কাদোবাড়ি
(2)
ডিবিসি রোড
(2)
ডেঙ্গুয়াঝার
(2)
বাবুঘাট
(2)
মন্ডলঘাট
(2)
মাদ্রাসা মাঠ
(2)
মোগিতনগর
(2)
রাজগঞ্জ
(2)
সারদা পল্লী
(2)
গোঁসাইরহাট
(1)
জলপাইগুড়ি স্টেশন
(1)
টাউনক্লাব
(1)
টিয়াপাড়া
(1)
ফাটাপুকুর
(1)
হুজুর সাহেবের মেলা
(1)
