Showing posts with label সারদা পল্লী. Show all posts
Showing posts with label সারদা পল্লী. Show all posts

Monday, May 24, 2010

"বর্ষা কালে তিস্তাপাড়ের ভাঙন নিয়ে অতঙ্ক জনগনের মধ্যে"

জালপাইগুড়ি, ২৪ মেঃ বর্ষার শুরুতে জলপাইগুড়ি সংলগ্ন সুকান্তনগর, সারদাপল্লি, এবং বিবেকান্দ কলোনির মানুষের মধ্যে অতঙ্কের সৃষ্টি হয়। ইতিমধ্যে বিভিন্ন প্রতিশ্রুতি শোনা গেলেও ভাঙন প্রতিরোধের পর্যাপ্ত অর্থ পাওয়া যায়নি। ভাঙন সমস্যার কথা উওরবঙ্গ উন্নয়ন পর্ষদের সভায়, তুলে ধরা হলে পর্যাপ্ত অর্থ হিসাবে ৭৪ লক্ষ টাকা পওয়া যায়। তিস্তা ভাঙনের তীব্রতা দেখা গিয়ে ছিল গত বছর। তিস্তা পাড়ের সংলগ্ন গ্রামগুলি ছিল কৃষি নির্ভর। তাদের আবাদি জমি ও বসতি জমি-জমার মধ্যে নদীর গর্ভে চলে যাওয়ার ফলে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে ক্ষতিগ্রস্থ মানুষের জীবনে। ভাঙন ক্রমশ শহরের দিকে এগিয়ে আসায় শহর বাসীও ১৯৬৮ সালের ভয়াবহ বন্যার কথা মনে করে আতঙ্কিত। ইতিমধ্যে বর্ষার ভাঙন প্রতিরোধের স্থায়ী ব্যবস্থা গড়ে তোলা যায়নি আজও।

Thursday, March 25, 2010

"তিস্তার চরে বর্জ্য পদার্থ" নির্বিকার প্রশাসন

জলপাইগুড়ি, ২৫ মার্চঃ জলপাইগুড়ি সারদাপল্লী সংলগ্ন তিস্তা নদীর চরে নদীর জলের সঙ্গে প্রচুর বস্তা ভেসে এসেছে। যার মদ্ধে প্লাস্টকের ব্যাগ, ব্লাড ব্যাগ, ইউরিন ব্যাগ, সিরিঞ্জ সহ প্রচুর বর্জ্য পদার্থ আছে। গত বৃহষ্পতিবার বন্যা নিয়ন্ত্রনের কাজ করতে আসা সেচ দপ্তরের কর্মী এবং আধিকারীকরা এই ব্যাপারটি লক্ষ করেন। তারপর থেকে বর্জ্য পদার্থের পরিস্কারের দাবি জানিয়ে অনেক আর্জি, অনেক অভিযোগ করা হলেও আজ এক সপ্তাহ হয়ে গেল এখনও তারজন্য কোনরকম পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসন এখনও নির্বিকার। জলপাইগুড়ি জেলার মূখ্য আধিকারীকের বক্তব্য লিখিতভাবে তার কাছে এখনও কিছু যায়নি।

এদিকে সারদাপল্লী এলাকার মানুষরা বর্জ্য পদার্থের প্রতিকার না
হওয়াতে বিক্ষোভে ফেটে পড়েছেন। স্থানীয় মৎসজীবীদের পেশায় আঘাত হয়েছে, তাদের কাছ থেকে কেও মাছ কিনছেনা, মাছ বিক্রি প্রায় বন্ধের মুখে। জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বলা হয়েছে দ্রুত বর্জ্য পদার্থ পরিস্কার না হলে তারা আন্দোলনে নামবেন।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)