Showing posts with label জেলাশাসক. Show all posts
Showing posts with label জেলাশাসক. Show all posts

Wednesday, September 28, 2011

ঋণের পরিমান বেড়ে গেছে জলপাইগুড়ি জেলা হাসপাতালে

জলপাইগুড়ি ২৮সেপ্টেম্বর : প্রায় এক কোটি টাকা জলপাইগুড়ি জেলা হাসপাতালের ঋণের পরিমান. টাকা বাকি থাকার কারণে নানা অসুবিধা হচ্ছে. ইতিমধ্যে পেট্রলপাম্প গুলি জানিয়েছে দিয়েছে যে তারা হাসপাতাল কর্তিপক্ষকে পেট্রল দিবে না. এই বিষেয় গৌতম দেব জলপাইগুড়ি জেলাশাসক মহাপাত্রকে পদক্ষেপ গ্রহণ করবার জন্য অনুরোধ করছে.

Tuesday, June 14, 2011

বদলির আদেশ জলপাইগুড়ির জেলাশাসকের

জলপাইগুড়ি, ১৪ জুনঃ- বদলি হয়ে যাচ্ছেন জলপাইগুড়ি্র জেলা শাসক। তাকে গতকাল সংবর্ধনা জানানো হয়।

Wednesday, May 25, 2011

ল্যান্ডলুজারদের মিছিল

জলপাইগুড়ি,২৪ মেঃ- জলপাইগুড়ি ল্যান্ডলুজারদের কর্মপ্রার্থীদের এক মহা মিছিল বের হয়। মিছিলটি বের হয়ে জেলা শাসকের কাছে স্মারক লিপি জমা দেয়। জমিহারা কর্মপ্রার্থীদের অগ্রাধিকার দিতে হবে।

Tuesday, August 10, 2010

"ভোটের নাম তুলতে আবেদন পত্র"

জলপাইগুড়ি ১০ ইআগষ্টঃ-জলপাইগুড়ি জেলার বিধানসভা আসনে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করবার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন পত্র জমা পড়লো। দুই লক্ষের বেশী ভোটার তালিকায় সংশোধনী কাজের ব্যাপারে জেলাশাসক বন্দনা যাদব এক সর্বদলীয় বৈঠক ডেকে এ খবর জানান। সি-পি-এমের পক্ষ থেকে প্রচুর ভোটারের আবেদন পত্র পরবার পরিপ্রেক্ষিতে অনুসন্ধানের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কংগ্রসের পক্ষ থেকে বলা হয়েছে প্রচুর ভোটার যাতে ভোট দানের সূযোগ থেকে বঞ্চিত না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে

Tuesday, July 27, 2010

"বেহাল রাস্তা সংস্কারের দাবি"

জলপাইগুড়ি ২৭জুলাইঃ জলপাইগুড়ি জেলার সদর ব্লকের সানুপাড়া এলাকায় রাস্তা সংস্কারের দাবি উঠলো। এলাকার মানুষরা জেলাশাসকের নিকট একটি স্মারক লিপি দেন। স্থানীয় বাসিন্দা গনেশ ঘোষের নেতৃতে এলাকার বাসিন্দারা জেলাশাসকের দপ্তরে স্মারক লিপি দিয়ে বলেন, ঐ এলাকার রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। যার ফলে যেকোন সময় বড় দূর্ঘটনা ঘটতে পারে, যাতায়াতের অসুবিধে হচ্ছে, বর্ষায় প্রবল অসুবিধায় পড়তে হছে জনসাধারনকে। এই এলাকায় ১৬৯টি বি-পি-এল, তালিকা অন্তরভুক্তপরিবার বসবাস করে। এই পরিবার গুলোকে রাজীব গান্ধি পল্লী বৈদ্যুতিককরন কর্ম সূচির থেকে বঞ্চিত করা হচ্ছে।


Friday, June 11, 2010

"স্থায়ী বাসিন্ধা হিসেবে সার্টিফিকেটের দাবি"

জলপাইগুড়ি, ১১ই জুনঃ  জলপাইগুড়ি জেলার বানারহাট, বিন্নাগুড়ি, ডুয়ার্সের, বিভিন্ন এলাকা থেকে শিক্ষিত বেকার যুবকরা চাকরির জন্য মহকুমাশাসকের দপ্তরে এসে সমবেত হয়েছিল গত সপ্তাহে। এই যুবকেরা মহকুমাশাসকের দপ্তরে  মহকুমাশাসকের কাছে দাবি জানিয়েছে স্থায়ী বাসিন্ধা হিসাবে তাদের সার্টিফিকেট দেওয়া হোক। কিন্তু মহকুমাশাসক জানিয়েছে স্থায়ী বাসিন্ধা হিসাবে সার্টিফিকেট দেওয়ার অধিকার শুধু মাএ জেলাশাসকের রয়েছে। ডুয়ার্সের যুবকদের দাবির সম্পর্কে উচুমহলের কর্তৃ পক্ষকে জানানো হবে।

Wednesday, May 12, 2010

"চাকরির ক্ষেত্রে ধর্ম সংরক্ষন নয়"

জলপাইগুড়ি, ১২ মেঃ   ধর্মভিওিক সংরক্ষন বিরোধী মঞ্চের পক্ষে থেকে মঙ্গল বার  জলপাইগুড়িতে একটি বিরাট পদযাএা করা হয়। এই পদযাএা দলটি সারা শহর পরিক্রমা করে। ধর্মের ভিওিতে সংরক্ষনের প্রয়াস এর তীব্র বিরোধিতা করা হয়েছে। এ ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে জেলাশাসকের কাছে স্মারক লিপি দেওযা হয়েছে।

Tuesday, March 23, 2010

"বিক্ষোভ আন্দোলন" AIDSO

জলপাইগুড়ি, ২৩ মার্চঃ   আজ দুপুর ১২ টায় জলপাইগুড়ি সমাজপাড়া মোড়ে AIDSO (All India Democretic Student Organisation) এর পক্ষ থেকে জমায়েত এবং ছাত্র বিক্ষোভ মিছিল হয়। ন্যাশনাল নলেজ কমিশন ও যশপাল সুপারিশের মাধ্যমে শিক্ষার সার্বিক বেসরকারীকরণ, অনিয়মিত ফি বৃদ্ধি, অষ্টম শ্রেনী পর্যন্ত পাশফেল তুলে দেওয়া এবং লিংডো কমিশনের সুপারিশ কার্যকর করে ছাত্র আন্দোলনের অধিকার কেরে নেওয়ার বিরুদ্ধে তারা এই আন্দোলন করে। আন্দোলনে হাজার হাজার আন্দোলনকারীরা জমায়েত হয়। আজ জেলাশাসকের কাছে আন্দোলনকারীদের পক্ষ থেকে একটি স্বারকলিপি দেওয়া হবে।

Wednesday, March 3, 2010

"জলপাইগুড়ি রোড স্টেশনে অটোর দাবি"

জলপাইগুড়ি, ৩ মার্চঃ   জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শহরে আসার জন্য যাত্রীদের পরিবহনের সমস্যায় পরতে হয়। যাত্ররীদের সুবিদার্থে পরিকাঠামোগত সুযোগ দরকার। তাই যাত্রীরা যাতে ঠিকমত স্টেশনে পৌছতে পারেন এবং স্টেশন থেকে গন্তব্যে পৌছতে পারে তার জন্য দিনরাত্রি অটো পরিষেবার দাবি করা হয়েছে। জলপাইগুড়ি বিধায়ক দেবপ্রসাদ রায় জেলাশাসক কে চিঠি দিয়ে অটো পরিষেবা চালুর প্রস্তাব দিয়েছেন।

Thursday, February 4, 2010

এবার জলপাইগুড়ির দাবি "বিমান পরিষেবা"

জলপাইগুড়ি, ৪ ফেব্রুয়ারিঃ   রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, চা শিল্পপতিমহল, বনিকসভার পাশাপাশি সর্বস্তরের মানুষ এখন সরব হয়েছেন জলপাইগুড়ি জেলায় বিমান পরিষেবা চালু করার জন্য। ৩৮ বছর ধরে জলপাইগুড়ি বিমান পরিষেবার মানচিত্রের বাইরে। বহু আবেদন করা হলেও এই পরিষেবা এখনও চালু হয়নি। অথচ পরিকাঠামো অনুযায়ী বিমানবন্দর সহজেই গড়া যেতে পারে। আট বছর আগে জেলাসাশক পদে পি রমেশকুমার থাকাকালীন জলপাইগুড়ি জেলায় বিমানবন্দর চালু করার প্রস্তাব জানিয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু সেই ফাইল এখনও সেই ভাবেই পড়ে আছে।

সত্তর দশকে আমবাড়ি-ফালাকাটা থেকে বিমান চলাচল করত, যাত্রী পরিষেবা চালু ছিল। ১৯৬৮ সালের বিধ্বংসী বন্যা যোগাযোগের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে, এবং রেল পরিষেবাও সঙ্কুচিত হয়। জলপাইগুড়ি বিধায়ক দেবপ্রসাদ রায় ধারাবাহিকভাবে জেলায় বিমান চালানোর ব্যাপারে দরবার করে আসছেন। এরমধ্যে তিনি দিল্লি গিয়ে বিমানচলাচল মন্ত্রীর সঙ্গে দেখা করে বিমান পরিষেবা চালু করার আর্জি জানাবেন।

Saturday, January 30, 2010

"জলপাইগুড়ি-ডুয়ার্স চা বাগান"

জলপাইগুড়ি, ৩০ জানুয়ারিঃ   শুক্রবার,  ২৯শে জানুয়ারী জেলাশাসক বন্দনা যাদবের উপস্থিতিতে ত্রিপাক্ষিক বৈঠকে ডুয়ার্সের ফাঁসখাওয়া বন্ধ চা বাগান  খোলা হল। গত ১লা জানুয়ারী থেকে মালিকপক্ষ লকআউট  ঘোষনা করেছিল। অবশেষে গতকাল তার নিষ্পত্তি হল। ১লা ফেব্রুয়ারি  থেকে বাগানের কাজ স্বাভাবিক ভাবে শুরু হবে বলে জানা গেছে। 

Saturday, January 23, 2010

"বি পি এল এর তালিকা সংশোধনের দাবি"

জলপাইগুড়ি, ২৩ জানুয়ারীঃ   বি পি এল দের তালিকা সংশোধনের দাবিতে জেলা তৃণমূলের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা শাসককে স্মারকলিপি  দেওয়া হয়েছে। এবং তাকে জানানো হয়েছে ক্রটিপূর্ন বি পি এল তালিকার জন্য গরীব মানুষদের অবস্থার কথা। জেলাশাসক বিষয়টিকে খতিয়ে দেখে প্রয়জনীয় পদক্ষেপ নেবেন বলে প্রতিনিধি দলকে জানিয়েছেন।

Saturday, January 9, 2010

স্থায়ীকরনের দাবিতে মিছিল......

জলপাইগুড়ি, ৯ জানুয়ারীঃ   পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত কম্পিউটর অপারেটর অ্যাসোসিয়শনের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে পঞ্চায়েতস্তরে নিযুক্ত ভি এল ই দের স্থায়ীকরনের দাবি করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে মিছিল বের করা হয়। পাঁচ দফা দাবির সমর্থনে জেলাশাসককে  স্বারকলিপি দেওয়া হয়। পঞ্চায়েতস্তরে ভি এল ই-দের কর্মচ্যুত না করা, জীবন ধারনের উপযোগী নির্দিস্ট পারিশ্রমিক প্রদান, রাজ্য প্রশাসন কর্তৃক ভি এল ই-দের নিয়োগপত্র প্রদান,  দ্রব্যমূল্য রোধে কার্যকারী পদক্ষেপ সহ পাঁচ দফা দাবি করা হয়েছে।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)