Showing posts with label সার্কিট বেঞ্চ. Show all posts
Showing posts with label সার্কিট বেঞ্চ. Show all posts

Wednesday, June 1, 2011

সার্কিট বেঞ্চ নিয়ে পদক্ষেপ

জলপাইগুড়ি, ১ জুনঃ- জলপাইগুড়িবাসীর বহুদিনের আশা নিরাশার জায়গা সার্কিট বেঞ্চ। সার্কিট বেঞ্চের প্রস্তুতিতে বিচারকদের থাকবার জায়গা এমন কি সার্কিট বেঞ্ছের আসবার পত্র সব কিনে রেডি। দামি দামি আসবারপত্রগুলির স্থান হয়েছে স্পোর্টস কমপ্লেক্সে। অযত্নে, ধূলোর পুরু আস্তরনে, ছয় বছরের ভারে সেগুলি প্রায় বাতিলের পথে। কোয়াটারগুলি তালা বন্ধ অবস্থায় পড়ে আছে। একদিন সার্কিট বেঞ্চ যেমন মানুষের মনে জোয়ার এনে ছিল সেই জোয়ার এখন নতুন সরকারের কাছে জলপাইগুড়িবাসীর দাবি। এ ব্যাপারে নতুন সরকার পদক্ষেপ নেবেন বলে আশা।

Wednesday, May 25, 2011

সার্কিট বেঞ্চ নিয়ে জলপাইগুড়ি মানুষের মধ্যে নতুন করে আশা

জলপাইগুড়ি, ২৫ মেঃ- জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ নিয়ে মানুষের মনে আবার নতুন করে আশা জেগেছে। স্টেট গর্ভমেন্ট এম্পলয়িজ ফেডারেশনের রাজ্য সভাপতির নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্য আইন মন্ত্রীর সাথে দেখা করে দ্রুত জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি জানায়। ২০১১ সনের নতুন লড়াকু মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে মন্ত্রী আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন। আইন মন্ত্রী জানান আগামী সপ্তাহে জলপাইগুড়ি পরিদর্শনে আসবেন। বিচারপতি, প্রধান বিচারপতি থাকার বাংলো আগে থেকেই হয়ে আছে।

Thursday, July 22, 2010

"সার্কিট বেঞ্চ দ্রুত চালুর জন্য কেন্দ্রীয় আইনমন্ত্রীর দারস্থ হচ্ছেন পুরপ্রধান"

জলপাইগুড়ি, ২২শে জুলাইঃ   জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান শ্রী মোহন বোস জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ দ্রুত চালুর জন্য আগামি বুধবার দ্বারস্থ হচ্ছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী বীরাপ্পা মাইলির কাছে। বুধবার আইনমন্ত্রী কোলকাতায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসে প্রকাশ্য জনসভাতে যোগ দিতে আসছেন। শ্রী মোহন বোস জানান, পুরসভার সদস্য প্রসেনজিৎ সাহা এবং বার কাউন্সেলিং এর সদস্য গৌতম দাস কে নিয়ে দেখা করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে।
আগামি ২৪শে জুলাই কোলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে হাইকোর্টের একটি দল আসছেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অস্থায়ী পরিকাঠামো দেখতে এবং স্থায়ী পরিকাঠামোর অধিগৃহিত জমি পরিদর্শন করবেন।

Monday, July 12, 2010

"আস্থায়ী সার্কিট বেঞ্চ এবার স্থায়ী ভাবে পরিনত হতে চলেছে"

জলপাইগুড়ি, ১২ই জুলাইঃ শীঘ্রই জলপাইগুড়ি তে সার্কিট বেঞ্চ চালু করার দাবিতে, সমন্বয় কমিটি পাঠাছে প্রতিনিধি দল।  এই প্রতিনিধি দলটি প্রথমত রাজ্য আইন মন্ত্রী, কেন্দ্রীয় আইন মন্ত্রী প্রধান বিচারপতি এবং রাজ্য বিধান সভার স্পিকা্রের সাথে সাক্ষাত করবে। গত রবিবার দাবি আদায় সমন্বয় কমেটির একটি সভা অনুষ্ঠিত হয়। চিওদের প্রতিনিধিত্বে এই অনুষ্ঠানটি   আয়জিত হয়। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সম্পাদক এবং বিশিষ্ট আইনজীবি বলেন বহু দিন আগেই জলপাইগুড়ির জেলা পরিষদের ডাকবাংলোতে অস্থায়ী সার্কিট বেঞ্চের পরিকাঠামো তৈরি হয়েছে। সেই অস্থায়ী সার্কিট বেঞ্চকে স্থায়ী করার জন্য এই দল হাইকোটের বিচারপতির সঙ্গে দেখা করবে। জলপাইগুড়ির অস্থায়ী সার্কিট বেঞ্চের পরিকাঠামোর সম্পর্কের পদক্ষেপ নেবার জন্য কেন্দ্রীয় আইন মন্ত্রীকে রিপোর্ট পাঠাবার অনুরোধ করবেন।

Tuesday, June 29, 2010

"সার্কিট বেঞ্চ দ্রুত চালু জালপাইগুড়ি তে"

জলপাইগুড়ি, ২৯শে জুনঃ জলপাইগুড়িতে এবার চলতি আর্থিক বছরেই হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালুকরা হতে পারে তা জানিয়েছেন কেন্দ্রীয় আইন মন্ত্রী। কলকাতার বিমান বন্দরে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেন জলপাইগুড়ির চেয়ারম্যান মোহন বসুর নেতৃত্বাধীন একটি প্রতিনিধী দল। কলকাতার এই বৈঠকে উপস্থিত ছিল বার  অ্যাসোসিয়েশনের সম্পাদক, রাজ্য বার কাউন্সিলের সদস্যগন। আগামি মাসে সার্কিট বেঞ্চ চালুর দিন ঘোষনা করা হবে বলে যানা যায়। প্রায় আগামি দুই বছর ধরে জলপাইগুড়িতে  সার্কিটবেঞ্চ চালু করার চেষ্টা চলছিল। এবার জলপাইগুড়ির পুর চেয়ারম্যান জানিয়েছেন, চলতি আর্থিক বছরে সার্কিট বেঞ্চ চালু হবে বলে কলকাতার কেন্দ্রীয় আইন মন্ত্রী জানিয়েছেন।

Wednesday, March 31, 2010

"বিধানসভায় সার্কিট বেঞ্চ প্রসঙ্গ"

জলপাইগুড়ি, ৩১ মার্চঃ   সার্কিট বেঞ্চের পরিকাঠামোর দ্রুত উন্নতি এবং সার্কিট বেঞ্চ চালু হওয়ার দিন  ঘোষনার দাবিতে বছরের প্রথম মাস থেকেই ফরওয়ার্ড ব্লকের অবস্থান আন্দোলন থেকে শুরু করে লাগাতার পথ অবরোধ, জেলার তৃণমূলের বিধায়ক এবং রেলমন্ত্রীর দ্বারস্থ হওয়া, একাধিকবার পদযাত্রা, অনির্দিষ্ট কালের রিলে অনশন কর্মসূচি ঘোষনা এবং কলকাতা হাইকোর্ট পর্যন্ত গিয়েও কোন সাড়া জাগানো ফলাফল এবারেও মিলল না। সার্কিট বেঞ্চ খোলার ব্যাপারে পরিকাঠামো তৈরী করা ছাড়া আর কিছু করার নেই এই কথা জানিয়ে দিল রাজ্য সরকার। গত সোমবার বিধানসভায় সার্কিট বেঞ্চ সম্পর্কিত প্রশ্নে এই কথা জানিয়ে দেন আইনমন্ত্রী রবিলাল মৈত্র। এবং তিনি আরও জানান যে হাইকোর্ট এবং কেন্দ্রিয় সরকারের উপরেই গোটা ব্যাপারটি নির্ভর করছে।
সার্কিট বেঞ্চের দ্রুত উন্নতির জন্য এবারে শহরবাসী কি করে সেটাই দেখার বিষয়।

Wednesday, March 24, 2010

"রেলের পক্ষ থেকে জলপাইগুড়িতে মার্কেট কমপ্লেক্স"

জলপাইগুড়ি, ২৪ মার্চঃ জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ল এলাকা বর্তমানে ফাঁকাই পড়ে আছে এবং সেই জায়াগায় প্রতিদিন বাজার বসে। যা জলপাইগুড়ি স্টেশন বাজার নামে পরিচিত। অনেকদিন আগে থেকেই স্টেশন বাজারে মার্কেট কমপ্লেক্স গড়ার জন্য রেলের কাছে আবেদন জানানো হয়েছিল। এতদিন ধরে রেল কর্তৃপক্ষ থেকে কোনরকম সারা না পাওয়া গেলেও এবারে রেল কর্তৃপক্ষ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ল জায়গায় মার্কেট কমপ্লেক্স গড়ার আস্বাস দিয়েছে। রেলের এই সির্ধান্তে জলপাইগুড়ির মানুষজন খুশি। মার্কেট কমপ্লেক্সের পাশেই পড়ে রয়েছে সার্কিট বেঞ্চের অস্থায়ী পরিকাঠামো, এখন রেল কর্তৃপক্ষ মার্কেট কমপ্লেক্সের কাজ কতদিনে শুরু করে সেটাই দেখার বিষয়।

Friday, February 12, 2010

সার্কিট বেঞ্চঃ পদযাত্রা ফওয়ার্ড ব্লকের

জলপাইগুড়ি, ১২ ফেব্রুয়ারিঃ   কোলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালুর দাবিতে বৃহস্পতিবার রললাইন ধরে পদযাত্রা করল ফরওয়ার্ড ব্লক। হলদিবাড়ি থেকে শুরু হওয়া পদযাত্রা জলপাইগুড়িতে এসে শেষ হয় বৃহস্পতি বার বিকেলে। হলদিবাড়ি থেকে চিলাহাটি রুট দিয়ে বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগের জোড়াল দাবিও করে ফরওয়ার্ড ব্লক।

Saturday, February 6, 2010

সার্কিট বেঞ্চঃ দরবার করতে কলকাতা

জলপাইগুড়ি, ৬ ফেব্রুয়ারিঃ   সার্কিট বেঞ্চের দিন ঘোষনার দাবিতে ফরওয়ার্ড ব্লকের এক মাস ধরে অবস্থান চলছে। জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন এর চার সদস্যদের দল শুক্রবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। তারা শনিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি মনোজ শা এর সঙ্গে দেখা করে সার্কিট বেঞ্চের পরিকাঠামোর কথা সবিস্তারে জানাবেন।

Tuesday, February 2, 2010

ফরওয়ার্ড ব্লকঃ "রিলে অনশনের কর্মসূচির ঘোষনা"

জলপাইগুড়ি, ২ জানুয়ারিঃ   কোলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের দিন ঘোষনার দাবিতে ফরওয়ার্ড ব্লকের জলপাইগুড়ি জেলা কমিটি আগামী ১৭ জানুয়ারি থেকে অনির্দিষ্ট কালের জন্য রিলে অনশনের কর্মসূচির ঘোষনা করল।

গত ৪ জানুয়ারি থেকে তারা জলপাইগুড়ি স্টেশন চত্বরে বসে দাবির সমর্থনে অবস্থান করে চলেছেন। সার্কিট বেঞ্চের পাশাপাশি রেলের পরিকাঠামো সমৃদ্ধ করার দাবিও করেছিল ফরওয়ার্ড। হলদিবাড়ী থেকে চিলাহাটি রুট ধরে বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ করার দাবি করা হয়। এই দাবির সমর্থনে আগামী ১১ ফেব্রুয়ারি হলদিবাড়ি থেকে রেললাইন সংলগ্ন পথ ধরে জলপাইগুড়ি পর্যন্ত পদযাত্রা করা হবে।

Sunday, January 31, 2010

আন্দোলন..."সার্কিট বেঞ্চ"

জলপাইগুড়ি, ৩১ জানুয়ারিঃ   ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠন যুব লিগ গত ৪ জানুয়ারি থেকে সার্কিট বেঞ্চ চালুর দাবিতে জলপাইগুড়িতে অবস্থান আন্দোলন করে আসছে। সার্কিট বেঞ্চ চালু না হওয়ায় উত্তরবঙ্গের মানুষ অসন্তুষ্ট। উত্তরবঙ্গের মানুষের স্বার্থে জলপাইগুড়িতে কোলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চ দ্রুত চালু করার জন্য জলপাইগুড়ি  জেলার  তৃণমূলের একমাত্র বিধায়ক  খগেশ্বর রায় রেলমন্ত্রী মমতা বন্ধপাধ্যায়ের দারস্থ হচ্ছেন।

জলপাইগুড়ির  জেলাপরিষদের  সার্কিট বেঞ্চের অস্থায়ী পরিকাঠামো তৈরী করে বেঞ্চ চালু করার জন্য ভবন অর্পন করা হয়েছে বিচার বিভাগকে। প্রতি মাসে প্রায় একলক্ষ টাকা ভাড়া দেওয়া হচ্ছে জেলাপরিষদকে। তৃণমূলের বিধায়ক জলপাইগুড়ির পরিকাঠামোর এই অবস্থানগত দিক বিস্তারিতভাবে জানাবেন দলনেত্রীকে। দলীয় নেত্রীকে তারা অনুরোধ করবেন বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা করার জন্য।

Tuesday, January 26, 2010

"অবরোধে নাকাল জলপাইগুড়ি জেলা"

জলপাইগুড়ি, ২৬ জানুয়ারীঃ   সোমবার সার্কিট বেঞ্চের দিন ঘোষনার দাবিতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে পথ অবরোধ করে ফওয়ার্ড ব্লক। এই দিন ৩১ডি জাতীয় সরক দুপুর বারোটা থেকে আড়াইটা পর্যন্ত অবরোধ করে রাখা হয়। এক থেকে দেড় ঘন্টার মধ্যে অবরোধ উঠে গেলেও পাহাড়পুর মোড়ে অবরোধ চলে টানা তিন ঘন্টা। অবরোধে নাকাল হতে হয়েছে জেলার বিভিন্ন মানুষকে। অবস্থার জেরে আটকে পড়ে অনেক বরযাত্রীর গাড়ি অন্নান্য জায়গা থেকে চিকিৎসা করতে বা কাজে আসা বিভিন্ন মানুষ।  দাবির পুরোপুরি নৈতিক সমর্থন থাকলেও দাবি আদায়ের আন্দোলনের মাধ্যম হিসেবে পথ অবরোধ কর্মসূচিকে মেনে নেন না সর্বস্তরের মানুষ।

সার্কিট বেঞ্চ দ্রুত উদ্‌বোধনের দাবিতে সপ্তাহ দুয়েক আগেই যুব লিগের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে ঐ অবরোধের ডাক দেওয়া হয়েছিল। গত ৪ জানুয়ারী থেকেই অবস্থান আন্দোলন করছে ফরওয়ার্ড ব্লক।

Sunday, January 24, 2010

"আগামিকাল থেকে অবরোধের ডাক ফরওয়ার্ড ব্লকের"

জলপাইগুড়ি ২৪ জানুয়ারীঃ   গত ৪ জানুয়ারী থেকে ফরওয়ার্ড ব্লক জলপাইগুড়ি টাউন স্টেশন এলাকায় অবস্থান আন্দোলন চালাচ্ছে। আগামিকাল ২৫ জানুয়ারী থেকে লাগাতার অবরোধের ডাক দিয়েছে ফরওয়ার্ড ব্লক। জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের দিন ঘোষনার পাশাপাশি রেলের পরিকাঠামো উন্নত করার দাবিতে তাদের এই রাজনৈতিক কর্মসূচি। তারা বলেছেন রাজ্য এবং জাতীয় সরক অচল করে দেবে। অবরোধের নেতৃত্বে থাকবে দলের যুব সংগঠন যুবলিগের সদস্যরা।

Friday, January 22, 2010

"সার্কিট বেঞ্চের দাবীতে...

জলপাইগুড়ি ২২ জানুয়ারীঃ   জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্‌বধোনের দিন ঘোষনার পাশাপাশি রেল উন্নয়নের নির্দিষ্ট প্রস্তাবগুচ্ছ জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার এ কে সিং এর কাছে জমা করল ফরওয়ার্ড ব্লক। দাবির সমর্থনে আগামি ২৫ জানুয়ারী থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে অবরোধ আন্দোলনের কর্মসূচি ঘোষনা করেছে বামফ্রন্টের এই শরিক।

Monday, January 4, 2010

"সার্কিট বেঞ্চ উদ্‌বধোনের দাবীতে অবস্থান সত্যাগ্রহ"

জলপাইগুড়ি, ৩ জানুয়ারীঃ  উত্তরবঙ্গের মানুষের স্বার্থে দ্রুত কোলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্‌বধোনের দিন ঘোষনার দাবিতে সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবন সংলগ্ন এলাকাতে ফরওয়ার্ড ব্লক সোমবার থেকে লাগাতার অবস্থান সত্যাগ্রহ শুরু করেছে। সরকারি ভাবে অনেকদিন আগেই ঘোষণা করা হয়েছে জলপাইগুড়িতে কোলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু করা হবে। ঘোষণা অনুযায়ী, জলপাইগড়ি জেলা পরিষদের বাংলোতে ২০০৬ সালের ৬ জুলাই পরিকাঠামো নির্মান করা হয়। দীর্ঘ সময় অতিক্রম করার পর আজ পর্যন্ত উদ্‌বধোনের দিন  ঘোষণা করা হয়নি। এদিকে উত্তরবঙ্গের মানুষের কাছে আইনি পরিষেবা ব্যাবস্থাকে সমৃদ্ধ করার জন্য সার্কিট বেঞ্চ চালু করা অত্যন্ত জরুরী। উদ্‌বধোনের দিন ঘোষনার দাবীতে লাগাতার অবস্থান সত্যাগ্রহ চলবে বলে জানা গেছে। 

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)