Showing posts with label রায়কতপাড়া. Show all posts
Showing posts with label রায়কতপাড়া. Show all posts

Tuesday, July 13, 2010

"জলপাইগুড়ির ফুট বল লিগে জয়ী আর-এস-এ"

জলপাইগুড়ি, ১৩ই জুলাইঃ সোমবার জলপাইগুড়ির স্পোর্টস কমপ্লেক্সের ময়দানে জেলা ক্রীড়া সংস্থা  পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগের আয়োজন করা হয়। এই ফুটবল লিগে অংশ গ্রহন করেছিল জে.ওয়াই. সি.সি. এবং রায়কতপাড়া স্পোটিং আ্যাসোসিয়েশন। এই ফুটবল লিগে প্রথমে জে.ওয়াই.সি.সি. ১ গোল করে এগিয়ে যায়। এবং তার পর আর.এস.এ. দুটি গোল করে জয় প্রাপ্তি করে। জেওয়াই এর তরফ থেকে একটি মাএ গোল করে ছল রাজীব দাস এবং আর-এস-এ এর তরফ থেকে গোল করে ছিল প্রনব গাঙ্গুলি এবং রাজীব বারলা।

Tuesday, May 18, 2010

"জলপাইগুড়িতে তৃণমূলের রোড শো"

জলপাইগুড়ি, ১৮ মেঃ   জলপাইগুড়িতে রোড শো করলেন তৃণমূল কংগ্রেসের নেতারা। গতকাল দুপুরে প্রচন্ড গরমকে উপেক্ষা করে কয়েকশো মটর সাইকেল নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা ও সর্থকেরা মিলে র‌্যালি করেন। উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায় ও পার্থ চ্যাটার্জী, সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণকুমার কল্যানী। ৪, ৫, ৬, ৭, ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ড পরিক্রমা করে ভোটের প্রচার করেন। বিকেল পাঁচটার পরে নিউটাউন পাড়া, টিকিয়াপাড়া, রায়কতপাড়া এবং শ্রীদয়াল পেক্ষাগৃহের সামনে জনসভাতে বক্তব্য রাখেন। রাজ্য থেকে সিপিএম কে ক্ষমতাচ্যুত করতে পারে তৃণমূল কংগ্রেস কারন তাদের পাশে মানুষ আছে বলে তারা মত প্রকাশ করেছেন।

তৃণমূলের র‌্যালি, জলপাইগুড়ি

Monday, March 15, 2010

"নেতাজি রোড'

জলপাইগুড়ি, ১৫ মার্চঃ   পুর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নেতাজি মূর্তির সামনে থেকে রায়কতপাড়ার শনিমন্দির পর্যন্ত রাস্তাটির নামকরন হল 'নেতাজি রোড'। নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে জলপাইগুড়ি পুরসভায় এই রাস্তাটির নামকরন করা হয়েছে।

Saturday, January 23, 2010

"RSS খেলোয়ার আবাসন"

জলপাইগুড়ি, ২৩ জানুয়ারীঃ   রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন (RSS) এর পক্ষ থেকে খেলোয়াড়দের জন্য আবাসন তৈরী করা হচ্ছে। আজ শনিবার,  ক্লাবের প্রতিষ্ঠা দিবসে  ভিত্তিপ্রস্তর হবে। উপস্থিত থাকবেন মিনতি সেন। সাংসদ থাকাকালীন তিনি ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উন্নয়ন তহবিল থেকে সাত লক্ষ টাকা মঞ্জুর করেন। ক্লাবের সদস্যরা এবং শুভার্থীদের সহযোগিতায় আবাসন প্রকল্প রুপায়িত হবার পথে। এতে পঞ্চাশজন থাকার ব্যবস্থা থাকবে বলে জানা গেছে। জলপাইগুড়ি ক্রীড়া থেত্রে রায়কতপাড়ার অবদান অনেকখানি, বিভিন্ন ক্রীড়া সংগঠনের তরফ থেকে  ক্লাবের এই প্রচেস্টাকে সাধুবাদ জানানো হয়েছে।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)