Showing posts with label জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ. Show all posts
Showing posts with label জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ. Show all posts

Saturday, November 27, 2010

জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগের দূর্নীতি

জলপাইগুড়ি, ২৭ নভেম্বরঃ- জলপাইগুড়ি জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দূর্নীতির অভিযোগ উঠেছে তার তদন্ত কমিটি রিপোর্ট প্রকাশ না হওয়ায় যুব কংগ্রেস তৃণমূল প্রতিবাদে আন্দোলনে উত্তাল জলপাইগুড়ি। প্রথমে তারা প্রাথমিক শিক্ষাসংসদ ভবন পরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের কক্ষে বিক্ষোভ দেখান। শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। শিব পুজো করে প্রতিবাদ করা হয়। ১৫ দিন সময় সীমা বেধেঁ দেওয়ায়, ফল না হলে বৃহত্তর গণ আন্দোলনের ডাক দিয়েছে।

Friday, August 6, 2010

"প্রাথমিক শিক্ষক নিযোগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ"

জলপাইগুড়ি, ৬ই আগস্টঃ প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগে কার্যরত প্রার্থীদের নিয়ে অনশন চলছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির কারনে প্রায় এক সপ্তাহ ধরে তালা বন্ধ করা হয় জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে। অফিসে লাগানো ওই তালা পুলিশ প্রসাশনও খোলাতে পারেনি। অভিযোগ করা হয়েছে সংসদের চেয়ারম্যান এর কাছে। প্রাথিমিক শিক্ষা সংসদের নিয়ম মেনেই ওই নিযোগের বদলের দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস।

Wednesday, August 4, 2010

"ভোটার তালিকায় শিক্ষক-শিক্ষিকাদের নাম নতিভূক্ত করার সময় বাড়ানোর দাবি"

জলপাইগুড়ি ৪ই আগষ্টঃ-পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যগে প্রাথমিক শিক্ষা সংসদের নির্বাচনে ভোটার হিসাবে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের নাম নথিভুক্ত করার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে। সংগঠনের সম্পাদক জয়ন্ত করের নেতৃত্বে এক প্রতিনিধিদল মঙ্গলবার জেলাশাসকের নিকট স্মারকলিপি দেন। জয়ন্তবাবু বলেন, ভোটার হিসাবে শিক্ষক শিক্ষিকাদের নাম নথিভুক্ত করতে ২ই আগষ্ট পর্যন্ত সময় দেওয়া ছিল।প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে জেলার বিদ্যালয় পরিদর্শকদের দপ্তর বন্ধ করে দেওয়া হয়েছে।প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা ভোটার হিসাবে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেননি অনেকেই। সংগঠনের পক্ষ থেকে এই সময়সীমা ২০শে আগষ্ট পর্যন্ত বৃদ্ধি করবার দাবি করা হয়েছে।

Saturday, July 31, 2010

"তৃণমূলের পক্ষ থেকে অবরোধ প্রাথমিক শিক্ষা সংসদ"

জলপাইগুড়ি ৩১শে জুলাইঃ-  জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল বাতিলের দাবি জানিয়ে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অবরোধ করা হয়। শুক্রবার তৃণমুলের এই অবরোধের কারনে প্রাথমিক শিক্ষা সাংসদের সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। সকালে জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা আইনজীবী সোমনাথ পাল, জেলা তৃণমূলের মহাসচিব চন্দন ভৌমিকের নেতৃত্বে অবরোধ করে হয়।

Wednesday, July 7, 2010

"বন্‌ধের কারনে প্রাথমিক শিক্ষার মৌখিক পরীক্ষার কর্মসূচি বদলাল"

জলপাইগুড়ি, ৭ই জুলাইঃ বাম দলগুলির ডাকা ভারত বন্‌ধের জেরে জলপাইগুড়িতে প্রাথমিক শিক্ষার সংসদের শিক্ষা নিযোগের জন্য যে মৌখিক পরীক্ষা চলছিল তা বন্‌ধের জন্য সোমবারের পরীক্ষাটি বাতিল করা হয়েছে। সোমবারের পরীক্ষার পরিবর্তে বুধবার প্রাথমিক শিক্ষার নিয়োগের মৌখিক পরীক্ষাটি নেওয়া হবে বলে ঘোষনা করা হয়েছে। এই পরীবর্তনের সূচি  রবিবারে সংসদের পক্ষথেকে জানানো হয়েছে।

Tuesday, June 29, 2010

"আগামিকাল থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা শুরু"

জলপাইগুড়ি, ২৯শে জুনঃ  জলপাইগুড়ি জেলায় ১৪১১ জন প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হচ্ছে। গত ৬ই জুন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা হয়েছে। জলপাইগুড়ি জেলায় ৩০শে জুন থেকে ৬ই জুলাই পর্যন্ত মৌখিক পরীক্ষা হবে বলে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি। জলপাইগুড়ি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চত্বরে এই মৌখিক পরীক্ষাটি হবে বলে জানা যায়। ৭ হাজার ৫৫ জন চাকরি প্রার্থী হিসেবে মৌখিক পরীক্ষার জন্য অংশ গ্রহন করবেন।

Thursday, June 3, 2010

"আগামি ৬ই জুন প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের পরিক্ষা"

জলপাইগুড়ি, ৩ জুনঃ  আগামি ৬ই জুন, রবিবার  জলপাইগুড়ি জেলায় প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের পরীক্ষা হতে চলেছে। প্রাথমিক শিক্ষক পদের নিয়োগের পরীক্ষার জন্য ৩টি পরীক্ষা কেন্দ্র বাতিল করেছে জলপাইগুড়ি জেলার প্রাথমিক শিক্ষা সংসদ। কেন্দ্র গুলি হল, মালবাজার, বীরপাড়া ও মাদারিহাট। আগামী ৬ই জুন  ওই কেন্দ্র গুলিতে পরীক্ষা হওয়ার কথা জানানো হয়েছিল। কিছু কারন বসত মালবাজারের পরীক্ষার্থীদের জলপাইগুড়ি, বীরপাড়ার পরীক্ষার্থীদের ফালাকাটায় ও মাদারিহাটের পরীক্ষার্থীদের অলিপুরদুয়ার কেন্দ্রে পরীক্ষায় বসার ব্যবস্থা করা হয়েছে। 

Friday, May 21, 2010

"১৪১১ জন প্রাথমিক শিক্ষক নেওয়া হচ্ছে জলপাইগুড়ি জেলায়"

জলপাইগুড়ি, ২১ মেঃ   জলপাইগুড়ি প্রাথমিক বিদ্যালয়ে পঠনপাঠনের মান উন্নত করার জন্য জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে ১৪১১ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ১ লক্ষ ৩২ হাজার আবেদন জমা পড়েছিল, তার মধ্যে ২১ হাজার ১৬৫ জনকে পরীক্ষার জন্য বাছাই করা হয়েছে। গত ১৭ই মে থেকে জলপাইগুড়ি গ্রামীন ব্যাঙ্কের শাখা থেকে পরীক্ষার অ্যাডমিট দেওয়া শুরু হয়েছে। যে সমস্ত পরীক্ষার্থীরা কোন কারনে অ্যাডমিট সংগ্রহ করতে পারেনি তারা আগামি ২৪ এবং ২৫ মে জলপাইগুড়ি গ্রামীন ব্যাঙ্কের শাখা থেকে অ্যাডমিট সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি। আগামি ৬ই জুন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগের পরীক্ষাটি হবে।

Monday, March 22, 2010

"জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ল্যান্ড-লুজার দের অবস্থান কর্মসূচি"

জলপাইগুড়ি, ২২ মার্চঃ    জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে জমি হারা বেকার যুবক যুবতি দের নিয়গের দাবীতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন 'ল্যান্ড লুজার কমিটি'। জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ এর ২০০৬ এর কল লেটারের ভিত্তিতে ২০০৯ এ পরীক্ষা এবং ইন্টারভিউ হয়ে যাওয়ার পরেও এখনো কেন নিয়োগ পত্র ছারা হয়নি প্রশ্ন তুলছেন বিক্ষোভ কারিরা।


মেধার ভিত্তিতে নিয়োগ, প্রক্রিয়ার সরলি করণ, আমলা তান্ত্রিক জটিলতার মুক্তি এবং সমস্ত নিয়গের তালিকা প্রকাশের দাবী করছেন কমিটির নেতারা।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)