Showing posts with label কোচবিহার. Show all posts
Showing posts with label কোচবিহার. Show all posts

Friday, September 10, 2010

"বিমান বন্দরের দাবি"

জলপাইগুড়ি, ১০ সেপ্টেম্বরঃ জলপাইগুড়ি জেলায় বিমান পরিষেবার দাবি অনেকদিনের। একসময় এই জেলায় বিমান পরিষেবা চালু ছিল। পাঙ্গা সাহেববাড়ি থেকে বেসরকারি ভাবে বিমান চলাচল করত, কিন্তু সত্তর দশকের মাঝামাঝি তা বন্ধ হয়ে যায়। তারপর থেকে অনেকবার আবেদন ও দাবির পরেও কোনরকম পদক্ষেপ নেওয়া হয়নি এই ব্যাপারে। বর্তমানে আবার এই বিমান পরিষেবা চালুর দাবি করল রাজনৈতিক এবং বানিজ্যিক মহল। উত্তরবঙ্গের জেলা গুলির মধ্যে কোচবিহার জেলা বিমান বন্দরের সুবিধা পেতে চলেছে। জলপাইগুড়ি জেলার যোগাযোগ ব্যাবস্থা উন্নত করার জন্য এবারের দাবি কবে কার্যকারী হবে তা এখন অপেক্ষার বিষয়।

Thursday, July 29, 2010

"নিখোজ জলপাইগুড়ির এক কাপড় ব্যবসায়ী"

জলপাইগুড়ি, ২৯শে জুলাইঃ গত সোমবার কোচবিহার থেকে ব্রক্ষ্মপুত্র মেলে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরেও বাড়িতে পৌছেতে পারেননি বিকাশ অগ্রবাল। বিকাশ আগ্রবাল একজন কাপরের ব্যবসায়ী, দিন বাজারের বাসিন্দা।  ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোজ হয়েছেন বিকাশ আগ্রবাল। পরিবারের সূত্রে জানা যায়, ট্রেনটি ২টা নাগাদ রোড স্টেশনে পৌছলেও ট্রেনে বিকাশ বাবুকে দেখা যায়নি। ঘটনা কালিন বিকাশ বাবু বাড়িতে ফোন করে ফেরার কথা জানান এবং ট্রেনটি লেট থাকায় বাড়ির লোককে গাড়ি নিয়ে স্টেশনে  থাকার কথা বলেছিলেন তিনি। কিন্তু ওই ট্রেনে বিকাশ বাবু কে পাওয়া যায়নি। বিকাশ বাবুর বাবা মহেশ বাবু মঙ্গলবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিকাশের নিখোঁজের ডায়েরি করেন। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন বিকাশ বাবু খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবে, পুলিশ কর্তৃপক্ষ কথার উপর  আশা করা ছাড়া আর কোন উপায় নেই বিকাশ বাবুর পরিবারের লোকেদের।

Thursday, July 1, 2010

"রাস্তা সংস্কারের দাবি বিভাগীয় কমিশনারকে"

জলপাইগুড়ি, ১লা জুলাইঃ জলপাইগুড়ি জেলায় গতকাল রাস্তা সংস্করনের জন্য স্মারক লিপি জমা দেওয়া হয় বিভাগীয় কমিশনারকে। কোচবিহার থেকে শিলিগুড়ি পর্যন্ত সড়কের বেহাল অবস্থার জন্য সড়ক মেরামতির দাবি জানানো বিভাগীয় কমিশনারকে। রাস্তা সংস্করনের দাবি জানান জলপাইগুড়ির পরিবহন যৌথ সংগ্রামী মঞ্চ। রাস্তা সংস্করনের পাশে সরকারি এবং বেসরকারি বাস ভাড়ার বৈষম্যতা দুর করতে বিভাগীয় কমিশনারকে এই স্মারক লিপি জমা দেওয়া হয়।

"শুরু হতে চলেছে ১৮ই জুলাই থেকে ফুটবল টুর্নামেন্ট"

জলপাইগুড়ি, ১লা জুলাইঃ জলপাইগুড়িতে ১৮ই জুলাই থেকে শুরু হতে চলেছে ফুটবল টুর্নামেন্ট। এই ফুটবল টুর্নামেন্টের উদবোধন হবে ১৮ই জুলাই-এ। বিভিন্ন রাজ্য থেকে ফুটবল দলরা অংশ গ্রহন করতে পারবে। কিন্তু জেলা ক্রীড়া সংস্থার সচিব অঞ্জন সেনগুপ্ত জানিয়েছেন, মালদা জেলার দুটি, দক্ষিন দিনাজপুর জেলার দুটি, উওর দিনাজপুর জেলার চারটি, জলপাইগুড়ি জেলার চারটি, কোচবিহার ও দার্জিলিং জেলার দু্টি, করে দল প্রতিযোগীতায় অংশ নেবে।

Monday, June 28, 2010

"বিভাগীয় বিমা কর্মচারী সমিতির ৫৮ তম সন্মেলন"

জলপাইগুড়ি, ২৮শে জুনঃ জলপাইগুড়ি জেলায় শুক্রবার বিভাগীয় বিমা কর্মচারী সমিতির ৫৮ তম সম্মেলন শুরু হয়। এই সম্মেলনে জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং এর পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধিরাও সম্মেলনে যোগ দেন। এই সম্মেলনটি চলবে প্রায় কয়েক দিন ধরে। এই সম্মেলনে বিভিন্ন সংগঠনের বিভাগীয় সম্পাদকরা বক্তব্য রাখেন।

Thursday, March 4, 2010

"জলপাইগুড়িতে প্রণব মুখোপাধ্যায়"

জলপাইগুড়ি, ৪ মার্চঃ   আগামি ২৭ শে মার্চ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় জলপাইগুড়িতে আসছেন। যুব কংগ্রেস নেতৃত্বকে নিয়ে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলার কর্মশালার আয়োজন করা হয়েছে। ঐ কর্মশালায় উত্তরবঙ্গের অস্থিরতার কারন রাজনৈতিক কি পদক্ষেপ কংগ্রেসের থেকে নেওয় যায় সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিজেই এদিন কর্মসূচীর উদ্‌বোধন করবেন।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)