Showing posts with label দেবপ্রসাদ রায়. Show all posts
Showing posts with label দেবপ্রসাদ রায়. Show all posts

Friday, June 3, 2011

রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি

দেবপ্রসাদ রায়



জলপাইগুড়ি, ৩ জুনঃ- জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের খুব কাছের লোক দেবপ্রসাদ রায়। সাধারনের কাছে মিঠুদা নামেই পরিচিত। ২০১১ সালে আলিপুরদুয়ার থেকে বিধানসভা নির্বাচনে দেবপ্রসাদ রায় বামফ্রন্টের হেভি ওয়েট নেতা ক্ষিতি গোস্বামীকে হারিয়ে জয়ী হন। প্রচুর অভিঙ্গতা সম্পন্ন দেবপ্রসাদ রায় বিধান সভার মন্ত্রীর দৌড়ে কখনই বাড়াবাড়ি করেন নি। গান্ধী পরিবারের খুব কাছের লোক হয়েও তার রাজনৈতিক প্রতিযোগিতায় নিরব থাকা তাকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে এগিয়ে দিয়েছেন। রাজ্য রাজনীতিতে দেবপ্রসাদ রায়কে রাজ্যের একটি বড় অংশ চাইছে।

Friday, May 20, 2011

রাজ্যের প্রথম মহিলা মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জলপাইগুড়ি, ২০ মেঃ- আজ বহু যুদ্ধের পর সেই বিশেষ দিন ২০ মে ২০১১। বাংলার মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রথম মহিলা মূখ্যমন্ত্রী হিসাবে রাজ্যপালের কাছে শপথ গ্রহন করবেন। তার মন্ত্রী সভায় ৭ জন কংগ্রেস মন্ত্রীও থাকছেন। উত্তরবঙ্গের তথা জলপাইগুড়ির জনপ্রিয় কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায় মমতা মন্ত্রী সভায় মন্ত্রী হচ্ছেন।
নেত্রীর নির্দেশ যে যেখানেই থাকুক শপথ গ্রহনের সময় হাত জোর করে নিরবতা পালন করবে। সেই কারনে জলপাইগুড়ির তৃণমূল কার্যালয়গুলির জোরকদমে রাজনৈতিক তৎপরতা শুরু হয়।

Thursday, August 5, 2010

"সড়ক মেরামত শুরু হতে চলেছে"

জলপাইগুড়ি ৫ই আগষ্টঃ-জলপাইগুড়ি বিধায়ক দেব প্রসাদ রায়, উত্তরবঙ্গের ন্যাশানাল হাইওয়ে অথরিটির অধীনস্থ রাস্তা সংস্কারের জন্য অর্থ মঞ্জুর করার দাবি নিয়ে দিল্লীতে কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী কমলনাথের দারস্থ হলেন। কেন্দ্রীয় মন্ত্রী রাস্তা সংস্কারের জন্য অর্থ মঞ্জুরের নির্দেশ দিয়েছেন। দেবপ্রসাদবাবু বুধবার দুপুরে দিল্লিতে কেন্দ্রীয়মন্ত্রীর সাথে দেখা করেন।রাস্তা চলাচলের অযগ্য হয়ে পড়েছে। ন্যাশানাল হাইওয়ে অথরিটির শিলিগুড়ির দপ্তর থেকে একটি প্ল্যান পাঠানো হয়েছে।রাস্তা সংস্কারের জন্য ১১কোটি টাকার প্রয়োজনের কথা দিল্লিতে জানানো হয়েছে কিন্তু দিল্লি থেকে অর্থমঞ্জুর হয়নি। দেবপ্রসাদবাবু বলেন বেহাল রাস্তার জন্য সাধারন মানুষের দুর্ভোগ বাড়ছে।কেন্দ্রীয়মন্ত্রী কমলনাথ দেবপ্রসাদ বাবুর বক্তব্য শোনা মাত্র সচিবকে আর্থিক মঞ্জুরীর ব্যবস্থা করবার নির্দিশ দিয়েছেন।

Monday, June 21, 2010

"জলপাইগুড়িতে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মানের আশা আজও পূরন হল না"

জলপাইগুড়ি, ২১ শে জুনঃ   জলপাইগুড়ি জেলার বহু মানুষকে চিকিৎসার জন্য বাইরে যেতে হয়। এদিকে জলপাইগুড়ি জেলা হাসপাতালেও নেই উন্নত চিকিৎসার পরিকাঠামো। ব্যায়বহুল চিকিৎসার ক্ষেতে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মানুষদের ক্ষেত্রেও কিছুটা অসুবিধায় পড়তে হয়। এই অসুবিধা দুর করার জন্যই জলপাইগুড়ি 'রোগী কল্যান সমিতি'-র বৈঠকে জলপাইগুড়িতে একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের প্রস্তাব উঠেছিল বহুদিন আগে।
জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যে যক্ষ্মা হাসপাতাল আছে সেখানে প্রায় ২২ একর জমি ফাঁকা পড়ে আছে। সেখানে একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের ইচ্ছে প্রকাশ করেছিল দিল্লির একটি বেসরকারী সংস্থা। এই সংস্থাটি কোলকাতাতে গিয়ে তাদের ইচ্ছের কথা রাজ্য সরকারের প্রতিনিধিদেরও আজ থেকে প্রায় এক বছর আগে জানিয়েছিল। এবছর জানুয়ারি মাসে জলপাইগুড়ি বিধায়ক দেবপ্রসাদ রায় এই জমি জনস্বার্থে ব্যবহার করার জন্য রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শ্রী সূর্যকান্ত মিশ্রকে চিঠি দিয়ে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিও জানিয়েছিলেন।
কিন্তু সেই প্রস্তাব রুপায়ন আগেও অধরা থেকে গেছিল এবং তা আজও অধরাই থেকে গেল। মেডিক্যাল কলেজ নির্মানের জন্য জমি দেবার ব্যাপারে আজ পর্যন্ত কোনরকম পদক্ষেপ গ্রহন করল না সরকার। এবং আগামিতেও মেডিক্যাল কলেজ নির্মান কতটা সাফল্য পাবে তা নিয়েও প্রশ্ন উঠেছে।।
জেলায় মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরী হলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের উপর চাপ কিছুটা কমবে এবং জলপাইগুড়ি জেলা ও জেলা সংলগ্ন শহরবাসীদেরও চিকিৎসার ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়বে বলে আশা করা যায়।

Monday, June 7, 2010

"৬ই জুন জলপাইগুড়িতে কংগ্রেসের বিজয় মিছিল বেরল"

জলপাইগুড়ি,  ৭ই জুনঃ গত ৩০ই মে পুরসভার ভোটে ১৬টি আসন পেয়ে জয়ী হয় কংগ্রেস। গতকাল রবিবার সোনাউল্লার উচ্চবিদ্যালয়ের সামনে থেকে কংগ্রেসের পুরসভার ভোটে জয়ী ১৬ জন প্রার্থীরা একএে বিজয় মিছিল বের করেছিল। অনন্দে জেলা কংগ্রেস সভাপতি ও জলপাইগুড়ির বিধায়ককে আলিঙ্গন করতে দেখা যায়। এই বিজয় মিছিল বিকাল চারটায় শুরু হয় প্রায় ২ ঘন্টা ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে বিজয় মিছিল পরিক্রমা করে। বিজয় মিছিলে জয়ী কংগ্রেস প্রার্থীর সাথে পা মিলিয়ে চলে পরাজীত কংগ্রেস প্রার্থীরাও। জলপাইগুড়ির বিধায়ক কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায় বলেছেন জলপাইগুড়ির মানুষরা পুরনির্বাচনে ধারা বাহিক ভাবে কংগ্রেসকে সমর্থন করেছে।

Thursday, May 6, 2010

"বেগুনটারি মোড়ে বাস দুর্ঘটনায় মৃত এক ব্যাক্তি"

জলপাইগুড়ি, ৬ মেঃ  আজ সকাল ১১ টা নাগাদ জলপাইগুড়ি বেগুনটারি মোড়ের কাছে একটি বাস দুর্ঘটনায় প্রান হারিয়েছেন অসিত চক্রবর্তী(৪৮) নামে এক ব্যাক্তি। মৃত ব্যাক্তির বাড়ি নিউটাউন পাড়ায়।

বেগুনটারি মোড় সংলগ্ল সেন্ট্রাল গার্লস হাই স্কুল এবং সোনাউল্লা হাই স্কুল। পাশাপাশি অবস্থিত দুই স্কুলের মাঝ বরাবর রাস্তার পাশে দীর্ঘদিন ধরে বালি, পাথর ঢিবি করে রাখা থাকে। প্রতিদিন ঐ রাস্তা দিয়ে চলাচলের সময় যানযটের সমস্যা যেমন হয়েই থাকে তেমনি ছোট খাট দুর্ঘটনাও লেগে আছে। দীর্ঘদিন ধরে রাস্তার এরকম অবস্থা থাকা সত্বেও প্রশাসনের তরফ থেকে কোনরকম পদক্ষেপ নেওয়া হয়না।
আজ সকালে দিনবাজারে বাজার করতে যান অসিত চক্রবর্তী। তিনি বাড়ি ফেরার সময় ওদলাবাড়ি গামী একটি বাস ঐ রাস্তায় পাথর ও বালি থাকার জন্য নিয়ন্ত্রন হারায় এবং অসিত চক্রবর্তীর সঙ্গে  ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই প্রান হারান তিনি। ক্ষিপ্ত জনসাধারন এবং পুলিশ মিলে বাসটিকে আটক করলেও ড্রাইভার পলাতক। দুর্ঘটনার পর সেখানে উপস্থিত হন বিধায়ক দেবপ্রসাদ রায়। তবে তার কাছ থেকে এখনো কিছু জানা জায়নি।


Friday, April 23, 2010

"বৃদ্ধাবাস উদ্‌বোধন হল জলপাইগুড়িতে"

জলপাইগুড়ি, ২৩ এপ্রিলঃ   জলপাইগুড়ি জেলায় অনেকদিন ধরেই একটি বৃদ্ধাবাসের প্রয়োজন ছিল। পুরসভার উদ্যোগে সেই প্রয়োজন পূর্নতার রুপ নিল। শহরের মোহন্তপাড়া সিটিজেন পার্কে  ইন্দিরা গাঁধী  বৃদ্ধাবাস উদ্‌বোধন হল গতকাল। বৃদ্ধাবাস নির্মানের শুরুতেই ভালোমত সারা পাওয়া গেছে। এখানে থাকার জন্য মালদা, কোচবিহার, দার্জিলিং এবং আরও কিছু জেলার থেকে প্রচুর আবেদন জমা পড়েছে বলে জানা গেছে। ৪০ জনের মত থাকার ব্যাবস্থা এখানে আছে। বৃদ্ধাবাসে আবাসিকদের প্রয়োজন অনুযায়ী সমস্ত রকম ব্যাবস্থা থাকবে এবং প্রথমিক চিকিৎসার ব্যাবস্থা পুরসভাই দেখবে।
বৃদ্ধাবাস উদ্‌বোধন করেন পুরপ্রধান মোহন বোস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বিধায়ক দেবপ্রসাদ রায়।

Friday, April 16, 2010

"তিস্তা বাঁধের বিকল্প রাস্তা"

জলপাইগুড়ি, ১৬ এপ্রিলঃ   জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে পয়লা বৈশাখের দিন শুরু হল তিস্তা বাঁধের বিকল্প রাস্তার কাজ। পয়লা বৈশাখের সকালে রাস্তার কাজের উদ্‌বোধন করলেন পুর-চেয়ারম্যান মোহন বোস। উপস্থিত ছিলেন বিধায়ক দেবপ্রসাদ রায়। বিবেকানন্দ পল্লি থেকে টিকিয়াপাড়া পর্যন্ত এই রাস্তা ব্যাবহার করা যাবে। রাস্তার কাজ শেষ হলে শহরের যোগাযোগ পরিকাঠামো বাড়বে এবং যানযটের কিছুটা সমাধান হবে বলে রাজনৈতিক মহলের ধারনা।

Friday, April 9, 2010

"জলপাইগুড়ি হাসপাতাল চত্বরে হোমিওপ্যাথি আউটডোর"

জলপাইগুড়ি, ৯ এপ্রিলঃ   জলপাইগুড়ি জেলা হাসপাতাল চত্বরে শুরু হতে চলেছে হোমিওপ্যাথি চিকিৎসার আউটডোর। আগামি ১১ এপ্রিল উদ্‌বোধন হবে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে উত্তরবঙ্গে এই প্রথম সরকারী হাসপাতালে হোমিওপ্যাথি চিকিৎসা বিভাগ চালু হচ্ছে। একাধিক চিকিৎসার সুযোগ পাওয়ার জন্য জেলাবাসী খুশি। হাসপাতাল চত্বরেই আউটডোর ভবন তৈরী করা হয়েছে, সকাল ৯ টা থেকে দুপুর ২টো পর্যন্ত আউটডোর খোলা থাকবে। ১১ তারিখ উদ্‌বোধন করবেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী আনওয়ারুল হক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যোগেশ বর্মন,  জলপাইগুড়ি বিধায়ক দেবপ্রসাদ রায়, মোহন বোস, মহেন্দ্র কুমার রায় এবং আরও অনেকে।

Thursday, April 1, 2010

"অর্থাভাবে ভাঙনগ্রস্ত এলাকার সংস্কার হচ্ছে না সুকান্তনগর কলোনিতে"

জলাপাইগুড়ি, ১ এপ্রিলঃ   জলপাইগুড়ি শহর সংলগ্ন সুকান্তনগর কলোনিতে বাঁধ সংস্কারের কাজ শুরু হয়ে গেছে গত মাসের শেষের দিকে। কিন্তু ঐ এলাকার এখনো প্রায় অর্ধেকের বেশি ভাঙনগ্রস্ত পাঁড় সংস্কার করতে পারছেন না সেচ দপ্তর। বন্যা নিয়ন্ত্রনের জন্য  সেচ দপ্তর উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে ৭৫ লক্ষ টাকা এবং প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা তহবিল থেকে ১ কোটি ৮৫ লক্ষ টাকা পেয়েছিল। গত বছর বর্ষায় তিস্তার ভাঙনের ক্ষয়ক্ষতির পরিমান এতটাই বেশি যে বরাদ্দ অর্থে বন্যা নিয়ন্ত্রনের কাজ করা সম্ভব হবে না। এখনও পর্যন্ত তিস্তার ২ নং স্পার এবং সুকান্তনগর কলোনির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার সংস্কার হয়ে গেছে। ভাঙনগ্রস্ত আরও ১৪০০ মিটারের মত এলাকার কাজ এখনও বাকি আছে। ঐ এলাকার ভাঙন রোধে চার কোটি টাকার বেশি প্রয়োজন আছে বলে জানিয়েছেন সেচ দপ্তর এবং এখনও পর্যন্ত যতখানি কাজ করা সম্ভব হয়েছে টাকা পেলে অবশিষ্ট অংশের কাজ করা হবে বলেও জানিয়েছেন।
সুকান্তনগর বাসিরা এখন আতঙ্কিত। এবারেও আবাদি জমি তিস্তার গর্ভে যাবে বলে তাদের আশঙ্কা। জলপাইগুড়ি বিধায়ক দেবপ্রসাদ রায় প্রয়োজনীয় অর্থের সংস্থানের জন্য সেচমন্ত্রী সুভাষ নস্করের দ্বারস্থ হবেন।

Tuesday, March 23, 2010

"উত্তরবঙ্গ লোক চলচ্চিত্র উৎসব"

জলপাইগুড়ি, ২৩ মার্চঃ   আগামি ২৫ শে মার্চ থেকে  জলপাইগুড়ি আর্ট কমপ্লেক্সে শুরু হতে  চলেছে 'উত্তরবঙ্গ লোক চলচ্চিত্র উৎসব'। ওই দিন বিকেল পাঁচটায় চলচ্চিত্র উৎসবের উদ্‌বধোন করবেন সৌমেন রায়। উৎসব কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জলপাইগুড়ি জেলাশাসক বন্দনা যাদব। বিধায়ক দেবপ্রসাদ রায়,  পুরপ্রধান মোহন বোস, যোগেশ বর্মন, এবং সমর চৌধুরীরাও এই উৎসবের সঙ্গে জরিত। চারদিনব্যাপি এই উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ ২৬ তারিখ আর্ট কমপ্লেক্সে দেখানো হবে দেশি, বিদেশি এবং আঞ্চলিক ছবি। অন্যতম আকর্ষন থাকছে ঝাড়খন্ডের ছবি। থাকছে ছোটদের ছবি পুরসভার প্রয়াস মঞ্চে। প্রধান অতিথি হিসেবে থাকছে বাদশা মৈত্র।

২৫ শে মার্চ লোক চলচ্চিত্র উৎসব- আর্ট কমপ্লেক্স

Friday, March 19, 2010

"গর্তেরশ্বরী মন্দিরের বার্ষিক সূচনা"

জলপাইগুড়ি, ১৯ মার্চঃ   ভারতের ৫১ পিঠের অন্যতম ত্রিস্রোতা মহাপিঠের মহাদেবীর গর্তেরশ্বরীর বার্ষিক সূচনা হবে আজ। অনুষ্ঠানের সূচনা করবেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ শ্রীমৎ স্বামী বিশ্বপ্রেমানন্দজি। আজ থেকে আগামি ৮ দিনব্যাপি অনুষ্ঠান উপলক্ষে মেলা চলবে। অনুষ্ঠানে উপস্থিত হিসেবে থাকবেন খাদ্যমন্ত্রী শ্রী পরেশ অধিকারী, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ আনন্দগোপাল ঘোষ, জেলাশাসক বন্দনা যাদব, মহকুমা শাসক নবকুমার বর্মন, শিক্ষা দপ্তরের আধিকারীক সমর মন্ডল, বিধায়ক দেবপ্রসাদ রায় এবং প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় প্রমুখ। গর্তেশ্বর মন্দির প্রাঙ্গনে চন্ডীমহাজজ্ঞ হবে এবং মন্দির প্রাঙ্গনে বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে।

Wednesday, March 3, 2010

"জলপাইগুড়ি রোড স্টেশনে অটোর দাবি"

জলপাইগুড়ি, ৩ মার্চঃ   জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শহরে আসার জন্য যাত্রীদের পরিবহনের সমস্যায় পরতে হয়। যাত্ররীদের সুবিদার্থে পরিকাঠামোগত সুযোগ দরকার। তাই যাত্রীরা যাতে ঠিকমত স্টেশনে পৌছতে পারেন এবং স্টেশন থেকে গন্তব্যে পৌছতে পারে তার জন্য দিনরাত্রি অটো পরিষেবার দাবি করা হয়েছে। জলপাইগুড়ি বিধায়ক দেবপ্রসাদ রায় জেলাশাসক কে চিঠি দিয়ে অটো পরিষেবা চালুর প্রস্তাব দিয়েছেন।

Tuesday, March 2, 2010

"মিলন মেলা"

জলপাইগুড়ি, ২ মার্চঃ   জলপাইগুড়ি সদর ব্লকের টিয়াপাড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে জিরো পয়েন্টে রয়েছে 'সৈয়দ বুড়া পীরের মাজার'। এই 'মাজারকে' কেন্দ্র করে প্রতিবছর আয়োজন হয় মিলন মেলার। সমবেত দুই বাংলার মানুষের মঙ্গল কামনার জন্য 'মাজারের' পাশেই মেলা বসে। এই বছরও  একই ভাবে আয়োজন হয়েছে এই মেলার। গত রোবি বার দুই বাংলার মানুষের উপস্থিতিতে  অনুষ্ঠিত হয় মিলন মেলা। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বিধায়ক দেবপ্রসাদ রায় এবং পঞ্চগড়ের আওয়ামি লিগের সংসদ মাজারুল হক প্রধান।

Tuesday, February 23, 2010

"তিস্তার ভাঙনের সংস্কার"

জলপাইগুড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ   গতবছর বর্ষায় তিস্তার ভাঙনের জন্য সুকান্তনগর কলোনি এবং বিবেকানন্দ কলোনি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেচ দফতর থেকে বলা হয়েছিল এবছর সংস্কারের কাজ শুরু হবে। তাই দেরি করে শুরু হলেও গতকাল সোমবার তিস্তা নদীর পাড় বাঁধাইয়ের কাজ শুরু হয়েছে। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিধায়ক দেবপ্রসাদ রায়। তিনি নারকেল ফাটিয়ে এই কাজের সূচনা করেন।

Thursday, February 4, 2010

এবার জলপাইগুড়ির দাবি "বিমান পরিষেবা"

জলপাইগুড়ি, ৪ ফেব্রুয়ারিঃ   রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, চা শিল্পপতিমহল, বনিকসভার পাশাপাশি সর্বস্তরের মানুষ এখন সরব হয়েছেন জলপাইগুড়ি জেলায় বিমান পরিষেবা চালু করার জন্য। ৩৮ বছর ধরে জলপাইগুড়ি বিমান পরিষেবার মানচিত্রের বাইরে। বহু আবেদন করা হলেও এই পরিষেবা এখনও চালু হয়নি। অথচ পরিকাঠামো অনুযায়ী বিমানবন্দর সহজেই গড়া যেতে পারে। আট বছর আগে জেলাসাশক পদে পি রমেশকুমার থাকাকালীন জলপাইগুড়ি জেলায় বিমানবন্দর চালু করার প্রস্তাব জানিয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু সেই ফাইল এখনও সেই ভাবেই পড়ে আছে।

সত্তর দশকে আমবাড়ি-ফালাকাটা থেকে বিমান চলাচল করত, যাত্রী পরিষেবা চালু ছিল। ১৯৬৮ সালের বিধ্বংসী বন্যা যোগাযোগের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে, এবং রেল পরিষেবাও সঙ্কুচিত হয়। জলপাইগুড়ি বিধায়ক দেবপ্রসাদ রায় ধারাবাহিকভাবে জেলায় বিমান চালানোর ব্যাপারে দরবার করে আসছেন। এরমধ্যে তিনি দিল্লি গিয়ে বিমানচলাচল মন্ত্রীর সঙ্গে দেখা করে বিমান পরিষেবা চালু করার আর্জি জানাবেন।

Tuesday, January 12, 2010

জলপাইগুড়িতে মেডিক্যাল কলেজ চেয়ে বিধায়কের চিঠি স্বাস্থমন্ত্রীকে...

জলপাইগুড়ি, ১২ জানুয়ারীঃ   জমির অভাবে সরকারি প্রকল্প উন্নয়নের বাধা অজানা নয়। জমি থাকা সত্বেও তা কাজে লাগানো হচ্ছেনা দীর্ঘ ৫২ বছর ধরে। জলপাইগুড়িতে ২০.৪ একর জমি ফাঁকা পড়ে আছে। বলা যেতে পারে সেগুলো এখন আদর্শ গোচারনভূমি। জলপাইগুড়ি টিবি হাসপাতালের সামনে ১৯৫৮ সাল থেকে বিশাল এই জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। জলপাইগুড়ি রোগী কল্যান সমিতির বৈঠকে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের প্রস্তাব উঠেছিল। কিন্তু সেই প্রস্তাব রুপায়ন আজও অধরা থেকে গেছে। এদিকে জেলা হাসপাতালে আধুনিক চিকিৎসার পরিকাঠামো অত্যন্ত জরুরি।  জলপাইগুড়ির বিধায়ক দেবপ্রসাদ রায় এই জমি জনস্বার্থে ব্যবহার করার জন্য রাজ্যের স্বাস্থমন্ত্রী শ্রী সূর্যকান্ত মিশ্রকে চিঠি দিয়ে মেডিক্যাল স্থাপনের দাবী করেছেন।
দিল্লীর একটি বেসরকারী সংস্থা এখানে মেডিক্যাল কলেজ গড়তে আগ্রহী। আগ্রহী  প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জলপাইগুড়িতে এসেছিলেন। তারা কোলকাতায় গিয়ে রাজ্য সরকারের স্বাস্থ বিভাগের প্রতিনিধিদের কাছে তাদের ইচ্ছার কথা প্রায় এক বছর আগে জানিয়ে গেছেন, কিন্তু দূর্ভাগ্যবশত রাজ্য সরকারের পক্ষ থেকে আজও কোন সার্থক পদক্ষেপ গৃহীত হয়নি।
কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রক মেডিক্যাল কলেজ ণির্মানের ক্ষেত্রে ২০ একর জমি আবশ্যক হিসেবে সরকারি আদেশনামা প্রকাশ করেছেন। সরকারি এই আদেশনামা প্রসঙ্গ উল্লেখ করে জলপাইগুড়ি বিধায়ক সোমবার চিঠি পাঠিয়েছেন রাজ্যের সাস্থমন্ত্রীকে।

Monday, January 11, 2010

একই মিছিলে হাঁটলেন দেবপ্রসাদ-সান্যাল...

জলপাইগুড়ি, ১১ জানুয়ারীঃ   আজ জলপাইগুড়িতে ছাত্র যুব উৎসবের সূচনা হল পদযাত্রার মাধ্যমে। উপস্থিত ছিলেন রাজনৈতিক দুই বিরোধী দলের নেতা দেবপ্রসাদ রায় এবং মানিক সান্যাল। এবং একই সঙ্গে পদযাত্রায় হেটেছেন বিরেশ শিকদার, নণী মুকুটি, সলিল আচার্য এবং আরও অনেকে। সমাজপাড়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন এর প্রাঙ্গন থেকে শুরু করে সমগ্র জলপাইগুড়ি শহর পরিক্রম করা হয়। বিভিন্ন স্কুল এর ছাত্র ছাত্রীরা এই বর্ণাট্য পদযাত্রায় অংশগ্রহন করে, ও সাংষ্কৃতিক অনুষ্ঠান দ্বারা শোভাযাত্রাটিকে আকর্ষনীয় করে তোলা হয়।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)