Showing posts with label Pharmacy Institution. Show all posts
Showing posts with label Pharmacy Institution. Show all posts

Wednesday, September 1, 2010

"ট্রেন অবরোধ করল ছাত্রপরিষদ"

জলপাইগুড়ি, ১ সেপ্টেম্বরঃ গতকাল এক ছাত্রকে হেনস্থা করার প্রতিবাদে যাত্রীবাহী ট্রেন অবরোধ করল ছাত্রপরিষদ। জানা গেছে যে, গতকাল ফার্মাসি কলেজের ছাত্র অরিজিৎ মুখার্জি কলকাতা থেকে ট্রেনে করে জলপাইগুড়িতে আসার সময় ঐ ট্রেনেই কয়েকজন যাত্রীর সঙ্গে ঝামেলা হয় এবং যাত্রীরা অরিজিৎকে নিগৃহীত করে। কর্তব্যরত রেলপুলিশকে এই ব্যাপারটি জানানো হলে তিনি অভিযোগ নেন এবং অরিজিৎকে হেনস্থা করেন। খবর পেয়েই ছাত্রপরিষদের পক্ষ থেকে হলদিবাড়িগামি ট্রেনটিকে অবরোধ করে এবং অভিযুক্ত রেলপুলিশ লিখিতভাবে ক্ষমা চাওয়ার পরই অবরোধ প্রত্যাহার হয়।

Saturday, May 15, 2010

"মর্গের দুর্বল পরিকাঠামো ও বেহাল অবস্থা নিয়ে বিভ্রান্ত হাসপাতাল এলাকার বাসীন্দারা"

জলপাইগুড়ি ১৫ মেঃ জলপাইগুড়ি জেলার হাসপাতাল সংলগ্ন মর্গের দুর্বল পরিকাঠামো নিয়ে প্রশাসনিক বৈঠক হয়েছে। জলপাইগুড়ি হাসপাতালের মর্গে ৮টি মৃতদেহ সংরক্ষনের ব্যাবস্থা আছে কিন্তু তাতে ২৫টি মৃতদেহ সংরক্ষন করার ফলে হাসপাতাল চত্বরই দূষনের শিকার। মর্গের এই দুর্বল পরিকাঠামোর জন্য হাকিমপাড়া, সেনপাড়া এবং এর সংলগ্ন ফার্মাসির কলেজের শিক্ষার্থীরা এবং ফার্মাসি ইন্সটিটিউটের মাঠে কোচিং নিতে আসা ফুটবলাররা বলেছে এই অস্বস্তিকর পরিবেশ থেকে মুক্তি মিলবে না। মর্গে মোট আটটি ফ্রিজার রয়েছে। বিকল্প ব্যাবস্থা না থাকতে একটি ফ্রিজারে একাধিক মৃতদেহ রাখা হয়। যার ফলে ফ্রিজার গুলি ক্রমশ নষ্ট হয়ে যাছে। দুষনের হাত থেকে রেহাই পেতে বহুবার আবেদন করলেও পরিকাঠামো উন্নয়নের জন্য কোন উদ্যোগ নেয়নি হাসপাতাল কর্তপক্ষ।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)