জলপাইগুড়ি, ৬ মেঃ- জলপাইগুড়ি কদমতলায় বিভিন্ন স্কুলের ছাত্ররা রাস্তা চলাচলের ওপর ট্রাফিক আইন মেনে চলার জন্য রোড শো করে। ফলে সাধারন মানুষ রাস্তা চলাচল সম্পর্কে কিছু অবগত হতে পারবে।
Showing posts with label কদমতলা. Show all posts
Showing posts with label কদমতলা. Show all posts
Friday, May 6, 2011
Wednesday, May 26, 2010
"ভোটের প্রচারে ছেয়েগেছে জলপাইগুড়ি শহর"
জলপাইগুড়ি, ২৬ মেঃ জলপাইগুড়ি পুরসভা নির্বাচন প্রচারের ফ্লেক্সে রয়েছে জ্যোতি বসুর ছবি। নির্বাচনি প্রচারের জন্য জলপাইগুড়িতে প্রধান মন্ত্রী আসেননি তাই কংগ্রেসের প্রার্থিরা তাদের ছবি ছেয়ে দিয়েছে বিভিন্ন এলাকায়। ২৫টি ওয়ার্ডেই তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মূলত বেশি দেখা গিয়েছে। জলপাইগুড়ির কামারপাড়া মূলত দুটি (৪নং, ৬নং) ওয়ার্ডের ভোট প্রচার জোরদার চলছে। জলপাইগুড়ির কদমতলার রাস্তায় কংগ্রেস বিশাল ফ্লেক্স লাগিয়েছে। প্রধান মন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের সাখে মোহন বোস এর ছবি নির্বাচনি পোষ্টারে দেওয়া হয়েছে। শুধুমাএ কদমতলা নয় শহরের অনান্য কর্মব্যস্ত স্থানে এই ছবিটি দেখা যায়। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, পরিবর্তনের হাওয়ার কান্ডারী হলেন মমতা। জলপাইগুড়িতে এবার হাতে লেখা কোন পোস্টার দেখাযায়নি। বামফ্রন্টের পক্ষে এবার বিশেষ বড়ো সভা করা হয়নি। বুধবার জলপাইগুড়ি মাদ্রাসা ময়দানের একমাএ বড়ো সভা হচ্ছে বামফ্রন্টের।
Monday, May 17, 2010
"প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষার অ্যাডমিট দেওয়া হচ্ছে আজ থেকে"
জলপাইগুড়ি, ১৭ মেঃ আগামি ৬ই জুন প্রাইমারী স্কুল শিক্ষক নিয়োগের পরীক্ষা, তাই অ্যাডমিট তুলতে আসা হবু শিক্ষক শিক্ষিকাদের ভিড় উপচে পড়েছে জলপাইগুড়ি কদমতলা গ্রামীন ব্যাঙ্কের শাখায়। পরীক্ষার্থীরা আজ সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভীড় বাড়তে থেকে সেখানে। এদিকে লাইনের জেরে ঐ এলাকায় যানযটের সৃষ্টি হয় ফলে অসুবিধার সম্মুখীন হতে হয় প্রত্যেককেই। সকাল থেকেই সেখানে পুলিশের পাহারা চলছে তাই কোনরকম অসুবিধা হয়নি অ্যাডমিট তুলতে আসা ভবিষ্যতের শিক্ষক শিক্ষিকাদের।
কদমতলা গ্রামীন ব্যাঙ্কের সামনে এভাবেই সকাল থেকে দাঁড়িয়ে আছে পরীক্ষার্থীরা
Friday, May 7, 2010
"রান্নার গ্যাস না পাওয়ায় ক্ষুদ্ধ জনতার পথ অবরোধ"
জলপাইগুড়ি, ৭ মেঃ আজ কদমতলা ট্যাক্সি স্ট্যান্ডের পাশে করুনা গ্যাস বুকিং কাউন্টারে সকাল থেকে গ্যাস সিলিন্ডার পাওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে ছিলেন অনেকজন গ্রাহক। কিন্তু কয়েকজনের গ্যাসের বুকিং হয়ে গেলেও বেশিরভাগ গ্রাহক বুকিং করাতে পারেননি, তাই ক্ষুদ্ধ গ্রাহক ট্যাক্সি স্টান্ডের পাশে রাস্তা অবরোধ করেন। ফলে রাস্তায় যানযটের সৃষ্টি হয়। সাধারন মানুষ যানযটের কবলে পড়েন, অসুবিধায় পড়েন অফিসযাত্রী এবং ছাত্রছাত্রীরা। পরে পুলিশ এসে তা আয়ত্বে আনেন।
Tuesday, March 30, 2010
"হনুমান জয়ন্তী উৎসব"
জলপাইগুড়ি, ৩০ মার্চঃ আজ জলপাইগুড়ি কদমতলা সংলগ্ন 'হনুমান মন্দিরে' হনুমান জয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে আজ সকাল থেকেই মন্দিরে ভক্তগনদের ভীড় শুরু হয় এবং বিভিন্ন জায়গা থেকেও প্রচুর ভক্তগন সেখানে উপস্থিত হয়। সারাদিন ধরে পূজা অর্চনা, প্রসাদ বিতরন ইত্যাদির মদ্ধে দিয়ে পূজা প্রাঙ্গন জমজমাট ছিল। আজ সন্ধায় হনুমান মন্দিরে পূজা কর্তৃপক্ষ একটি বড় যজ্ঞের আয়োজন করেছে।
হনুমান মন্দিরে পূজার ব্যাস্ততা
Tuesday, March 16, 2010
"পেট্রোল ডিজেলের দ্রব্যমূল্য বৃদ্ধিতে পথ অবরোধ"
জলপাইগুড়ি, ১৬ মার্চঃ এস ইউ সি আই এর পক্ষ থেকে গতকাল সোমবার সকাল থেকে পথ অবরোধ করা হয়। পেট্রোল, ডিজেল এবং অস্বাভাবাবিক মূল্যবৃদ্ধির জন্য এই অবরোধ করা হয়। বিকেলে শহরের প্রানকেন্দ্র কদমতলাতে বিকেলের দিকে এই অবরোধ এর জেরে যানযটের সৃষ্টি। প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে।
Friday, February 19, 2010
"প্রানের ঝুকি নিয়ে SSC -র ফ্রম তুলতে ব্যস্ত যুবক যুবতিরা"
লপাইগুড়ি, ১৯ ফেব্রুয়ারিঃ গত দুদিন ধরে জলপাইগুড়ি এলাহাবাদ ব্যাঙ্ক থেকে SSC-র ফ্রম দেওয়া শুরু হয়েছে। এই কারনে এলাহাবাদ ব্যাঙ্কের শাখা কদমতলা এবং থানা মোড়ে সকাল থেকে ফ্রম তোলার ভীড় শুরু হয়ে যায়। এতে যানযটের ঝামেলা যেমন আছেই তেমনই ফ্রম তুলতে তোলার জন্য বাইরে থেকে আসা ছেলে মেয়েরা প্রানের ঝুকি নিজেদের হাতে তুলে করে ফ্রম নিতে আসছে। ফ্রমের জন্য তারা বাসে ঝুলে এবং বাসের উপরে চরে ফ্রম নিতে আসছে। তার উপর আছে আবার ফ্রমের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা। এখন বেকার যুবক যুবতিদের SSC-র রেজাল্ট কি বলে সেটাই দেখার বিষয়।

প্রানের ঝুকি হাতে নিয়ে ব্যাস্ত যুবক যুবতি
Saturday, January 23, 2010
"বেহাল অবস্থা জলপাইগুড়ির কদমতলা"
জলপাইগুড়ি, ২৩ জানুয়ারীঃ যানযটে বেহাল জলপাইগুড়ির কদমতলা এলাকা। রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকে যাত্রীবাহী বাস। সেই ভিড়ের মধ্যে দিয়ে যাতায়াত করে রিকশা। যানযটের ভিড়ের মধ্যে দিয়ে যাতায়াত করতে অসুবিধায় পড়তে হচ্ছে শহরবাসীকে। সকাল থেকে রাত্রি পর্যন্ত একই অবস্থা জলপাইগুড়ির।
Subscribe to:
Posts (Atom)
খবরে খুজুন
জলপাইগুড়ি
(208)
উত্তরবঙ্গ
(18)
করলা নদী
(18)
ডুয়ার্স
(12)
পশ্চিমবঙ্গ
(11)
মালবাজার
(9)
কদমতলা
(8)
দিনবাজার
(7)
কোচবিহার
(6)
তিস্তা
(6)
দেবনগর
(6)
পাঙ্গা সাহেববাড়ি
(6)
বাংলাদেশ
(6)
ভারত
(6)
সুকান্তনগর
(6)
A.C. College
(5)
দার্জিলিং
(5)
বেগুনটারি
(5)
ময়নাগুড়ি
(5)
রবীন্দ্রভবন
(5)
গোশালা মোড়
(4)
পুরাতন মসজিদ
(4)
বেরুবাড়ি
(4)
রায়কতপাড়া
(4)
স্পোর্টস কমপ্লেক্স
(4)
গোর্খাল্যান্ড
(3)
বিবেকানন্দ কলোনি
(3)
সার্কিট হাউস
(3)
অরবিন্দ নগর
(2)
কলেজ
(2)
কাদোবাড়ি
(2)
ডিবিসি রোড
(2)
ডেঙ্গুয়াঝার
(2)
বাবুঘাট
(2)
মন্ডলঘাট
(2)
মাদ্রাসা মাঠ
(2)
মোগিতনগর
(2)
রাজগঞ্জ
(2)
সারদা পল্লী
(2)
গোঁসাইরহাট
(1)
জলপাইগুড়ি স্টেশন
(1)
টাউনক্লাব
(1)
টিয়াপাড়া
(1)
ফাটাপুকুর
(1)
হুজুর সাহেবের মেলা
(1)