Showing posts with label আপার প্রাইমারি স্কুল. Show all posts
Showing posts with label আপার প্রাইমারি স্কুল. Show all posts

Thursday, June 24, 2010

"সর্বশিক্ষা মিশনের জন্য কেন্দ্রিয় সরকারের সাহায্য"

জলপাইগুড়ি, ২৪ শে জুনঃ   প্রাথমিক স্তরে পাঠ্যক্রমের শেষে জেলার শিক্ষার্থীদের যাতে স্কুলে ভর্তির ক্ষেত্রে সমস্যা না হয় তার জন্য প্রচুর আপার প্রাইমারী বিদ্যালয়ের অনুমোদন পেয়েছে জলপাইগুড়ি জেলা। জেলার প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং শিক্ষাকেন্দ্র গুলিতে পরিকাঠামোর উন্নয়ন করা হয়েছে সর্বশিক্ষা মিশন প্রকল্পের মাধ্যমে। এমনকি শিক্ষার্থীদের জন্যও শিক্ষাখাতে প্রায় ৫ কোটি ২৩ লক্ষ টাকা খরচ করেছে সর্বশিক্ষা মিশন। তাই আগামিতে আপার প্রাইমারী বিদ্যালয় গুলির উন্নয়ন বিকাশের জন্য কেন্দ্রিয় সরকার ২০১০ এবং ২০১১ সালের জন্য ১৯৭ কোটি টাকা মঞ্জুর করেছে।

Friday, April 9, 2010

"শিক্ষার প্রসারে জেলায় আরও আটটি আপার প্রাইমারি স্কুল"

জলপাইগুড়ি, ৯ এপ্রিলঃ   জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত এলাকায় শিক্ষার প্রসারে আরও আটটি আপার প্রাইমারি বিদ্যালয়ের অনুমোদন পেল। প্রাথমিক স্তর থেকে পঞ্চম শ্রেনীতে ভর্তির ক্ষেত্রে যাতে সমস্যা না হয় সেই দিকে তাকিয়ে শিক্ষা সংসদের এই উদ্যোগ। শিক্ষা সংসদ কমিটির সূত্রে জানা গেছে মেটেলি ব্লকে তনটি আপার প্রাইমারী বিদ্যালয় হচ্ছে। শালবাড়ি, উত্তর ধুপঝোরাতে এবং খরিয়া বন্দরে একটি করে আপার প্রাইমারী বিদ্যালয় হচ্ছে। রাজগঞ্জ ব্লকে দুটি করে আপার প্রাইমারী বিদ্যালয় অনুমোদন পেয়েছে। পাটেশ্বরী এবং হাড়িয়াডাঙ্গায় আপার প্রাইমারী স্কুলের পঠনপাঠন শুরু হচ্ছে চলতি শিক্ষাবর্ষে। ফালাকাটা ব্লকে দুটি আপার প্রাইমারী স্কুলের অনুমোদন মিলেছে, সরগাঁও চা বাগানে একটি এবং অপরটি হবে এলেমবাড়িতে। জলপাইগুড়িতে চলতি শিক্ষাবর্ষে মোট ১৩৯ টি আপার প্রাইমারী স্কুল অনুমোদন পেল। পঞ্চম থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত এই স্কুল গুলিতে পঠনপাঠন শুরু হবে।

Saturday, March 27, 2010

"বেরুবাড়িতে স্কুল উদ্‌বোধন"

জলপাইগুড়ি, ২৭ মার্চঃ   চলতি বছরে জলপাইগুড়ি জেলায় আরও ২৯ টি আপার প্রাইমারি বিদ্যালয়ের অনুমোদন দিয়েছিল রাজ্য সরকার। এর মধ্যে গতকাল ২৬ শে মার্চ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাকাতিতে একটি আপার প্রাইমারি বিদ্যালয়ের উদ্‌বোধন হল। উদ্‌বোধন করেন গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রমিলা বর্মন। পঞ্চম থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত এই বিদ্যালয়ে পড়ানো হবে।

Sunday, February 21, 2010

"আরও প্রাইমারি স্কুল জলপাইগুড়ি জেলায়"

জলপাইগুড়ি, ২১ ফেব্রুয়ারিঃ   জলপাইগুড়ি জেলায় চলতি বছরে আরও ২৯ টি আপার প্রাইমারি  বিদ্যালয়ের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। চতুর্থ শ্রেনী থেকে পাশ করার পর উচ্চ বিদ্যালয়গুলিতে  ভরতির ক্ষেত্রে  ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ে। পরিকাঠামোগত কারনে উচ্চ বিদ্যালয়গুলিতে ইচ্ছে  থাকলেও সব শিক্ষার্থী ভরতি হতে পারেনা। এই সমস্যার জন্য যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে অতিরিক্ত জমি আছে সেইসব  বিদ্যালয়গুলিতে আপার প্রাইমারি বিদ্যালয় তৈরি হচ্ছে। চলতি বছর থেকেই বিদ্যালয়গুলিতে পড়ানো শুরু হয়ে যাবে, পঞ্চম থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত পড়ানো হবে।  

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)