Showing posts with label পাঙ্গা সাহেববাড়ি. Show all posts
Showing posts with label পাঙ্গা সাহেববাড়ি. Show all posts
Wednesday, June 15, 2011
পাঙ্গাতে আটকে দেওয়া হল পুরসভার জঞ্জাল ভর্তি তিনটি ট্রাক।
জলপাইগুড়ি,১৫ জুনঃ- জলপাইগুড়ি পুরসভা শহরের সমস্ত জঞ্জাল ট্রাক ট্রাক ভর্তি করে অদুরে পাঙ্গাতে ডাম্পিং স্টেশনে ফেলত। এতে গ্রামগুলির পরিবেশ দূষিত হত। ফকিরা পাড়া,চয়ন পাড়া,বড়ুয়া পাড়া , শোভার হাট সহসংলগ্ন মানুষ অস্বস্তিকর অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। পুরসভার তিনটি ট্রাককে সেদিন পাঙ্গাতে নোংরা ফেলতে দেওয়া হয় নি। পুরপ্রধান বলেন ব্যাপারটা প্রশাসন কে জানানো হয়েছে। বিকল্প জমিও খোঁজা হচ্ছে। মন্ডলঘাটের দিকে জমি পাওয়া গেছে বলেও তিনি জানান।
Friday, September 10, 2010
"বিমান বন্দরের দাবি"
জলপাইগুড়ি, ১০ সেপ্টেম্বরঃ জলপাইগুড়ি জেলায় বিমান পরিষেবার দাবি অনেকদিনের। একসময় এই জেলায় বিমান পরিষেবা চালু ছিল। পাঙ্গা সাহেববাড়ি থেকে বেসরকারি ভাবে বিমান চলাচল করত, কিন্তু সত্তর দশকের মাঝামাঝি তা বন্ধ হয়ে যায়। তারপর থেকে অনেকবার আবেদন ও দাবির পরেও কোনরকম পদক্ষেপ নেওয়া হয়নি এই ব্যাপারে। বর্তমানে আবার এই বিমান পরিষেবা চালুর দাবি করল রাজনৈতিক এবং বানিজ্যিক মহল। উত্তরবঙ্গের জেলা গুলির মধ্যে কোচবিহার জেলা বিমান বন্দরের সুবিধা পেতে চলেছে। জলপাইগুড়ি জেলার যোগাযোগ ব্যাবস্থা উন্নত করার জন্য এবারের দাবি কবে কার্যকারী হবে তা এখন অপেক্ষার বিষয়।
Monday, August 9, 2010
"ছাত্রের মৃত্যু - ক্যাম্পে আগুন"
জলপাইগুড়ি ৯ই আগষ্টঃ- জলপাইগুড়ি পাঙ্গা সেতুর উপর বালিবোঝই একটি ট্রাকের ধাক্কায় এক ছাত্রের মৃত্যু হয়েছে। আর এই মৃত্যুকে ঘিরে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।মৃত ছাত্রের নাম পঙ্কজ রায়। পুর্ত বিভাগের একটি ঠিকাদারের ক্যাম্পে আগুন লাগানো হয়।পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতির সামাল দেয়।ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে।
Wednesday, July 14, 2010
"পাঙ্গা সাহেব বাড়ির সেতুটি পুননির্মানের আবেদন"
জলপাইগুড়ি, ১৪ই জুলাইঃ জলপাইগুড়ি সদর ব্লকের মন্ডলঘাট গ্রামে বাসুনীয়া পাড়ার সংলগ্ন পাঙ্গা সেতু ভেঙ্গে পড়ায় ২৫ হাজার মানুষ বিপাকে পড়েছে। সেই গ্রামে সংলগ্ন বিদ্যালয়ের ছাএ-ছাএীদের যাতায়তে অসুবিধা হচ্ছে। এবং ধাপগঞ্জের সড়ক এবং মন্ডলঘাটের সরকের যোগা যোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়েছে।মন্ডলঘাটের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে পুনরায় সেতু নির্মানের অনুরোধ জানানো হয়েছে। প্রায় এক মাস আগে এই সেতুটি ভেঙ্গে যাওয়ার পড়, ধাপগঞ্চ, বোধনি, বেরু বারি, বাসুনীয়া, পাড়া সহ মন্ডলঘাট এলাকার মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। মন্ডলঘাট হল একটি কৃষিবয়ল এলাকা তাই জলপাইগুড়ির বিধায়ক বলেছেন কাল বিলম্ব না করে সেতুটির পুনর্নিমান করা প্রয়োজন। মন্ডলঘাট এলাকার মানুষ চিকিৎসার জন্য জলপাইগুড়ির ওপর নির্ভরশীল। বর্ষার সময়ে কাজ করার ক্ষেএে সমস্যা রয়েছে। তাই খুব শীঘ্রই সেতুটির পুননির্মান করা প্রয়োজন।
Wednesday, June 16, 2010
"আবার সেতুর ভাঙন"
জলপাইগুড়ি, ১৬ই জুনঃ জলপাইগুড়ি জেলায় গত মঙ্গলবার কাদোবাড়ি সংলগ্ন এলাকার বাসুনীয়া পাড়ায় একটি পণ্যবাহী ট্রাকের ভারে সেতু ভেঙে পড়ে। অনেকদিন থেকেই পুরনো এই সেতুটির উপর দিয়ে যানবাহন চলাচল খুবই আশঙ্কাজনক ছিল। বর্ষার শুরুতেই সেতুটি ভেঙ্গে পড়ায় কাদোবাড়ি, ধাবগঞ্জ, গড়ালবাড়ি সহ অন্যান্ন এলাকার বাসিন্দারা সমস্যায় পড়েছে। এই সমস্ত এলাকার জীবিকা এবং যোগাযোগের একমাএ মাধ্যম ছিল বাসুনীয়া পাড়ার সেতুটি। সেতুটি ভেঙে পড়ার ফলে সমস্যায় পড়তে হয় স্থানীয় মানুষদের। সেতুটি ভেঙে পড়ায় স্থানীয় মানুষদের জলপাইগুড়ির সঙ্গে যোগাযোগে বিছিন্ন হয়েছে। চিকিৎস্যা ব্যবস্থার জন্য স্থানীয় মানুষরা জলপাইগুড়ির ওপর নির্ভরশীল। কিন্তু সেতুটির ভাঙনের কারনে তারা বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়েছে। এই সেতুটির নির্মান খুব শীঘ্রই করা হবে বলে জানা গেছে ঐ এলাকারই বাসীন্দাদের থেকে।
ঠিক একই রকম ভাবে কিছুদিন আগে একটি পাথর বোঝাই ট্রাক যাওয়ার সময় পাঙ্গা সাহেববাড়ির পুরানো একটি সেতু ভেঙে পড়েছিল।
ঠিক একই রকম ভাবে কিছুদিন আগে একটি পাথর বোঝাই ট্রাক যাওয়ার সময় পাঙ্গা সাহেববাড়ির পুরানো একটি সেতু ভেঙে পড়েছিল।
Saturday, April 24, 2010
"সেতুর ভাঙন, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যাবস্থা"
জলপাইগুড়ি, ২৪ এপ্রিলঃ গতকাল জলপাইগুড়ি পাঙ্গা সাহেববাড়িতে একটি বহুকালের পুরানো সেতু ভেঙে পড়ে। গতকাল সন্ধায় একটি লড়ি সেতুর উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ ভেঙে পড়ে সেতুটি। ঘটনার পর অবশ্য কোনরকম হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখন পাওয়া যায়নি তবে সেতুটি ভেঙে যাওয়ার ফলে সেই এলাকার যাতায়াত ব্যাবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। জলপাইগুড়ি দেবনগর, চাউলহাটি, সোভারহাট প্রভৃতি এলাকার বাসিন্দাদের যাতায়াতের সমস্যার সৃষ্টি হয়। পাঙ্গা সাহেববাড়ি স্থানীয় নেতার উদ্যোগে সেতু সংস্কারের দাবি তোলা হয়েছে।
শুক্রবার এই ব্রীজের উপর দিয়েই একটি ট্রাক যাওয়ার সময় ভেঙে পড়ে ব্রীজটি
Subscribe to:
Posts (Atom)
খবরে খুজুন
জলপাইগুড়ি
(208)
উত্তরবঙ্গ
(18)
করলা নদী
(18)
ডুয়ার্স
(12)
পশ্চিমবঙ্গ
(11)
মালবাজার
(9)
কদমতলা
(8)
দিনবাজার
(7)
কোচবিহার
(6)
তিস্তা
(6)
দেবনগর
(6)
পাঙ্গা সাহেববাড়ি
(6)
বাংলাদেশ
(6)
ভারত
(6)
সুকান্তনগর
(6)
A.C. College
(5)
দার্জিলিং
(5)
বেগুনটারি
(5)
ময়নাগুড়ি
(5)
রবীন্দ্রভবন
(5)
গোশালা মোড়
(4)
পুরাতন মসজিদ
(4)
বেরুবাড়ি
(4)
রায়কতপাড়া
(4)
স্পোর্টস কমপ্লেক্স
(4)
গোর্খাল্যান্ড
(3)
বিবেকানন্দ কলোনি
(3)
সার্কিট হাউস
(3)
অরবিন্দ নগর
(2)
কলেজ
(2)
কাদোবাড়ি
(2)
ডিবিসি রোড
(2)
ডেঙ্গুয়াঝার
(2)
বাবুঘাট
(2)
মন্ডলঘাট
(2)
মাদ্রাসা মাঠ
(2)
মোগিতনগর
(2)
রাজগঞ্জ
(2)
সারদা পল্লী
(2)
গোঁসাইরহাট
(1)
জলপাইগুড়ি স্টেশন
(1)
টাউনক্লাব
(1)
টিয়াপাড়া
(1)
ফাটাপুকুর
(1)
হুজুর সাহেবের মেলা
(1)