Showing posts with label চা বাগান. Show all posts
Showing posts with label চা বাগান. Show all posts

Wednesday, June 15, 2011

চা শিল্প

দুটি পাতা একটি শিশ--চা পাতা

জলপাইগুড়ি, ১৫ জুনঃ
- জলপাইগুড়ি চা শিল্পে একটি গুরুত্বপূর্ন জায়গা দখল করে আছে। জলপাইগুরির আশে পাশে প্রচুর চা বাগান অবস্থিত। চা একটি অর্থকরী ফসল ও রপ্তানি পন্য। নিজের দেশের আভ্যন্তরীন চাহিদা মিটিয়ে প্রতি বছর কয়েক মিলিয়ন কেজি চা রপ্তানি হয়ে থাকে।
চা এর অনুকূল পরিবেশ। চা তার বৃদ্ধিতে কিছুটা আরণ্যক পরিবেশ পছন্দ করে। উষ্ণ ও আর্দ্র পরিবেশ যেখানে, তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত ২০০০ মিলিমিটারের উপরে। ঢালু পাহাড়ি সমতল চা চাষের জন্য উপকারি। বাতাসে জলীয় বাস্পের পরিমান বেশী অর্থাৎ আদ্রতা ৭০ থেকে ৯০% সেই এলাকা চা চাষের আদর্শ পরিবেশ। এছাড়া মাটি বেলে এবং দোঁয়াশ হওয়া আবশ্যক। গাছের বীজগুলি ২০ সেন্টিমিটার ত্রিভূজ দুরত্বে লাগাতে হবে। বীজ তলায় ছায়া প্রদান আবশ্যক। প্রতি বেডে ৬০ থেকে ৭৫ সেন্টিমিটার উচুঁতে ছন বা বাঁশের চাটাই দিয়ে ছায়ার ব্যাবস্থা করতে হয়। নার্সারিতে জলের সেচ ব্যবস্থা করতে হবে। টিলা বা পাহাড়ী ঢাল যুক্ত জমি চা চাষের পক্ষে উপযোগী।

Friday, July 30, 2010

"শূন্যপদে নিয়োগের দাবি"

জলপাইগুড়ি ৩০শে জুলাইঃ- জলপাইগুড়ি জেলার চা-বাগিচা এলাকায় হিন্দি প্রাথমিক বি্দ্যালয় এবং জেলার সমস্ত হিন্দি প্রাথমিক বিদ্যালয় গুলিতে চা-বাগিচা এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতিদের হিন্দি মাধ্যমার প্রাথমিক বিদ্যালয় গুলিতে শূন্যপদে অগ্রাধিকার দেবার দাবি জানানো হল এই দাবি জানিয়ে আদিবাসী বিকাশ পরিষদের প্রতিনিধিরা বৃহস্পতিবার অতিরিক্ত জেলাশাসকের দৃষ্টি আকর্ষন করেছেন।
অবরোধের ডাকঃবেহাল সড়ক সংস্কারের দাবিতে জলপাইগুড়ি জেলার সমস্ত কেন্দ্রীয় সরকারের অফিসে অবরোধ করে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন। ৩ আগষ্ট এই অবরোধ হবে ৪ আগষ্ট সমস্ত সড়ক অবরোধ করে হবে।

Tuesday, June 1, 2010

"চা বাগানের চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিক্ষোভ"

জলপাইগুড়ি, ১ জুনঃ  উত্তরবঙ্গেঁর তিন লক্ষাধিক চা শ্রমিক কর্মচারীর চিকিৎসা ব্যবস্থার উন্নতির দাবি করল আই.এন.টি.ইউ.সি অনুমোদিত ন্যাশনাল ইউনিয়ন অব প্ল্যানটেশন ওয়ার্কার্সরা।  দিন দিন চা বাগানের স্বাস্থ্য পরিসেবা ভেঙে পরছে বলে তারা মনে করেন। চা শিল্পের মালিকরা চা শিল্প থেকে দিন দিন কোটি টাকা লাভ করছে অথচ শ্রমিকদের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ গ্রহন করছে না। বাগিচা শ্রম আইন অনুসারে শ্রমিকদের চিকিৎসা ব্যবস্থার সম্পূর্ণ সহায়তা করা মালিক পক্ষের দায়িত্ব। কিন্তু তা তারা কোনো অংশেই পালন করছেন না। চা-বাগানের মালিকরা 'হাসপাতাল' নির্মানের প্রতিশ্রুতি দিলেও তারা তা নির্মান করতে পারেনি আজ ১১ বছর পরেও। চা বাগানে ডাক্তারের পদ শূন্য থাকলেও কোন ডিগ্রী ধারী ডাক্তার নিযুক্ত করা হয়নি চা বাগানে। পানীয় জলের অভাবে চা বাগানের শ্রমিক পরিবারের সদস্যরা মারা যান। চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান দের উচ্চ শিক্ষার ব্যবস্থা এবং হিন্দি ভাষার মাধ্যমে কলেজ স্থাপনের দাবি করেছেন 'আই.এন.টি.ইউ.সি'। এই সংস্থা চান সরকার এ বিষয়ে একটা উদ্যোগ গ্রহন করুক।

Friday, May 28, 2010

"দীর্ঘ আট বছর পর খোলা হল কাঁঠালগুড়ি চা বাগান"

জলপাইগুড়ি, ২৮ মে:  নতুন করে ফিরে আসছে কাঠালগুড়ি-চা-বাগান। প্রায় আটবছর ধরে বন্ধ থাকা, এই চা বাগান আবার খুলছে। ২০০২ সালের ২২ জুলাই এই বাগানটি লকআউট  ঘোষণা করা হয়েছিল। বহুবার এিপক্ষিক বৈঠক হলেও বাগানটি খোলা যায়নি। বাগানটি খোলার পর ১১১২টি শ্রমিক পরিবারের এক জনকরে পুনরায় কাজ পাবে। বাগানে, সরকারের ১০০দিনের কাজের প্রকল্প জারি থাকবে। বাগান বন্ধ থাকার কারনে শ্রমিকরা রাজ্য সরকারের কাছে ১৫০০টাকা আর্থিক সহায়তা পেয়ে আসছে-তা আগামি এক বছর আরো দেওয়া হবে শ্রমিকদের। কাঠালগুড়ি চা বাগানে নতুন মালিকপক্ষ একটি গোবর গ্যাসের প্ল্যান্ট করবে জানিয়েছেন। বাগানের শ্রমিক এবং মালিক পক্ষের যৌথ প্রয়াসে কাঁঠালগুড়ি চা বাগান আবার এগিয়ে যাবে।

Friday, April 9, 2010

"শিক্ষার প্রসারে জেলায় আরও আটটি আপার প্রাইমারি স্কুল"

জলপাইগুড়ি, ৯ এপ্রিলঃ   জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত এলাকায় শিক্ষার প্রসারে আরও আটটি আপার প্রাইমারি বিদ্যালয়ের অনুমোদন পেল। প্রাথমিক স্তর থেকে পঞ্চম শ্রেনীতে ভর্তির ক্ষেত্রে যাতে সমস্যা না হয় সেই দিকে তাকিয়ে শিক্ষা সংসদের এই উদ্যোগ। শিক্ষা সংসদ কমিটির সূত্রে জানা গেছে মেটেলি ব্লকে তনটি আপার প্রাইমারী বিদ্যালয় হচ্ছে। শালবাড়ি, উত্তর ধুপঝোরাতে এবং খরিয়া বন্দরে একটি করে আপার প্রাইমারী বিদ্যালয় হচ্ছে। রাজগঞ্জ ব্লকে দুটি করে আপার প্রাইমারী বিদ্যালয় অনুমোদন পেয়েছে। পাটেশ্বরী এবং হাড়িয়াডাঙ্গায় আপার প্রাইমারী স্কুলের পঠনপাঠন শুরু হচ্ছে চলতি শিক্ষাবর্ষে। ফালাকাটা ব্লকে দুটি আপার প্রাইমারী স্কুলের অনুমোদন মিলেছে, সরগাঁও চা বাগানে একটি এবং অপরটি হবে এলেমবাড়িতে। জলপাইগুড়িতে চলতি শিক্ষাবর্ষে মোট ১৩৯ টি আপার প্রাইমারী স্কুল অনুমোদন পেল। পঞ্চম থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত এই স্কুল গুলিতে পঠনপাঠন শুরু হবে।

Wednesday, March 17, 2010

"জলপাইগুড়িতে দুষ্কৃতি তান্ডব"

জলপাইগুড়ি, ১৭ মার্চঃ   জলপাইগুড়ি মোহিতনগর হাইস্কুল সংলগ্ন এলাকার বাসীন্দা পরিমল সরকার। পেশায় ছোট চা বাগানের মালিক। সোমবার রাত সারে তিনটে নাগাদ একদল ডাকাত পিস্তল, ভোজালি শাবল সহ পরিমল সরকারের বাড়ি হানা দেয়। তারা বাড়ির গেটের এবং ঘরের দরজা ভেঙে ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা ও প্রচুর সোনা গয়না নিয়ে পালিয়ে যায়। পরিমল বাবুর পাশেই থাকেন তার দাদা। একই ভাবে সেই বাড়তেও হামলা করে ডাকাতরা। সেখান থেকে ৩৪ হাজার টাকা এবং কিছু গয়নাগাটি নিয়ে দুষ্কৃতিরা পালিয়ে যায়।

Saturday, January 30, 2010

"জলপাইগুড়ি-ডুয়ার্স চা বাগান"

জলপাইগুড়ি, ৩০ জানুয়ারিঃ   শুক্রবার,  ২৯শে জানুয়ারী জেলাশাসক বন্দনা যাদবের উপস্থিতিতে ত্রিপাক্ষিক বৈঠকে ডুয়ার্সের ফাঁসখাওয়া বন্ধ চা বাগান  খোলা হল। গত ১লা জানুয়ারী থেকে মালিকপক্ষ লকআউট  ঘোষনা করেছিল। অবশেষে গতকাল তার নিষ্পত্তি হল। ১লা ফেব্রুয়ারি  থেকে বাগানের কাজ স্বাভাবিক ভাবে শুরু হবে বলে জানা গেছে। 

Saturday, January 12, 2008

ছবিতে জলপাইগুড়ি

 ছবিতে জলপাইগুড়ি 

ছবিতে জলপাইগুড়ি কে ধরে রাখার একটা প্রয়াসএখানে আপনিও অংসগ্রহন করতে পারেন আপনার তোলা ছবি  e-Mail করেমেল করুন editor_jalpaiguri@gmail.com

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)