Showing posts with label জলপাইগুড়ির পুরভোট. Show all posts
Showing posts with label জলপাইগুড়ির পুরভোট. Show all posts

Tuesday, June 15, 2010

"জনকল্যানকর রাজনৈতিক ব্যাক্তি স্বরুপ মন্ডল"

জলপাইগুড়ি, ১৫ই জুনঃ  জলপাইগুড়ি জেলার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলার স্বরুপ মন্ডল। তিনি এক জন জনকল্যানকর রাজনৈতিক ব্যাক্তি। ২০১০ সালের পুরসভার ভোটে জয়ী হয়ে তিনি নিজের ওয়ার্ডের প্রতিটি বারির দুয়ারে দুয়ারে গিয়ে এবং সকল মানুষের বিপদে তাদের পাশে দাড়াবার আস্বাস দিয়েছেন। বিগত ১৯৯৫ এবং ২০০০ সালে পুর নির্বাচনে তিনি পরাজিত হন। পরাজিত হয়েও তিনি নিজের ওয়ার্ডের সমস্ত দুস্থ মানুষের পাশে থেকেছেন এবং ৩নং ওয়ার্ডের বাসিন্দাদের সমস্ত সমস্যার সমাধান করেছেন। তিনি রক্তদান শিবিরের আয়োজন করেছেন এমন কি তিনি নিজেও রক্ত দিয়েছেন। তিনি প্রয়োজনে রোগাক্রান্ত রোগীকে হাসপাতালে পৌছে দিতেও পিছুপা হননি। ইতিমধ্যে তিনি কুষ্ট আশ্রমের সামনে রাস্তা সংস্কারের কাজের জন্য দাবি জানিয়েছেন। তিনি আজও সকল মানুষের সাহায্যের জন্য নিজেকে সমাজের কাজে নিযুক্ত করে রেখেছেন।

Tuesday, June 8, 2010

"পুরভোটে প্রার্থী হিসেবে অংশগ্রহনে আইনজীবীরাও পিছিয়ে নেই"

জলপাইগুড়ি, ৮ই জুনঃ  জলপাইগুড়ি জেলায় গত ৩০এ মে পুরভোট হয়ে ছিল তাতে বিভিন্ন দল থেকে আইনজীবিরাও প্রার্থী হিসাবে অংশ গ্রহন করেছিলেন। মোট ৭ জন আইনজীবীর মধ্যে পুরভোটে ৩ জন মাএ আইনজীবী জয়ী হয়েছেন এবং ৪ জন আইনজীবি প্রার্থী জয় লাভ করতে পারেনি। জয়ী প্রাপ্ত ৩ জন প্রার্থী হলেন নির্মল ঘোষদস্তিদার, জয়ন্তী পাল এবং স্বরুপ মন্ডল। পরাজিত প্রার্থীদের মধ্যে কংগ্রেসের সৈকত চ্যাটার্জি, অসীম সরকার, সিপিএমের শংকর দে এবং তৃণমূলের সুব্রত পাল।

Monday, June 7, 2010

"৬ই জুন জলপাইগুড়িতে কংগ্রেসের বিজয় মিছিল বেরল"

জলপাইগুড়ি,  ৭ই জুনঃ গত ৩০ই মে পুরসভার ভোটে ১৬টি আসন পেয়ে জয়ী হয় কংগ্রেস। গতকাল রবিবার সোনাউল্লার উচ্চবিদ্যালয়ের সামনে থেকে কংগ্রেসের পুরসভার ভোটে জয়ী ১৬ জন প্রার্থীরা একএে বিজয় মিছিল বের করেছিল। অনন্দে জেলা কংগ্রেস সভাপতি ও জলপাইগুড়ির বিধায়ককে আলিঙ্গন করতে দেখা যায়। এই বিজয় মিছিল বিকাল চারটায় শুরু হয় প্রায় ২ ঘন্টা ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে বিজয় মিছিল পরিক্রমা করে। বিজয় মিছিলে জয়ী কংগ্রেস প্রার্থীর সাথে পা মিলিয়ে চলে পরাজীত কংগ্রেস প্রার্থীরাও। জলপাইগুড়ির বিধায়ক কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায় বলেছেন জলপাইগুড়ির মানুষরা পুরনির্বাচনে ধারা বাহিক ভাবে কংগ্রেসকে সমর্থন করেছে।

"পুরসভার চেয়ারম্যানের পদে নুতুন মুখ"

জলপাইগুড়ি, ৭ই জুনঃ  জলপাইগুড়ি জেলায় পুরভোটে বেশি আসন পেয়ে পুনরায় বোর্ড দখল করল কংগ্রেসরা। এবার পুরবোর্ডের চেয়ারম্যান ইন কাউন্সিলের পদে নতুন মুখ দেখা যাবে বলে জানা যায়। গত পুরবোর্ডের তিনজন চেয়ারম্যান ছিল কিন্তু এবার তাদের মধ্যে দু-জন জয়ী হয়েছে।  যে দু-জন প্রার্থী জয়ী হয়েছেন তারা হলেন, তারা রায় এবং তপন ব্যানার্জি। ৬ নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী নির্মল ঘোষ দস্তিদার জয়ী হয়েছে। তিনি একজন আইনজীবী লোক। এবার কংগ্রেস প্রার্থী নির্মল বাবু পুরবোর্ডের গুরুত্ব পূর্ণ দায়িত্ব পেতে চলেছেন বলে জানা যায়।

Wednesday, June 2, 2010

"আজ জলপাইগুড়ির পৌরসভার ভোট গণনা"

জলপাইগুড়ি,২ জুনঃ   আজ  জলপাইগুড়ির পুরসভার ভোট গণনার দিন। আজ সকাল থেকে DM অফিসের সামনে উত্তেজনা দেখা গিয়েছে জনোসাধারনের মধ্যে  জলপাইগুড়িতে পুরসভার ভোট গণনা হচ্ছে কড়া  নিরাপত্তা সহ জেলাশাসকের দপ্তরে। আজ সকাল  আটটা নাগাদ ২৫টি টেবিলে ২৫টি ওয়ার্ডের ভোট গণনা শুরু করেছেন দায়িত্বে থাকা ১০০জন গণনাকর্মী। সকাল ১০টা নাগাদ সকল ওয়ার্ডের নির্বাচনের সর্ম্পকে জানা যায়। ২ এবং ৩নং ওয়ার্ডের ফল জানা যায় ছয় রাউন্ডের পর, এবং ১ ও ১১ নং ওয়ার্ডের ফলাফল জানা  যায় পাঁচ রাউন্ডের পর, ৪,৫,৬,৭,১০,১২,১৩,১৫,২১,২২,২৩,নং ওয়ার্ডের ফল জানা যায়  তিন রাউন্ডের পর৮,৯,১৪,১৬,১৭,১৮,১৯,২০,২৪,২৫ নং ওয়ার্ডের ফল জানা যায় চার রাউন্ডের পর। জলপাইগুড়ির পুরসভার ২০০৫ সালের নির্বাচনের কংগ্রেস একক ভাবে ১৪টি আসন পেয়েছিল, আর সি.পি.এম পেয়েছিল ৭টি আসন। এবার জলপাইগুড়িতে ৮৭ জন প্রার্থী লড়াই করছে। আজ ভোট গণনার মাধ্যমে জানা যায় যে গত বছরের মত এ বছরও জলপাইগুড়ি পুরসভা কংগ্রেস এর আধিনে থাকল।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)