Showing posts with label কুমুদিনী বালিকা বিদ্যালয়. Show all posts
Showing posts with label কুমুদিনী বালিকা বিদ্যালয়. Show all posts

Saturday, May 15, 2010

"কুমুদিনী বালিকা বিদ্যালয়ের রক্তদান শিবির"

জলপাইগুড়ি, ১৫ মেঃ   দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উৎসব উজ্জাপন উপলক্ষে আজ আয়োজিত হল এক রক্তদান শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা শ্রীমতি সোভনা ভট্টাচার্য, বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন সম্পাদক শ্রীযুক্ত ধীরেশ চন্দ্র বৈশ্য, শ্রীযুক্ত অজয় কৃষ্ণ দে, ডিপিও শ্রীমতি অপর্না সরকার এছাড়াও অনেকে। এই শিবির পরিচালনা করেন ডঃ কে.কে. কর্মকারের নেতৃত্বে জলপাইগুড়ি সদর হাসপাতালের ৬ জনের একটি মেডিক্যাল টিম। এই শিবিরে রক্তদান করেন বিদ্যালয়ের ৬ জন ছাত্রী, শিক্ষিকাগণ, প্রধান শিক্ষিকা ডঃ গৌরী বর্মন, শ্রীমতি অপর্না সরকার ছাড়াও পরিচালন সমিতির সদস্যগণ ও স্থানীয় ক্লাবের সদস্যগণ।

কুমুদিনী বিদ্যালয়ের রক্তদান শিবির

Tuesday, May 11, 2010

"কুমুদিনী বালিকা বিদ্যালয়ের সূবর্ন জয়ন্তী উৎসব"

জলপাইগুড়ি, ১১ মেঃ   জলপাইগুড়ি জেলার দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়ের সূবর্ন জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে আজ থেকে। ২৫ শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীকে স্বরনীয় করে রাখতে আজ বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গনে সাংষ্কৃতিক অনুষ্ঠান এবং একই সঙ্গে বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরনের আয়োজন করেছে বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকারা। অনুষ্ঠানের অতিথি হিসেবে থাকবেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা শ্রীমতি শোভনা ভট্টাচার্য্য মহাশয়া। বিশিষ্ট অতিথির আসন অলংকৃত করবেন শ্রীমতি অপর্ণা সরকার। সাংষ্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করবে বিদ্যালয়ের ছাত্রীরা।
সাংষ্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীরা

Tuesday, April 27, 2010

"কুমুদিনী বালিকা বিদ্যালয়ের শিক্ষাদান শিবির"

জলপাইগুড়ি, ২৭ এপ্রিলঃ   কেন্দ্রীয় প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদের উদ্যোগে “National Service Scheme” এর অন্তর্ভুক্ত দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেনীর একশ(১০০) জন সদস্যা ছাত্রী বিদ্যালয় থেকে প্রায় ২ km দূরে “পোড়া পাড়া” গ্রামের প্রতি পরিবারে সমীক্ষা করে ৭৫ জন মহিলাকে একত্রিত করে তাদের সাক্ষর করার উদ্যোগ গ্রহন করে। এই উদ্দেশ্যে ২০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত একটি শিবিরের আয়োজন করা হয়েছিল

এই শিবিরে ২৪ এপ্রিল শেষ হলেও শিক্ষাদান প্রিকৃয়া দীর্ঘদিন ধরে চলবে যাতে ঐ মহিলারা স্বল্প শিক্ষিত হয়ে সমাজে চলবার পথের প্রতিবন্ধকতা দূর করতে পারে।
ছাত্রীদের শিক্ষাদানের আয়োজন

Saturday, February 13, 2010

"কুমুদিনী বালিকা বিদ্যালয়ের সূবর্ণজয়ন্তী"

জলপাইগুড়ি, ১৩ ফেব্রুয়ারিঃ 

দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি হল। এই উপলক্ষে সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে একটি শোভা যাত্রার আয়োজন করে। এ শোভাযাত্রা চলে গোটা শহর ব্যাপি। এছারা এতে অংশ নেয় স্থানীও বিভিন্ন সমাজসেবি সংস্থা।

                  সুবর্ন জয়ন্তীর পরীক্রমা

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)