Showing posts with label পুলিশ. Show all posts
Showing posts with label পুলিশ. Show all posts

Wednesday, February 1, 2012

জলপাইগুড়িতে আবার পথ দুরঘটনায় মারা গেল দুই জন

জলপাইগুড়ি, ১ ফেব্রুয়ারী : কাল ভয়াবহ দুরঘটনা হলো কংগ্রেসপড়া মোড়ে. এই পথ দুরঘটনায় মারা গেল দুই জন মানুষ. সন্ধা ৬ টার সময় ট্রাকের ধাক্কা লেগে দুই সাইকেল আরোহীর মুতু হলো. পুলিশ জানিয়েছে মৃত দের নাম জটাশংকর ঝা ও শুভম ঝা. শুভম ফনিন্দ্রদেব বিদ্যালয়ের  ছাত্র ছিল. উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়. পুলিশ গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে. ট্রাক চালক পলাতক. 
এই পরিস্হিতির কিছু ছবি নিচে দেয়া হলো.
ট্রাক ভাঙচুর

মৃত মানুষের রক্ত

উত্তেজিত জনতা

Wednesday, September 29, 2010

প্রাথমিক শিক্ষা সমিতি,জলপাইগুড়ি

জলপাইগুড়ি, ২৯ সেপ্টেম্বরঃ- নিখিলবঙ্গ শিক্ষক সমিতির অভিযোগের ভিত্তিতে যুব কংগ্রেস সভিপতি মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করেন। তার বক্তব্য জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ প্রাথমিক শিক্ষক নিয়োগে যে দূর্নীতি করেছে তা দমন করতে তার কারাবাস করতেও কোনো দ্বিধা নেই। পুলিশ সভাপতির বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টকরা, ৪৪৭, ৪২৭, ১৮৬ এবং ৫০৬ ধারাতে মামলা দায়ের করেছে। মঙ্গলবার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে যুব কংগ্রেস সভাপতি আত্মসমর্পন করেন। অন্যদিকে নবনিযুক্ত শিক্ষক সমিতি পুজোর আগে সব শিক্ষক শিক্ষিকাদের বেতন দেবার জন্য দাবি জানিয়েছেন।

Wednesday, June 30, 2010

"জাল নোট নিয়ে উদ্‌বিগ্ন জলপাইগুড়ি পুলিশ প্রশাসন"

জলপাইগুড়ি, ৩০শে জুনঃ জলপাইগুড়ি জেলায় দেখা দিল এক নতুন সমস্যা। পাকিস্থান থেকে বাংলাদেশ হয়ে সোজা জাল টাকার বান্ডিল চলে আসছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ির সংলগ্ন এলাকা ডেঙ্গুয়াঝাড় এলাকায় তৈরী হয়েছে জাল টাকার একটি শিবির। খুব অল্প সময়ের মাধ্যে জাল কারবারি দের কাছে পরিচিত হয়ে উঠেছে  ডেঙ্গুয়াঝার চা বাগান। পুলিশ অভিযান চালিয়ে একবার এই জাল টাকা উদ্ধার করতে পেরেছে। তারপর থেকে ডেঙ্গুয়াঝাড় এলাকায় কড়া নজরদারি রাখা হচ্ছে। নিখুঁত অপারেশন হওয়াতে  নজরদারি রেখেও তাদের ধরা যাচ্ছে না বলে যানা যায়। কিন্তু যথেষ্ট প্রয়াস চালান হচ্ছে। খুব শীঘ্রই তারা পুলিশের হাতে ধরা পরবে বলে জানিয়েছেন  পুলিশ কর্তৃপক্ষ।

Friday, April 9, 2010

"অভিযুক্ত ও বন্দীর জেলে বিয়ে"

জলপাইগুডি, ৯ এপ্রিলঃ পাত্র-রাহেদুল। পাত্রী-রেজিনা খাতুন
উভয়রই গ্রাম ও থানা- বিদুরদাঙ্গা, মালবাজার
একটি বেসরকারি সংস্থার কর্মী রাহেদুল। দীর্ঘদিন ধরে সম্পর্ক ঐ এলাকার মেয়ে রেজিনার সঙ্গে। প্রলোভন দেখিয়ে রেজিনার সাথে সহবাস করাও পর তাকে বিয়ে করতে আস্বীকার করে রাহেদুল। এদিকে রেজিনার একটি কন্যা সন্তান জন্ম হয়। পরিস্থিতির চাপে রেজিনার বাবা থানায় আভিযোগ করলে পুলিশ তার নামে মামলা দায়ের করে। বর্তমানে রাহেদুল এখন বন্দী। কিন্তু পরে রাহেদুল রেজিনাকে বিয়ে করতে রাজী হয়। আদালতের নির্দেশে মুসলিম কাজির সামনে ইসলাম ধর্মের মূল বাক্য বা ইষ্টমন্ত্র(কলমা)
পরে রেজিনা কে সামনে নিয়ে জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন উভয় পক্ষের বাড়ির লোকজনের উপস্থিতিতে। বিয়ের পর রেজিনা নিজের বাড়িতে চলে গেলেও রাহেদুল জেল থেকেই বিদায় জানায় সবাইকে। এখন উভয় পরিবারের  রাহেদুলের মুক্তির অপেক্ষা।

Thursday, April 8, 2010

"বিদ্যুৎ পর্ষদের অফিসে হামলা-দায়ী লোডশেডিং"

জলপাইগুড়ি, ৮ এপ্রিলঃ   গতকাল সন্ধায় সমাজপাড়া বিদ্যুৎ পর্ষদের অফিসে হামলা চালালো ক্ষুদ্ধ ছাত্ররা। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রায় চল্লিশ জন ছাত্র বিক্ষোভ দেখাতে থাকে IPL দেখতে না পারার জন্য। বিক্ষোভ যখন একতরফা তখন ভাংচুর হওয়ার সম্ভাবনা প্রবল। সুতরাং অফিসের কাঁচ এবং আসবাবপত্র ভাঙার জন্য ভবিষ্যতের ইঞ্জিনিয়াররা অনূকুল পরিবেশের সঠিক ব্যাবহার করেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে ছাত্রদের বিক্ষোভ আয়ত্তে আনে।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)