Showing posts with label পুরভোট. Show all posts
Showing posts with label পুরভোট. Show all posts

Tuesday, May 25, 2010

"প্রকৃতির প্রতিকূল অবস্তায় বিঘ্নিত ভোটের প্রচার, জলপাইগুড়িতে"

জলপাইগুড়ি, ২৫ মেঃ রাজনৈতিক শক্তি গুলি তাদের প্রতিপক্ষের কাছে কখনও আত্মসমর্পণ করছে না, তাছাড়া করবেও না। যুক্তি দ্বারা ডান বাম দুই পক্ষই ব্যাস্ত প্রতিপক্ষকে অবনমিত করতে আগত জলপাইগুড়ির পুরনির্বাচনকে কেন্দ্র করে তাদের বক্তব্য জলপাইগুড়ি বাসীর কাছে পৌছাতে বাধা হয়ে দাড়িয়েছে প্রকৃতির প্রতিকূল পরিস্থিতি। উভয় রাজনৈতিক দলকেই অত্মসমর্পণ করতে হচ্ছে প্রকৃতির কাছে। রাজ্যের নামিদামি ক্যাম্পেনাররা অসছে জলপাইগুড়িতে তাদের রাজনৈতিক দলের প্রচার করতে, নানান প্রচারের অনুষ্ঠান করতে কিন্তু কোন নেতাই স্বস্তিতে প্রচারের অনুষ্ঠান  করতে পারছেন না কারন সন্ধার পর বিগত একসপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। শুধু সন্ধ্যা বেলাই নয়, সকালেও একই পরিস্থিতি। তাই এরুপ পরিস্থিতির কবলে পড়ে রাজনৈতিক দলগুলি স্বস্তিতে তাদের মিছিল, প্রচার করতে পারছেন না। আগামি ৩০মে পুরসভার ভোট। ভোটের দিন আবহাওয়া প্রতিকূল থাকুক এটাই সমস্ত প্রার্থীর আবেদন এই প্রকৃতির কাছে।

Tuesday, May 18, 2010

"জলপাইগুড়িতে তৃণমূলের রোড শো"

জলপাইগুড়ি, ১৮ মেঃ   জলপাইগুড়িতে রোড শো করলেন তৃণমূল কংগ্রেসের নেতারা। গতকাল দুপুরে প্রচন্ড গরমকে উপেক্ষা করে কয়েকশো মটর সাইকেল নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা ও সর্থকেরা মিলে র‌্যালি করেন। উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায় ও পার্থ চ্যাটার্জী, সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণকুমার কল্যানী। ৪, ৫, ৬, ৭, ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ড পরিক্রমা করে ভোটের প্রচার করেন। বিকেল পাঁচটার পরে নিউটাউন পাড়া, টিকিয়াপাড়া, রায়কতপাড়া এবং শ্রীদয়াল পেক্ষাগৃহের সামনে জনসভাতে বক্তব্য রাখেন। রাজ্য থেকে সিপিএম কে ক্ষমতাচ্যুত করতে পারে তৃণমূল কংগ্রেস কারন তাদের পাশে মানুষ আছে বলে তারা মত প্রকাশ করেছেন।

তৃণমূলের র‌্যালি, জলপাইগুড়ি

Wednesday, May 5, 2010

"পুরভোটঃ জলপাইগুড়ি ১৫ নং ওয়ার্ড"

জলপাইগুড়ি, ৫ মেঃ   জলপাইগুড়ি ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলার তপন ব্যানার্জি(কংগ্রেস প্রার্থী), তিন নং ঘুমটি, পানপাড়া, সার্ফ মোড়, কংগ্রেস পাড়া, পান্ডাপাড়া সুভাষ লেন নিয়ে এই ওয়ার্ড। তপন ব্যানার্জি প্রথম কাউন্সিলার হন ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত। দ্বিতীয়বার হন ১৯৯৫থেকে ২০০০ পর্যন্ত। ২০০৫ সালে কাউন্সিলার ছিলেন বিপুল সিন্‌হা। তারপর আবার ২০০৫ থেকে ২০১০ সালে তপন ব্যানার্জি কাউন্সিলার হিসেবে নির্বাচিত হন। ১৬০ জনকে বৃদ্ধ ভাতা, ৫৯ জনকে বিধবা ভাতা, ৩০ টি পরিবারের ঘর, এলাকার স্কুলে মিড ডে মিলের যথাযত ব্যবস্থা এবং সেলফ হেল্প গ্রুপ প্রভৃতি তিনি করে থাকেন। বিগত ৫ বছরে তিনি ২ কোটি টাকা উন্নয়নের কাজে ব্যয় করে থাকেন বলে জানিয়েছেন।
১৯৯৭ সালে কাউন্সিলার থাকাকালীন প্রচুর টাকা ব্যয় করে জলপাইগুড়ি পুরানো মোসজিদের পুকুরটির পাড় বাঁধানো হয়েছিল কিন্তু কিছুদিন পড়েই তার একপাশ ভেঙ্গে যাওয়াতে বিরোধি পক্ষ এবং জনসাধারনের প্রশ্নের মুখোমুখি হলে তিনি জানান ‘পরিকাঠামো হয়ত ঠিক ছিলনা'।  শহরের পানপাড়ার ভেতর একটি ব্যবহারযোগ্য পুকুর আছে। ২০০৫ সালে বিপুল সিন্‌হা কাউন্সিলার থাকাকালীন পুকুরটি বোল্ডার দিয়ে পাঁড় বাঁধান। এবারের কাউন্সিলার তপন ব্যানার্জি এই পুকুরের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন তহবিল পর্ষদ থেকে ৯ লক্ষ আশি হাজার টাকা ধার্য করিয়েছেন বলে জানিয়েছেন। এবারের পুর ভোটে তিনি জিতলে চার নং ঘুমটিতে উড়াল পুলের ব্যাবস্থা করার আস্বাস দিয়েছেন।
অপরদিকে বামফ্রন্ট প্রার্থী অসিম কর বলেছেন, তপন ব্যানার্জি কাউন্সিলার থাকাকালীন যা কাজ করেছেন তাতে প্রচুর ভুল আছে এবং সব কাজ তাদের খেয়াল খুশি ভাবে করা হয়েছে। এসব দুর্নিতীর জন্যই তিনি ভোটে দাড়িয়েছেন এবং জিতলে জনগনের চাহিদা অনুযায়ী কাজ করবেন বলে জানিয়েছেন।
কংগ্রেস প্রার্থী তপন ব্যানার্জি

Monday, May 3, 2010

"এস এম এস এ ভোটের প্রচার"

জলপাইগুড়ি, ৩ মেঃ   এবারের পুরভোটে প্রচার মাধ্যম হিসেবে ব্যাবহার হচ্ছে মোবাইল। মিছিল, স্লোগানের পাশাপাশি এবার পুরভোটের প্রচার শুরু হয়েছে এসএমএস এর  মাধ্যমে। শ্রমিক দিবসের দিন থেকে পুরসভার নির্বাচনে সিপিএম প্রার্থীরা মোবাইলে এসএমএস পাঠিয়ে প্রচার করছেন। দলের প্রতিক চিহ্ন সহ সিপিএম প্রার্থীদের নির্বাচনে ভোট দেওয়ার আবেদন জানানো হচ্ছে এই এসএমএসে, সঙ্গে নানা রকম স্লোগানও চলছে এসএমএস এর  মাধ্যমে।

Monday, April 26, 2010

"যুব ফেডারেশনের পদযাত্রা"

জলপাইগুড়ি, ২৬ এপ্রিলঃ   গতকাল রবিবার গনতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে জলপাইগুড়ি পুরসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের সমর্থনে শহরে দুটি পদযাত্রা বের হয়। শহরের দুই প্রান্ত শান্তিপাড়া এবং পিলখানা থেকে পদযাত্রা দুটি বের হয়। শহরের জলনিকাশি ব্যাবস্থা সমাধানে পুরসভার ব্যার্থতার কথা তারা তুলে ধরেন।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)