Showing posts with label দমকল. Show all posts
Showing posts with label দমকল. Show all posts
Friday, September 24, 2010
"আগুনে ভস্বীভূত কারখানা"
জলপাইগুড়ি, ১৫ই সেপ্টেম্বরঃ জলপাইগুড়ি শহর সংলগ্ন রানিনগরে গতকাল একটি কারখানাতে আগুন লাগাতে ভস্বীভূত হয়ে যায় কারখানাটি। মুরগীর খাবার তৈরীর ঐ কারখানাতে কিভাবে আগুন লাগে তার কোন সঠিক কারন এখনো জানা যায়নি। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় এক কোটি টাকা। আগুন লাগার পর দমকল বাহিনীকে খবর দেওয়া হলে বেহাল সড়কের জন্য আসতে দেরি হয়। পরে আগুন আয়ত্বে আনার জন্য শিলিগুড়ি দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়। অবশেষে বিকেলের দিকে তারা কারখানার আগুন নেভাতে সক্ষম হয়।
Wednesday, June 23, 2010
"দোকানে আগুন"
জলপাইগুড়ি, ২৩ জুনঃ গতকাল জলপাইগুড়ি ডিবিসি রোডের একটি দোকানে শর্টসার্কিট থেকে আগুন লাগে। ঘটনাস্থলে দমকল বাহিনী গিয়ে আগুন আয়ত্বে আনতে সক্ষম হয়। আগুন লাগার ফলে ক্ষয়ক্ষতি বেশি হয়নি বলে জানা গেছে।
Wednesday, May 19, 2010
"বিধ্বংসী আগুনে ৬টি দোকান ছাই বেরুবাড়িতে"
জলপাইগুড়ি, ১৯ মেঃ জলপাইগুড়ি সদর ব্লকের অন্তর্গত বেরুবাড়ি। গতকাল রাতে বেরুবাড়িতে এক বিধ্বংসী আগুনে ভশ্মীভূত হল সাতটি দোকান। আগুন লাগার কারন এখনো জানা জায়নি। জলপাইগুড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন আয়ত্বে আনে। আগুন লাগার খবর পেয়ে সীমান্ত এলাকার বিএসএফ জওয়ানরা আগুন নেভানোর কাজে সহায়তা করেন। আগুনে ক্ষতিগ্রস্থের পরিমান ২০ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী। জলপাইগুড়ি পঞ্চায়েত সভাপতির কাছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দ্বারস্থ হন এবং সহায়তার দাবি করেন।
Monday, May 17, 2010
"দুর্বল পরিকাঠামো জলপাইগুড়ি দমকল কেন্দ্রের"
জলপাইগুড়ি, ১৭ মেঃ জলপাইগুড়ি দমকল কেন্দ্রের কর্মীর অভাব। এদিকে ফায়ার অপারেটর পদ শুন্য। কর্মী সংখ্যা মোট ৪৫ জন যেখানে থাকার কথা ৫৪ জন। ধুপগুড়ি দমকল কেন্দ্রেও কর্মী সংখ্যা কম থাকায় জলপাইগুড়ি দমকল কেন্দ্র থেকে ৫ জন কর্মীকে নিয়মিত সেখানে পাঠানো হচ্ছে। শহরের কোথাও অগ্নিকান্ড ঘটলে সেখানে তাই কম কর্মীসংখ্যা উপস্থিত হতে পারে। কর্মী সংখ্যা কম থাকার পাশাপাশি অগ্নি নির্বাপকও কম এই কেন্দ্রে। তিনটি ইঞ্জিনের মধ্যে দুটি ইঞ্জিনই বহু পুরানো। শহরের কোন বহুতল বাড়িতে অগ্নিকান্ড ঘটলে সেখানে দমকল কর্মীদের কিছুই করার থাকবেনা বলে সবার ধারনা। কারন তাদের কাছে পৌছে দেওয়া হয়নি বহুতল ভবনের অগ্নিনির্বাপক সরঞ্জাম। দুর্বল পরিকাঠামোর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা হয়েছে কিন্তু সমাস্যার সমাধান হয়নি। এমনকি কর্মীদের আবাসনের অবস্থাও বিপজ্জনক, আবাসনের ঘরগুলি থেকে মাঝে মাঝেই সিমেন্টের চাঁই ভেঙ্গে পড়ে। বিপদের বন্ধু দমকল কর্মীরা তাদের পরিবার নিয়ে বিপদের মধ্যেই দিন কাটাচ্ছে।
Subscribe to:
Posts (Atom)
খবরে খুজুন
জলপাইগুড়ি
(208)
উত্তরবঙ্গ
(18)
করলা নদী
(18)
ডুয়ার্স
(12)
পশ্চিমবঙ্গ
(11)
মালবাজার
(9)
কদমতলা
(8)
দিনবাজার
(7)
কোচবিহার
(6)
তিস্তা
(6)
দেবনগর
(6)
পাঙ্গা সাহেববাড়ি
(6)
বাংলাদেশ
(6)
ভারত
(6)
সুকান্তনগর
(6)
A.C. College
(5)
দার্জিলিং
(5)
বেগুনটারি
(5)
ময়নাগুড়ি
(5)
রবীন্দ্রভবন
(5)
গোশালা মোড়
(4)
পুরাতন মসজিদ
(4)
বেরুবাড়ি
(4)
রায়কতপাড়া
(4)
স্পোর্টস কমপ্লেক্স
(4)
গোর্খাল্যান্ড
(3)
বিবেকানন্দ কলোনি
(3)
সার্কিট হাউস
(3)
অরবিন্দ নগর
(2)
কলেজ
(2)
কাদোবাড়ি
(2)
ডিবিসি রোড
(2)
ডেঙ্গুয়াঝার
(2)
বাবুঘাট
(2)
মন্ডলঘাট
(2)
মাদ্রাসা মাঠ
(2)
মোগিতনগর
(2)
রাজগঞ্জ
(2)
সারদা পল্লী
(2)
গোঁসাইরহাট
(1)
জলপাইগুড়ি স্টেশন
(1)
টাউনক্লাব
(1)
টিয়াপাড়া
(1)
ফাটাপুকুর
(1)
হুজুর সাহেবের মেলা
(1)