Showing posts with label রাজগঞ্জ. Show all posts
Showing posts with label রাজগঞ্জ. Show all posts

Tuesday, February 2, 2010

"রাজগঞ্জে প্রাচীন দেবতার মুকুট"

রাজগঞ্জ, ১লা ফেব্রুয়ারীরাজগঞ্জ সুভাসপল্লিতে ১০০ দিনের কাজ করতে  গিয়ে পাওয়া গেছে  একটি প্রাচীনকালের দেবতার মুকুট। শ্রমিকরা জোরকদমে পুকুর কাটার সময় মাটির নিচ থেকে বেরিয়ে  আসে প্রাচিন দেবতার মুকুটটি। এ নিয়ে সেখানে হইচই বেধে যায়। স্থানীয়  মানুষজন দারুন ভাবে ভির করে। পরে সুপারভাইজার সহ স্থানিয়রা প্রাচীন দেবতার মুকুটটি থানায় জমা দিয়ে আসে।

Wednesday, January 6, 2010

চাষীদের ক্ষতিপুরণের দাবিতে আন্দোলন...

জলপাইগুড়িঃ ৬ জানুয়ারীঃ   জলপাইগুড়ি তিস্তা ক্যানেলের ভাঙ্গনের জন্য এবং সময়মত বোরোচাষীদের জল সরবরাহ না করায় জলপাইগুড়ি জেলার ৪৫৯৬ জন গরীব কৃষক ক্ষতিপুরণ পায়নি। গতবছর মে এবং নভেম্বর দুই দফায় তিস্তার ক্যানেল ভাঙে। একধারে ভাঙ্গনের ক্ষতি এবং সেচের জল জমিতে না পৌছনোয় শুধুমাত্র রাজগঞ্জ ব্লকেই ১৪৫০০ একর জমি নষ্ট হয়েছে। তাই ক্যানেল ভাঙন প্রতিরোধ এবং কৃষি বাঁচাও কমিটি কৃষকদের ক্ষতিপুরনের দাবিতে আন্দোলন শুরু করেছে। সংগঠনের পক্ষ থেকে কৃষকদের ক্ষতিপূরনের জন্য মঙ্গলবার ফাটাপুকুরে অবরোধ করা হয়েছিল।


জানা যায় যে, বারবার ক্ষতিপূরণের জন্য তারা কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করলেও ব্যার্থ হয়ে ফিরে আসে। তাই এবারে কৃষিদপ্তর আন্দোলনের জেরে ক্ষতিগ্রস্থ দের তালিকা  তৈরী করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে।  প্রশাসনের কাছ থেকে তারা প্রয়জনীয় নির্দেশ পেলে ব্যাবস্থা নেবে বলে জানিয়েছে।  

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)