Showing posts with label জলপাইগুড়ি. Show all posts
Showing posts with label জলপাইগুড়ি. Show all posts

Saturday, December 31, 2011

Happy New Year 2012

জলপাইগুড়ি আপডেট-এর পক্ষ থেকে আমাদের সমস্ত পাঠকদের নতুন বছরে শুভেচ্ছা জানাই। 

নবনিযুক্ত কয়েকজন শিক্ষক-শিক্ষিকাকে আগামী মাসে সসপেন্ড করার সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর

জলপাইগুড়ি, ৩১ ডিসেম্বরঃ জলপাইগুড়িতে প্রথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে স্থানীয় নেতাদের আত্মীয় স্বজনদের চাকরী দেওয়ার গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎকালীন কয়েকজন নবনিযুক্ত শিক্ষক শিক্ষিকাকে সাময়িক ভাবে সাস্পেন্ড করা হয়েছিল। ইতিমধ্যে অভিযুক্তদের পরীক্ষার খাতা নতুন করে দেখার পর তাতে প্রচুর অসংগতি ধরা পড়েছে। ওইসব কেন্দ্রে পরিক্ষকদের নামের তালিকা তৈরী করে তাদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাদপ্তর। 

Tuesday, November 29, 2011

বিষের ফলে ভোর হতেই করলায় ভেসে ওঠে রাশি রাশি মাছ

বিষাক্ত জলে মাছের মৃত্যু 
জলপাইগুড়ি ২৯ নভেম্বরঃ অজানা কোনও  বিষের ফলে ভোর হতেই করলায় ভেসে ওঠে রাশি রাশি মাছ। বোরোলি, ট্যাংরা, পুঁটি, খলসে তো বটেই, ৫-১০ কেজি ওজনের অসংখ্য বোয়াল মাছও ভাসতে দেখে প্রথমে হইচই শুরু করেন মানুষেরা। সেই খবর চাউর হতেই করলা নদীর পাড়ে জনতার ভিড়। মাছ নিতে হুড়োহুড়ি। সোমবার এমনই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরে। করলার পাড় প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে দেখা গিয়েছে সেই দৃশ্য।

Thursday, November 10, 2011

গৌতম দেব তিস্তাসড়ক সেতু পরিদর্শন করতে গেলন

জলপাইগুড়ি ১০ নভেম্বরঃ বুধবার তিস্তাসড়ক সেতু সংস্কারের কাজ পরিদর্শন করতে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তারাতারি এই সেতু সংস্কারের কাজ শেষ করার জন ন্যাশনাল হাইওয়ে অথরিটির সঙ্গে আলোচনা করেছেন গৌতম বাবু। মন্ত্রী সেতু সংস্কারের কাজ পরিদশন করে জানান যে উত্তরবঙ্গ-র মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম এই তিস্তা সেতু।

Thursday, October 13, 2011

সানুপাড়াতে পুলিশি টহলের দাবি

জলপাইগুড়ি, ১৩ই অক্টোবরঃ খরিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে সানুপাড়ার বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েতের সদস্য ছায়া ঘোষ অসামাজিক নানা কার্যকলাপের অভিযোগ নিয়ে পুলিশি টহলের দাবি জানিয়েছেন।
সানুপাড়া রেললাইনের ধারে এবং গদাধর ক্যানেলে মদ, ডেন্দ্রাইট, গাঁজা অনেক বিক্রি হয়, নানারকম জুয়ার আসর বসে বলে অভিযোগ করেছেন পঞ্চায়েতের সদস্যরা। বুধবার জলপাইগুড়ি পুলিশ সুপারের দপ্তরে ছায়া দেবী লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বেআইনি এই ব্যবস্থা বন্ধ করতে পুলিশি টহল জারি দাবি করেছেন পঞ্চায়েতের সদস্য ছায়া ঘোষ।

Thursday, September 15, 2011

জলপাইগুড়ি ১-ঘন্টা সড়ক অবরোধ

জলপাইগুড়ি, ১৫ই সেপ্টেম্বর:- গতকাল জলপাইগুড়ি আনন্দ চন্দ্র মহাবিদ্যালয়ে একটি মর্মান্তিক ঘটনা ঘটে, ঘটনাটিকে কেন্দ্র করে আজ জলপাইগুড়ির কদমতলা ও বেগুন্টারী এলাকায় ছাত্র পরিসদ-এর ছাত্ররা ১ঘন্টা পথ অবরোধ করে, পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়.

Tuesday, April 5, 2011

কালবৈশাখী ঝড়

জলপাইগুড়ি, ৫ এপ্রিলঃ- গতকাল কালবৈশাখী ঝড়ে জলপাইগুড়ি শহরের কিছু কিছু জায়গায় বেশ ক্ষয় ক্ষতি হয়েছে। কোথাও কোথাও বাড়ির টিন উড়ে গেছে কোথাও আবার বড় বড় গাছ ভেঁঙ্গে পড়েছে।। লাইটপোষ্ট ভেঁঙ্গে পড়েছে,ফলে বহুক্ষন লোডশেডিং ছিল। ঝড় বৃষ্টির সাথ সাথে আবহাওয়াও খারাপ ছিল। ঝড় বৃষ্টির সাথে সাথে প্রচন্ড শীত ঝেপে বসে।সারা দিন রোদের মুখ দেখা যায় নি। আজ অবশ্য সকাল থেকেই রোদ ঝলমলিয়ে উঠেছে।

Tuesday, November 2, 2010

বধূর মৃত্যুতে পরিবার গ্রেফতার

জলপাইগুড়ি, ২ নভেম্বরঃ- জলপাইগুটির পানপাড়ার বাসিন্দা গৃহবধূ ইতি চন্দ ( বোস) গত রবিবার রাতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তার দাদা পার্থ চন্দ কোতয়ালি থানায় বোনের স্বামী স্বপন বোস, তিন ননদ ছন্দ সরকার, আলো সিনহা, রিংকু বিশ্বাস ও ভাসুর বিজন বোসের বিরুদ্ধে শারীরিক ও মানষিক নির্যাতনের অভিযোগ দায়ের করে। পুলিশ তাদের গ্রেফতার করে এবং তদন্ত করে দেখছে।

Wednesday, October 6, 2010

প্রাথমিক শিক্ষা নিয়োগে দুর্নীতি

জলপাইগুড়ি, ৬ অক্টোবরঃ- জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা নিয়োগে যে দুর্নীতি চলেছে তা আর ও একবার দেখা গেল জলপাইগুড়ির শিক্ষা দপ্তরের আধিকারিকের স্ত্রী দেবী সরলা মন্ডলের সাসপেন্সন দেখে। সাসপেন্সনের আদেশ নামা বিকাশভবন থেকে জলপাইগুড়ির জেলাশাসকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ কমিটির সদ্যসরা বাতিল হওয়া খাতা দেখে নভেম্বরে রিপোর্ট পেশ করবেন বলে জানিয়েছেন।

Tuesday, October 5, 2010

জলপাইগুড়ি ক্যারণ চা বাগান লকআউট

জলপাইগুড়ি, ৫ অক্টোবরঃ- পূজোর আগে বোনাসের দাবিতে মালিক এবং ক্যারণ চা বাগানের শ্রমিকপক্ষের মধ্যে অসন্তোষ দেখা দেয়। আপসে মিমাংষা না হওয়ায় শ্রমিকপক্ষ কাজ বন্ধ করে দিয়ে প্রশাষনের দ্বারস্থ হয়। মালিকপক্ষ বাগান লক আউট করে দেয়। শ্রমিক পক্ষ প্রশাষনের মাধ্যমে তাদের দাবি বোনাস মিটিয়ে দিয়ে স্বাভাবিক কাজ কর্মে ফিরে আস্তে আগ্রহী। কিন্তু এখনও মালিক শ্রমিক কোন পক্ষেরই সমাধান সূত্র মেলে নি।

Saturday, October 2, 2010

হাতির মৃত্যু ঠেকাতে ৭ কোটি টাকা

জলপাইগুড়ি, ২ অক্টোবরঃ- সারা বছরে মাঝে মাঝেই ডুয়ার্সের শিলিগুড়ি আলিপুর রুটের ট্রেনে হাতি কাটা পড়ে। গত ২ মাসে এক সাথে ৭ টি হাতি কাটা পড়ে, এর আগে এত বড় দুর্ঘটনা ঘটে নি।
কি কি কারনে সতর্কতা অবলম্বন করলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তার এক গুচ্ছ প্রস্তাব নিয়ে কেন্দ্রিয় বন্য ও পরিবেশ মন্ত্রী জয় রাম রমেশ ডুয়ার্স পরিদর্শনে আসেন।
  • ট্রেনের গতি নিয়ন্ত্রন করতে হবে, ঘন্টায় ২০ থেকে ৩০ কিঃ মি।
  • বনাঞ্চল সংলগ্ন ১০ টি কন্ট্রোল রুম খুলতে হবে।
  • আন্ডার পাস এবং ফেসিং দিতে হবে।
  • যে সব ট্রেন এই সব রুটে কাজে আসে না সেগুলিকে বনাঞ্চল এর রাস্তা থেকে ঘুরিয়ে শিলিগুড়ি কোচবিহার আলিপুর রুটে চালাতে হবে।
মন্ত্রী জানিয়েছেন, বন্য পশু-পাখী সংরক্ষনে কেন্দ্র আরও কিছু পদক্ষেপ নিচ্ছেন। প্রথম দফায় ৪ কোটি, দ্বিতীয় দফায় ৩ কোটি মোট ৭ কোটি টাকা কেন্দ্র খরচ করবে।

Thursday, September 30, 2010

জলপাইগুড়ির গৌরব

জলপাইগুড়ি, ৩০ সেপ্টেম্বরঃ- জলপাইগুড়ির কৃতী ছাত্র ভাস্কর রায় খড়্গপুরে মাস্টার অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে অধ্যয়নরত ছিলেন। এবার তিনি খড়্গপুর আই আই টি থেকে বিশ্ববিদ্যালয়ের আমেরিকার হাভার্ড অধীনস্ত মেডিকাল বিভাগে গবেষনার জন্য সুযোগ পেলেন।
ছোটোবেলা থেকেই পান্ডাপাড়ার শরৎপল্লীতে বেড়ে ওঠা মেধাবী এই ছাত্র আর ৫টা ছেলে থেকে আলাদা, শহরের ফনীন্দ্রদেব উচ্চবিদ্যলয় থেকে ২০০০ সালে মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করে। ২০০২ সালে এখান থেকেই সে নবম স্থানটি ছিনিয়ে নেয়। এবার পাড়ি আমেরিকায়। তিনি জানিয়েছেন ডাক্তারি বিভাগে তিনি আরও বেশী পড়াশোনা করতে চান।

টেলিফোন বিলের বিলম্ব

জলপাইগুড়ি,৩০ সেপ্টেম্বরঃ- জি এম টেলিফোন জলপাইগুড়ি গ্রাহকদের উদ্দ্যেশে জানিয়েছে যে হায়েদরাবাদে "সি ডি আর" পদ্ধতিতে বর্তমান বিলিং সিস্টেম পরিবর্তন করার কাজ চলেছে। এই সেন্ট্রালাইজড প্যাকেজের জন্য ০৮।০৯।২০১০ এবং০২।০৯।২০১০ তারিখ পর্যন্ত সকল দ্বিমাসিক/মাসিক টেলিফোন বিল প্রস্তুতে বিলম্ব হচ্ছে। আশা করছেন খুব তাড়াতাড়ি তা প্রকাশ করবেন এবং বিলম্ব হওয়ার জন্য দুংখ প্রকাশ করেছেন।

Wednesday, September 29, 2010

কুসঙ্কার মেনে শিব-পার্বতীর পূজো শহরের বিভিন্ন জায়গায়

জলপাইগুড়ি,২৯ সেপ্টেম্বরঃ-
কোরো, কোরো কী?
মনোবিদ্‌দের ধারনা এটা একটা মানষিক ব্যাধি। যার উপসর্গ সদ্য তরুন থেকে প্রৌঢ় সকলেরই ধারনা তাদের কোনো জরুরি অঙ্গ বোধহয় ছোটো হয়ে যাছে।
এই আশংকাতেই গ্রামের হাতুড়ে ডাক্তার সক্রিয় হয়ে উঠেছে এবং ফালাকাটা থেকে শিলিগুড়ি পর্যন্ত গ্রামীণ যুবকরা ভয়ে শিথিল হয়ে আছে। এক হাতুড়ে ডাক্তারের পাল্লায় পড়ে এক যুবক হাসপাতালে ভর্তি। এর থেকে নিস্তার পেতে জলপাইগুড়ির আশে পাশের গ্রামীন মহিলারা সোমবার করে শিব-পার্বতীর পুজো করছে এবং ছেলেদের হাতে কুমড়োর দানার বীজ দিয়ে কালো সুতো বেধেঁ দিচ্ছে তাদের মঙ্গল কামনা করে।

সহায়ক যন্ত্র বিতরণ

জলপাইগুড়ি, ২৯ সেপ্টেম্বরঃ- আগামী ৩০ এবং ১ লা অক্টোবর ওয়েলফেয়ার অর্গানাইজেশন বিভিন্ন কোম্পানীর সাহায্যে প্রায় সারে চার হাজার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে সহায়ক যন্ত্র দেবার এক কর্মসূচীর আয়োজন করেছে জলপাইগুড়ির টাউনক্লাবের মাঠে। তাদের এই প্রচেষ্ঠাকে গুণীজনেরা শুভেছা জানিয়েছেন।

প্রাথমিক শিক্ষা সমিতি,জলপাইগুড়ি

জলপাইগুড়ি, ২৯ সেপ্টেম্বরঃ- নিখিলবঙ্গ শিক্ষক সমিতির অভিযোগের ভিত্তিতে যুব কংগ্রেস সভিপতি মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করেন। তার বক্তব্য জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ প্রাথমিক শিক্ষক নিয়োগে যে দূর্নীতি করেছে তা দমন করতে তার কারাবাস করতেও কোনো দ্বিধা নেই। পুলিশ সভাপতির বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টকরা, ৪৪৭, ৪২৭, ১৮৬ এবং ৫০৬ ধারাতে মামলা দায়ের করেছে। মঙ্গলবার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে যুব কংগ্রেস সভাপতি আত্মসমর্পন করেন। অন্যদিকে নবনিযুক্ত শিক্ষক সমিতি পুজোর আগে সব শিক্ষক শিক্ষিকাদের বেতন দেবার জন্য দাবি জানিয়েছেন।

Tuesday, September 28, 2010

বিক্ষোভ উওপ্ত জলপাইগুড়ি

জলপাইগুড়ি, ২৮ শে সেপ্টেম্বরঃ- জলপাইগুড়ি জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের যে অনিয়ম হয়েছে তার তদন্ত কমিটির রিপোর্ট পেশ করার জন্য সংসদ দপ্তরে সভাপতির কাছে অনুরোধ করা হয় কিন্তু রিপোর্ট পেশ না করায় যুবকংগ্রেস সভাপতির নেতৃত্বে যুবকংগ্রেস সংসদের দপ্তর ভাংচুড় করে। নিখিলবঙ্গ শিখকসমিতি যুবকংগ্রেসের বিরুধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে। রাস্তা অবরোধ করে দোষীদের শাস্তির দাবি তোলে।

Friday, September 24, 2010

"আগুনে ভস্বীভূত কারখানা"

জলপাইগুড়ি, ১৫ই সেপ্টেম্বরঃ জলপাইগুড়ি শহর সংলগ্ন রানিনগরে গতকাল একটি কারখানাতে আগুন লাগাতে ভস্বীভূত হয়ে যায় কারখানাটি। মুরগীর খাবার তৈরীর ঐ কারখানাতে কিভাবে আগুন লাগে তার কোন সঠিক কারন এখনো জানা যায়নি। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় এক কোটি টাকা। আগুন লাগার পর দমকল বাহিনীকে খবর দেওয়া হলে বেহাল সড়কের জন্য আসতে দেরি হয়। পরে আগুন আয়ত্বে আনার জন্য শিলিগুড়ি দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়। অবশেষে বিকেলের দিকে তারা কারখানার আগুন নেভাতে সক্ষম হয়।

Thursday, August 26, 2010

"এবার জেলা জুড়ে মৈত্রী প্রচার"

জলপাইগুড়ি, ২৬ শে আগস্টঃ জলপাইগুড়িতে স্টেট গভর্নমেন্ট তৃণ মূল এমল্পয়িজ ফেডারেশন এবার জন সমাজে শান্তি বার্তা আনার প্রকল্পে জেলা জুড়ে মৈত্রী স্থাপনের পক্ষে পদক্ষেপ গ্রহন করেছেন। খুন, ধর্ষণ, এবং গনহত্যার বিরুদ্ধে আরও বেশি জনমত গঠন করতে কাজে নামলেন এবার স্টেট গভর্নমেন্ট তৃণ মূল এমল্পয়িজ ফেডারেশন। এই কমিটি রাজ্যের আইন শৃঙ্খলা ব্যাবস্থা এবং সরকারি কর্মচারিদের কাজের প্রতি যে দায়বদ্ধতা দেখা যায় তার প্রতি অভিযোগ করেন। জলপাইগুড়ি  জেলায় মৈত্রী আনতে জেলা জুড়ে প্রচার করবেন এই সংগঠন কমেটি।

"নতুন করে আবার অভিযান করছে যুব কংগ্রেস"

জলপাইগুড়ি, ২৬ শে আগস্টঃ জলপাইগুড়ি জেলায় রাহুল গাধীর নির্দেশে সংগঠনের নির্বাচন প্রক্রিয়া শুরু করে যুব কংগ্রেস। সংগঠনের সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসে। বর্তমান দলে এবার সদস্য সংখ্যা অত্যধিক বৃদ্ধি পেয়েছে বলে জানা যায় জলপাইগুড়িতে প্রায় ১০দিনের সফর করে রাহুল গাঁধী  বুধবার ফিরে গেলেন। রাহুল গাঁধীকে সর্বত্র সময়ে নিজেদের পাশে থাকার জন্য আর্জি জানিয়েছে যুব কংগ্রেস।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)